বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ স্বাধীন-প্রগতিশীল-বিপ্লবী ধারার ছাত্র গণসংগঠন স্বাধীন-প্রগতিশীল-বিপ্লবীধারার ছাত্র গণসংগঠন (A free-secular-revolutionary trends Students' Mass-organization)

“এ শহর না আমায় ধারণ করতে পারবে, না পারবে উপেক্ষা করতে”স্মরণে ঋতুপর্ণ ঘোষ
30/05/2026

“এ শহর না আমায় ধারণ করতে পারবে, না পারবে উপেক্ষা করতে”

স্মরণে ঋতুপর্ণ ঘোষ

ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনে উগ্রবাদী গোষ্ঠীর হুমকি ও প্রশাসনের নির্বিকারত্বে ঢাবি ছাত্র ইউনিয়নের নি...
29/05/2026

ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনে উগ্রবাদী গোষ্ঠীর হুমকি ও প্রশাসনের নির্বিকারত্বে ঢাবি ছাত্র ইউনিয়নের নিন্দা।
উগ্রবাদীদের হুমকিতে জেলা প্রশাসনের প্রদর্শনী বাতিল দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা ব্যবস্থারই বহিঃপ্রকাশ।

সংবাদ বিজ্ঞপ্তি, ৩০ মে ২০২৬ - সম্প্রতি “ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি” আয়োজিত বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে কতিপয় উগ্রবাদী ব্যক্তির হুমকিতে জেলা প্রশাসনের প্রদর্শনী স্থগিতের সিদ্ধান্তের ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম উদ্বেগ জানিয়ে বলেন, “ইতোপূর্বেও সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শিল্প ও সংস্কৃতি চর্চায় বাঁধার সৃষ্টি করা হয়েছে। প্রখ্যাত শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন-এ একাধিকবার ন্যক্কারজনক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি উগ্রবাদীদের হুমকিতে প্রশাসনের উদাসীন ও দায়িত্বহীন আচরণে এ ধরনের সহিংসতার ঘটনা পালে হাওয়া পাচ্ছে।“

নেতৃবৃন্দ আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মতো নতুন সরকারও মবসন্ত্রাস ও শিল্প-সংস্কৃতি বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় উগ্রবাদী আস্ফালন ত্বরান্বিত হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কতিপয় বিশৃঙ্খলাকারীর হুমকির কাছে নতজানু প্রশাসনের এই সিদ্ধান্ত আবারও জনগণের সামনে দেশের সার্বিক আইনশৃংখলা ব্যবস্থার নাজুক অবস্থা তুলে ধরেছে।“

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ অনতিবিলম্বে আয়োজকদের নিরাপত্তা নিশ্চিত করে সিনেমা প্রদর্শনী সফল করতে ও শিল্প-সংস্কৃতিবিরোধী উগ্রবাদী গোষ্ঠীর আস্ফালন রোধে প্রশাসন, সংস্কৃতিকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানায়।

বার্তাপ্রেরক,
মৃধা রাইয়ান
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬ তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দ।
29/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬ তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-আজহা এর শুভেচ্ছা।
28/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-আজহা এর শুভেচ্ছা।

27/05/2026

‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ব.....

27/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নতুন কমিটিতে সভাপতি দুর্জয় রায় ও সাধারণ সম্পাদক মোস্তাকিম।

27/05/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছে....

জগন্নাথ হলে শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিক্ষার্থীর উপর ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার ঘটনায় ঢাবি ছাত্র ইউন...
25/05/2026

জগন্নাথ হলে শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিক্ষার্থীর উপর ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার ঘটনায় ঢাবি ছাত্র ইউনিয়নের গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা।
অপরাধীদের তদন্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

সংবাদ বিজ্ঞপ্তি, ২৫ মে ২০২৬ - গত ২৪ মে ২০২৬, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর জগন্নাথ হলের রবীন্দ্র ভবনে শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন এক শিক্ষার্থী তার নিজের কক্ষে ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনার শিকার হন। আক্রান্ত শিক্ষার্থীর ফেসবুক পোস্ট থেকে জানা যায় চায়ের দোকানে পা তুলে বসে থাকার মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ঝলক দাস, চন্দন দাস ও রিপন চন্দ্র সরকার এবং ছাত্রদল কর্মী সাগর। এই ঘটনায় ওপর গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি দূর্জয় রায় এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম বলেন, “যে হামলার অভিযোগ উঠেছে, তা শুধু একজন শিক্ষার্থীর উপর বর্বর আক্রমণ নয় বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক, গণতান্ত্রিক ও সহাবস্থানের চেতনাকেই নির্মমভাবে পদদলিত করার শামিল। একজন শারীরিক প্রতিবন্ধিকতাসম্পন্ন শিক্ষার্থীকে সামান্য ও তুচ্ছ ঘটনার জেরে কক্ষে প্রবেশ করে দলবদ্ধভাবে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন কোনো নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ক্যাম্পাসে দখলদার ও মাস্তানগিরির রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো গোষ্ঠীর পেশিশক্তির আখড়া নয়। বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, মানবিক মর্যাদা ও নিরাপদ সহাবস্থানের জায়গা। অথচ ছাত্রদল পরিচয়ধারী কিছু সন্ত্রাসী আজ সেই পরিবেশকে কলুষিত করছে। ক্ষমতার দম্ভে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, হলজীবনে আতঙ্ক সৃষ্টি এবং ভিন্ন অবস্থানকে দমনের সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অভিযুক্তদের বহিষ্কার করেছে বলে আমরা অবগত হয়েছি। সংগঠনের নেতৃবৃন্দকে আমরা আহবান জানাতে চাই, ছাত্রদলের পরিচয়ধারী হলেই এহেন নীচ কর্ম করা সম্ভব, কর্মীদের এমন মানসিকতা পরিবর্তনে দৃঢ় পদক্ষেপ নিন। একজন প্রতিবন্ধিকতাসম্পন্ন শিক্ষার্থীর প্রতি এই অমানবিক আচরণ শুধু অপরাধ নয়, এটি নৈতিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এহেন কর্ম ছাত্ররাজনীতির কোনো প্রতিনিধির পক্ষে করা অত্যন্ত ন্যাক্কারজনক।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অভিযুক্ত জগন্নাথ হল শাখার যুগ্ম আহ্বায়ক ঝলক দাস, চন্দন দাস ও রিপন চন্দ্র সরকার এবং ছাত্রদল কর্মী সাগর এর বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, জগন্নাথ হল প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে সন্ত্রাস, গেস্টরুম সংস্কৃতি ও পেশিশক্তির রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোড়ালো দাবি জানাচ্ছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ প্রশাসনকে সতর্ক করে বলতে চায়, উক্ত ঘটনায় বিচারহীনতার নজির তৈরি হলে ভবিষ্যতে আরও ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের পথ উন্মুক্ত হবে এবং প্রশাসনের নীরবতা কিংবা দায়সারা ভূমিকা হামলাকারীদের উৎসাহিত করবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কখনই এহেন কার্যক্রম সমর্থন করে না। ব্যক্তিগত অথবা রাজনৈতিক মতবিরোধ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার পরিবেশ অক্ষুন্ন রাখা এবং অন্যের মুক্ত চলাফেরায় বাধা প্রদান না করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও সচেতন নাগরিকদের এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

বার্তা প্রেরক,
মৃধা রাইয়ান
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ

"আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই, শুধু এই দেশেরই, এই সমাজেরই নই; আমি সকল দেশের, সকল মানুষের।"-যদি আর বাঁশী না বাজেনজর...
24/05/2026

"আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই, শুধু এই দেশেরই, এই সমাজেরই নই; আমি সকল দেশের, সকল মানুষের।"
-যদি আর বাঁশী না বাজে

নজরুল জয়ন্তীতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এর বিনম্র শ্রদ্ধা।

Address

Madhur Canteen, University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ:

Share