Islamic Knowledge

Islamic Knowledge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Knowledge, Library, Munshigonj, Dhaka.

16/10/2025
23/12/2023

হাদিস সহীহ হওয়ার শর্ত সমুহ,,,, জেনে নিন
১. আদালত : হাদিসের সকল রাবী (বর্ননা কারী)
পরিপুর্ন সৎ ও বিশ্বস্ত বলে প্রমাণিত ।
২. যাবত : তুলনামুলক নিরিক্ষার মাধ্যমে সকল
রাবীর নির্ভুল বর্ননার ক্ষমতা পুর্ন রুপে বিদ্যমান
বলে প্রমাণিত ।
৩. ইত্তিসাল : সনদের প্রত্যেক রাবী তার উর্ধবতন
রাবী থেকে স্বকর্নে হাদিসটি শুনেছেন বলে প্রমাণিত ।
৪. শুযুয মুক্তি : হাদিসটি অন্যান্য প্রমান্য বর্ননার
বিপরীত নয় বলে প্রমাণিত ।
৫. ইল্লাত মুক্তি : হাদিসটির মধ্যে কোন সনদগত
বা অর্থ গত ত্রুটি নেই বলে প্রমানিত।
* হাসান হাদিস কি?
দ্বিতীয় শর্তে (যাবত) সামান্য দুর্বলতা থাকলে
হাদিসটি হাসান বলে গন্য হবে।
* উপরোক্ত ৫টি শর্ত সমুহের অবর্তমানে হাদিসকে
যঈফ, দুর্বল, বানোয়াট, মাওযু, জাল হাদিস বলে।
Ref: কুর আন সুন্নাহর আলোকে ইসলামি আকিদা পৃষ্টা ৫০
লেখক ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
পি-এইচ ডি (রিয়াদ), এম এ (রিয়াদ) এম,এম (ঢাকা) সাবেক অধ্যাপক আল হাদিস বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয় , কুষ্টিয়া।

22/12/2023

(হে নবী!) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার (অর্থাৎ নবীর) অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। -[সুরা আলে-ইমরান, আয়াত: ৩১]

22/12/2022

মুমীনের গুনাবলী

* তাকওয়া অবলম্বন করা
* প্রতিজ্ঞা ভঙ্গ না কর
* আল্লাহর স্বরণে হৃদয়কে প্রশান্ত রাখা
* সলাত আদায় করা
* গোপনে ও প্রকাশ্যে দান করা
* সবর করা
* নম্রভাবে চলাফেরা করা
* অপব্যয় না করা
* কার্পন্য না করা
* ব্যভিচার না করা
* যাকাত প্রদান করা
* আল্লাহর উপর তাওয়াক্কুল করা

22/12/2022

আল ক্বারিয়াহ
১. মহা বিপদ
২. কি সেই মহা বিপদ?
৩. মহা বিপদ সম্পর্কে তুমি কি জানো?
৪. সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত।
৫. আর পর্বত গুলো হবে ধুনা রঙিন পশমের মত।
৬. অত:পর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
৭. সে সুখী জীবন জাপন করবে।
৮. আর যার (সৎ কর্মের) পাল্লা হালকা হবে।
৯. (জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান
১০. তুমি কি জানো তা কি?
১১. জ্বলন্ত আগুন।

29/11/2022

★সালমান ফারসী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের প্রতিপালক অত্যন্ত লজ্জাশীল ও দয়ালু। বান্দা যখন তাঁর কাছে কিছু চেয়ে হাত উঠায় তখন তার হাত (দু‘আ কবূল না করে) খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (তিরমিযী হাদিস নং ৩৫৫৬)

Address

Munshigonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category