Planning Division

Planning Division Ministry of Planning

পরিকল্পনা বিভাগ এর ৩য় ও ৪র্থ শ্রেণীর ০৪ ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি
01/11/2025

পরিকল্পনা বিভাগ এর ৩য় ও ৪র্থ শ্রেণীর ০৪ ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি

Alert message : প্রতারক চক্র পরিকল্পনা বিভাগের সচিব মহোদয়ের ছবি সম্বলিত একটি অপরিচিত নাম্বার ব্যবহার করে টাকা লেনদেন এর ...
08/09/2025

Alert message :

প্রতারক চক্র পরিকল্পনা বিভাগের সচিব মহোদয়ের ছবি সম্বলিত একটি অপরিচিত নাম্বার ব্যবহার করে টাকা লেনদেন এর বিষয়ে অনুরোধ জানাচ্ছে।

সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো হল।

এছাড়া পরিকল্পনা কমিশনের সকল সেক্টরের নিজস্ব ওয়াটস App গ্রুপে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অনুরোধক্রমে:

যুগ্মসচিব(প্রশাসন)
পরিকল্পনা বিভাগ

03/08/2025

জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-শ্রেণি-বয়স নির্বিশেষে সকল পর্যায়ের সকল মানুষের সম্মিলিত লড়াই। জুলাই শহীদদের নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ডকুমেন্টারি সিরিজ জুলাই বিষাদ সিন্ধু। সিরিজের আজকের পর্বে চিত্রিত হয়েছে শহীদ আক্তার হোসেন ও শহীদ ওমর ফারুক এর কথা।

03/08/2025

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর্ষক ডকুমেন্টারি সিরিজ। এই সিরিজের প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)।

03/08/2025

‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) সিনেমার ট্রেইলার

জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫
03/08/2025

জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫

মাদ্রাসা প্রতিরোধ দিবস ২১ জুলাই
03/08/2025

মাদ্রাসা প্রতিরোধ দিবস ২১ জুলাই

22/07/2025
20/07/2025

জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-শ্রেণি-বয়স নির্বিশেষে সকল পর্যায়ের সকল মানুষের সম্মিলিত লড়াই। জুলাই শহীদদের নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ডকুমেন্টারি সিরিজ জুলাই বিষাদ সিন্ধু। সিরিজের আজকের পর্বে চিত্রিত হয়েছে শহীদ দীপ্ত দে ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র কথা।

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ...
20/07/2025

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সহায়তায় ছিল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন সোনিয়া মুরশিদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
এ সময় শহীদ মিনারে বেশ কয়েকটি ডিসপ্লেতে জুলাই অভ্যুত্থানের এসব প্রামাণ্যচিত্র দেখানো হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনেও শিক্ষার্থীদের উপভোগের জন্য বেশ কয়েকটি ডিসপ্লে লাগানো হয়।
আয়োজনে সংগীত পরিবেশন করে সায়ান, পারশা মেহজাবিন, এলিটা করিম, ফিমেল ব্যান্ড এফ মাইনর ব্যান্ড ‘ইলা লা লা লা’। তবে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে ড্রোন শো, যা শহীদ মিনারের আকাশে এক অনন্য অভিজ্ঞতা দেয় উপস্থিত দর্শকদের।

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Planning Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share