বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা।

বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা।, Dhaka.

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর পুর্নাঙ্গ নিয়ামালী। প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক সকল প্রতিযোগীদের তার নিজ নিজ উপ...
11/01/2022

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর পুর্নাঙ্গ নিয়ামালী। প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক সকল প্রতিযোগীদের তার নিজ নিজ উপজেলার - উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা আয়...
28/11/2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা আয়োজিত ঢাকা বিভাগীয় পর্যায়ের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার #ফলাফল

22/11/2021

শীতকাল পড়েছে সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে! চাঁদা ৫০০০ হাজার টাকা করে।
আমি হঠাৎ বলে উঠলাম,
আমার কাজ আছে রে এবার তোরা যা আমি যেতে পারবো না!
তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠলো, শালা ফকিন্নীর বাচ্চা! সব প্ল্যান নষ্ট করে দেস।
আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম।
তাদের আর বললাম না,
যার বাবার সাপ্তাহিক আয় ১২৫০ টাকা, সে কিভাবে ৫০০০ হাজার টাকায় ঘুরতে যেতে পারে।
পড়াশোনা শেষ বিদায় অনুষ্ঠান করবে! এবার আর না করলাম না।
এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম ভাই, বিরিয়ানির প্যাকেটটা কি বাড়ি নিতে দিবি?
সে চিৎকার করে বলে উঠলো,
শালা ফকিন্নীর বাচ্চা জীবনে প্রথম কোন একটা কাজে অংশ নিলি তাও বিরিয়ানির প্যাকেট বাড়ি নিতে হবে?
আমি মুচকি হেসে চলে আসলাম। যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিলো, সে বাবার সাথে সুখ ভাগ করতে না পারলে আমি আবার কিসের সন্তান।
পরীক্ষা চলে এসেছে, সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে নিয়েছে।
আমি আব্বাকে বললাম,
আব্বা, আপনার গত ঈদের জুতা জোড়া আমাকে বের করে দিবেন?
আমি পরীক্ষা দিতে যাচ্ছি,, আব্বা চোখের পলক ফেলছেন না! আমি আর পিছনে তাকালাম না।
আচ্ছা, পলক পড়ার সাথে কি আব্বার চোখের নোলা জল গড়িয়ে পড়বে?
পরীক্ষা শেষ! প্রচণ্ড বৃষ্টি হচ্ছে!
সবাই ভিজে, ভিজে বাড়ি চলে যাচ্ছে।
আমি বাস স্টপে নামতেই দেখি আমার ১২৫০ টাকায় সাপ্তাহিক বেতনে কাজ করা বাবাটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
পথে যেতে যেতে আব্বাকে বললাম,
আব্বা আপনাকে একটা কথা বলবো রাখবেন?
আব্বা মুচকি হাসি দিলো।
আমি বললাম, পরের জন্মে আপনি আমার সন্তান হয়ে জন্মায়েন। এ জন্মে তো আর আপনার ঋণ শোধ করতে পারবো না! তাই পরের জন্মে সন্তান হয়ে ঋণ শোধ করে দিয়েন।
আব্বা হঠাৎ আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি চোখ ইশারায় জানতে চাইলাম কি হয়েছে?
আব্বা বললেন সামনে গর্ত পশ্চিম দিক দিয়ে চলো!
কিছু দূর যেতেই আব্বাকে আবার বললাম,
আব্বা আমি সিদ্ধান্ত বদলেছি!
আব্বা বললেন কিসের সিদ্ধান্ত?
আমি বললাম পরের জন্মে আপনাকে সন্তান বানানোর সিদ্ধান্ত!
আব্বা বললেন তাহলে কি সিদ্ধান্ত নিলে?
আমি বললাম, পরের জন্মেও আমি আপনার সন্তান হয়েই থাকতে চাই। আপনার ঋণ কখনো শোধ করতে চাই না।
এই পৃথিবীতে আপনি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না।
সমাপ্ত....

গল্পঃ পিতৃ ঋণ
লেখাঃ জুয়েল রহমান

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার কর্মসূচি
23/09/2021

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ২০২১ উদযাপন্ উপলক্ষ্যে আয়োজিত ঢাকা ব...
21/09/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ২০২১ উদযাপন্ উপলক্ষ্যে আয়োজিত ঢাকা বিভাগীয় পর্যায়ের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার #ফলাফল

12/05/2021
বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াল গ্রাসে সারা বিশ্বই ক্ষতিগ্রস্থ। অন্যান্য  ক্ষতিগুলোর পাশাপাশি চলমান লকডাউনে ঢাকা শহরের স...
11/05/2021

বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াল গ্রাসে সারা বিশ্বই ক্ষতিগ্রস্থ। অন্যান্য ক্ষতিগুলোর পাশাপাশি চলমান লকডাউনে ঢাকা শহরের স্বল্প আয়ের শ্রমহীন মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এরই মাঝে মুসলিমদের আনন্দের আয়োজন ইদ-উল-ফিতর এসেছে।
আসন্ন ইদ-উল-ফিতর কে উপলক্ষ্যে মানুষদের ছোট পরিসরে হলেও Youth IP এর "ইদ হ্যাপিনেস ইনিশিয়েটিভ" এর আনন্দ আয়োজনে সামিল হতে আহবান জানাচ্ছি।
সামর্থ্যবান কিংবা সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস বা অনুদান প্রদান করে দুস্থদের মুখে হাসির কারন হবার মহৎ উদ্যোগে পাশে চাই আপনাদের। আপনাদের প্রদত্ত খাদ্য সামগ্রী, পোষাক ও নগদ অনুদান স্বাস্থ্যবিধি মেনে দুস্থদের মাঝে পৌছে দিতে আমাদের Youth Initiative Platform-Youth IP এর স্বেচ্ছাসেবকরা প্রস্তুত।
সহযোগিতা প্রদানে যোগাযোগঃ
01681551885 (রুমন)
01673134812 (সুমন)
আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে।
ইদ সামগ্রী বিতরন চাঁদ রাতে ১০টার পর।
মানবতার জয় হোক, বৈষম্যতা দূর হোক।
সুস্থ পৃথীবির প্রত্যাশায় একে অপরের পাশে রই।




https://www.facebook.com/youthip.org/photos/a.2217696084935923/4125929780779201/

বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াল গ্রাসে সারা বিশ্বই ক্ষতিগ্রস্থ। অন্যান্য ক্ষতিগুলোর পাশাপাশি চলমান লকডাউনে ঢাকা শহরের স্বল্প আয়ের শ্রমহীন মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এরই মাঝে মুসলিমদের আনন্দের আয়োজন ইদ-উল-ফিতর এসেছে।
আসন্ন ইদ-উল-ফিতর কে উপলক্ষ্যে মানুষদের ছোট পরিসরে হলেও Youth IP এর "ইদ হ্যাপিনেস ইনিশিয়েটিভ" এর আনন্দ আয়োজনে সামিল হতে আহবান জানাচ্ছি।

সামর্থ্যবান কিংবা সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস বা অনুদান প্রদান করে দুস্থদের মুখে হাসির কারন হবার মহৎ উদ্যোগে পাশে চাই আপনাদের। আপনাদের প্রদত্ত খাদ্য সামগ্রী, পোষাক ও নগদ অনুদান স্বাস্থ্যবিধি মেনে দুস্থদের মাঝে পৌছে দিতে আমাদের Youth Initiative Platform-Youth IP এর স্বেচ্ছাসেবকরা প্রস্তুত।

সহযোগিতা প্রদানে যোগাযোগঃ

01681551885 (রুমন)
01673134812 (সুমন)

আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে।
ইদ সামগ্রী বিতরন চাঁদ রাতে ১০টার পর।

মানবতার জয় হোক, বৈষম্যতা দূর হোক।
সুস্থ পৃথীবির প্রত্যাশায় একে অপরের পাশে রই।



নোটিশ
03/05/2021

নোটিশ

সকল প্রতিযোগীকে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এসে রিপোর্ট করতে হবে।চিত্রাংকন প্রতিয...
11/03/2021

সকল প্রতিযোগীকে নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এসে রিপোর্ট করতে হবে।

চিত্রাংকন প্রতিযোগীদের কাগজ দেওয়া হবে অংকন উপকরণ সঙ্গে নিয়ে আসতে হবে।

সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হারমোনিয়াম বাজানোর লোক থাকবে তবে নিজে বাজাতে পারলে এক পয়েন্ট বেশি পাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শি...
05/03/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার #ফলাফল।
বিজয়ী শিশুদের আগামি ৭ মার্চ ২০২১ তারিখ সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র(সেগুন বাগিচা) নাট্যশালার বড় হলরুমে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।পুরুস্কারপ্রাপ্ত বিজয়ী বন্ধুদের আমন্ত্রন রইল।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88029009734

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share