14/10/2026
মিরপুরের আদলে বদলে যাক পুরো ঢাকা—ফুটপাত হোক পথচারীদের!
রাজধানী একটি দেশের প্রাণকেন্দ্র। অথচ অবৈধভাবে দখল হওয়া ফুটপাত, যত্রতত্র বসানো দোকান আর ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলায় ঢাকার স্বাভাবিক চলাচল ও নাগরিক জীবন প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে।
ঢাকাকে আবারও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করার যে উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক সফিকুল ইসলাম খান মিল্টন, সেই উদ্যোগের ধারাবাহিকতা ও সফল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
আমরা চাই, মিরপুরের আদলে রাজধানীর প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত হোক। পথচারীরা স্বাচ্ছন্দ্যে হাঁটুক, যানজট কমুক, নগরজীবনে ফিরুক শৃঙ্খলা।
তবে উচ্ছেদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিকল্পিত বিকল্প ব্যবস্থা এবং ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কার্যকর নিয়ন্ত্রণও জরুরি।
আসুন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিক সচেতনতা ও আইনসম্মত নগর ব্যবস্থাপনার পক্ষে সোচ্চার হই।
ঢাকাকে বদলাতে প্রয়োজন প্রশাসনের উদ্যোগ, রাজনৈতিক সদিচ্ছা এবং নগরবাসীর সম্মিলিত সহযোগিতা।
Shafiqul Islam Milton
#বাসযোগ্যঢাকা #ফুটপাতদখলমুক্তকরুন #মিরপুরথেকেশুরু #সুন্দরঢাকাগড়ি