Bangladesh Election Commission Secretariat

Bangladesh Election Commission Secretariat বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান

নির্বাচন কমিশন বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় নির্বাচন কমিশন বাংলাদেশ স্থাপিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন। সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচ

ন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন এর দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

বর্তমান নির্বাচন কমিশনারবৃন্দঃ

জনাব এ, এম, এম, নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার

জনাব আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার

বেগম তাহমিদা আহমদ
নির্বাচন কমিশনার

জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার
নির্বাচন কমিশনার

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)
নির্বাচন কমিশনার

বর্তমান সিনিয়র সচিবঃ
জনাব আখতার আহমেদ

25/03/2026

বাংলাদেশ নির্বাচন কমিশন-এর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সকল শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

এই গৌরবময় দিনে আমাদের অঙ্গীকার হোক দেশপ্রেম, ন্যায়, সততা ও দায়িত্ববোধে এগিয়ে নিয়ে যাবো প্রিয় মাতৃভূমিকে।

পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত এই ক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত এই ক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের এই আনন্দ, শান্তি ও সৌহার্দ্য আমাদের জাতীয় জীবনকে আরও সমৃদ্ধ করুক। প্রতিটি নাগরিকের জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি।

13/02/2026
মিথ্যা ও বানোয়াট খবর শেয়ার করা থেকে বিরত থাকুন। #নির্বাচন
12/02/2026

মিথ্যা ও বানোয়াট খবর শেয়ার করা থেকে বিরত থাকুন।

#নির্বাচন

Address

Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Election Commission Secretariat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Election Commission Secretariat:

Share