বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোহাম্মদপুর-আদাবর থানা সংসদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোহাম্মদপুর-আদাবর থানা সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোহাম্মদপুর-আদাবর থানা সংসদ Bangladesh Students' Union is an independent students organization in Bangladesh. It was founded in 1952.

শোক বার্তাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর আদাবর থানা শাখার সাবেক সভাপতি, সৈয়দ উপল বখত হাশেমীর আকস্মিক মৃত্যুতে বাংলাদে...
04/08/2026

শোক বার্তা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর আদাবর থানা শাখার সাবেক সভাপতি, সৈয়দ উপল বখত হাশেমীর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শোক প্রকাশ

সোমবার, ৩রা আগষ্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর আদাবর থানা শাখার সাবেক সভাপতি, সৈয়দ উপল বখত মেট্ররেলে যাত্রাকালে অসুস্থ হয়ে পরেন। সহযাত্রীরা তাকে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ উপল বখত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথের সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক রাজনৈতিক অবস্থান ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি কখনও ন্যায়, গণতন্ত্র ও প্রগতির প্রশ্নে আপস করেননি। নিজের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসকে ধারণ করে তিনি ছাত্র আন্দোলনের একজন অনুকরণীয় কর্মী ও সংগঠক হিসেবে সহযোদ্ধাদের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর আদাবর থানা শাখার সংসদ গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

বার্তা প্রেরক,

জয়িতা রায়,
আহবায়ক,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
মোহাম্মদপুর আদাবর থানা শাখা

১৮ ডিসেম্বর, ২০২৫বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর-আদাবর থানা সংসদের আহ্বায়ক কমিটি গঠন সর্বসম্মতিক্রমে জয়িতা রায়কে আহ্বা...
07/01/2026

১৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর-আদাবর থানা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

সর্বসম্মতিক্রমে জয়িতা রায়কে আহ্বায়ক, তাহমিদ জামানকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

আজ, রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার শিক্ষার্থীদের নিয়ে এক কর্মীসভার মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোহাম্মদপুর-আদাবর থানা সংসদের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির তালিকা:

আহ্বায়ক: জয়িতা রায়
যুগ্ম আহ্বায়ক: তাহমিদ জামান
সদস্য: শাহরিয়ার আদিত
সদস্য: প্রমিতি প্রমা
সদস্য: সাদমান সাদাত সুপ্ত
সদস্য: মৃত্তিকা আনোয়ার প্রভা
সদস্য: আরাফাত ইসলাম তন্ময়
সদস্য: সাব্বির হাবিব অনন্য
সদস্য: নিলয় মাহমুদ
সদস্য: আমিমুল এহসান মুশফিক
সদস্য: আদৃতা আনোয়ার প্রকৃতি
সদস্য:
সদস্য:

নতুন কমিটিকে সংগঠনের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য তিলোত্তমা ইতি। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য মেহেদী হাসান আকাশ ও নাহিদা আক্তার। কমিটিতে ২টি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে। যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।

বার্তা প্রেরক,
তাহমিদ জামান (দিহান)
যুগ্ম আহ্বায়ক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
মোহাম্মদপুর-আদাবর থানা সংসদ

Address

Adabor, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোহাম্মদপুর-আদাবর থানা সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মোহাম্মদপুর-আদাবর থানা সংসদ:

Shortcuts

Share