ছড়া-কবিতা-গল্পের ভূবন

Call Directions Website

ছড়া-কবিতা-গল্পের ভূবন 🎶 ছড়ায় ছড়ায় শৈশবের গল্প
শিখি, হাসি, বড় হই—একসাথে 👶🌈
🧸✨ শিশুর হাসিতে ভরা শব্দের জাদুর দুনিয়া ✨🧸

12/07/2026

পুরোনো ধাঁধাঁ
- সুকান্ত ভট্টাচার্য

বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,
গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?

বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?
ধনীর মেয়ের দামী পুতুল হরেকরকম খেলনা,
গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে ফ্যালনা।

বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য,
ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য?
'হিং-টিং-ছট' প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়,
বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।

#ছড়া #কবিতা #পুরোনো_ধাঁধাঁ #সুকান্ত_ভট্টাচার্য

11/07/2026

খেলা
-হাবিবুর রহমান

শীতের শেষে গিয়েছিলাম
বাদামতলির মেলা,
তিনটে মোটে পয়সা নিয়ে
কাটিয়ে দিলাম বেলা।

অনেক করে ঘুরে-ফিরে
কিনে নিলাম লাঙলটিরে।
তারে নিয়ে একা একা
কাটাই এখন বেলা,
সাত সকালে উঠে করি
জমি চাষের খেলা।

ধুলো দিয়ে আপন মনে
আমন ফসল বুনি,
সোনার ধানের ডাক যে তখন
হৃদয় ভরে শুনি।

নাওয়া-খাওয়া হয় না আমার
কখন যে যায় বেলা,
লাঙল চষি ফসল বুনি
ফুরায় না মোর খেলা।

এই জমিটি ধানে ধানে
তুলব ভরে গানে গানে।
একটি স্বপ্ন মনের মাঝে
রাঙাই খুশির মেলা।

মাটির দেশের মানুষ যারা
মাটিই ভালোবাসে তারা।
সকল ভুলে থাকতে পারি
মাটির সুবাস পেলে,
সবাই বলে পাগল ছেলে
এমন কি কেউ খেলে।

তারা কি আজ ভাবতে পারে
এমনও দিন হবে,
শূন্য যত ধানের গোলা
পূর্ণ হয়ে রবে।

#ছড়া #কবিতা #খেলা #হাবিবুর_রহমান

10/07/2026

সাধ
- মনোমোহন বর্মণ

আমার মনে সাধ জাগে মা,
আকাশ নীলে উড়তে,
রাতের বেলা দূরের দেশে
তারার বনে ঘুরতে।

ভোরের বেলা শিশির হয়ে
ঘাসের শিষে ঝুলতে
পাখির মতো মধুর সুরে
মনের কথা বলতে।

সাধ জাগে মা বাগান ভরে
ফুলের মতো হাসতে,
সকল দিয়ে দুখীর যতো
মনের ব্যথা নাশতে।
#ছড়া #কবিতা #সাধ #মনোমোহন_বর্মণ

09/07/2026

কেমন বড়াই
- হাবীবুর রহমান

লোকটা শুধু করত বড়াই-
'দেখে নিতাম লাগলে লড়াই!'
উইঢিবিতে মারত ঘুষি
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।
বাহু ঠুকে ফুলিয়ে ছাতি
বলত - 'আসুক বাঘ কি হাতি!
আমি কি আর কারেও ডরাই?
ভাঙতে পারি লোহার কড়াই।'
শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।

এক দিন এক ভোরের বেলায়
বেবাক লোকের ঘুম ভেঙে যায়,.
ঘর ছেড়ে সব বাইরে এসে
বাড়িয়ে গলা দেখল শেষে -
ঢিবির পাশে বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।

'ব্যাপার কী ভাই,
ব্যাপার কী ভাই'-
ফিসফিসিয়ে বলল সবাই।
লোকটা তখন চেঁচিয়ে জানায়-
'উই ধরেছে নাকের ডগায়।'

প্রভাতী- কাজী নজরুল ইসলামভোর হল দোর খোল খুকুমণি ওঠরে, ঐ ডাকে জুঁই শাখে ফুল খুকী ছোটরে।খুলি হাল তুলি পাল ঐ তরী চলল, এইবার...
24/06/2026

প্রভাতী
- কাজী নজরুল ইসলাম

ভোর হল দোর খোল
খুকুমণি ওঠরে,
ঐ ডাকে জুঁই শাখে
ফুল খুকী ছোটরে।

খুলি হাল তুলি পাল
ঐ তরী চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।

আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদাভাই
টিপ দেয় কপালে।

22/06/2026

বাংলাদেশ
- সত্যেন্দ্রনাথ দত্ত

কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল
কোন দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দুর্বা কোমল।

কোথায় হয় রে সোনার ফসল
সোনার কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ
আমাদেরই বাংলা রে।

কোথায় ডাকে দোয়েল শ্যামা,
ফিঙে নাচে গাছে গাছে?
কোথায় জলে মরাল চলে
মরালী তার পাছে পাছে?

বাবুই কোথা বাসা বোনে
চাতক বারি যাচে রে?
সে আমাদের বাংলাদেশ
আমাদেরই বাংলা রে।

#ছড়া #কবিতা #বাংলাদেশ #সত্যেন্দ্রনাথ_দত্ত

21/06/2026

তালগাছ
- রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার,
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।

তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা-কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি--
যেই ভাবে, মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
#ছড়া #কবিতা #তালগাছ #রবীন্দ্রনাথ_ঠাকুর

20/06/2026

হুলো বেড়াল
(প্রচলিত ছড়া)

খোকা যাবে শ্বশুর বাড়ি
সংগে যাবে কে?
ঘরে আছে হুলো বেড়াল
কোমর বেঁধেছে।
#ছড়া #ছড়াগান #প্রচলিতছড়া #হুলোবেড়াল

20/06/2026

কাজের লোক
- নবকৃষ্ণ ভট্টাচার্য

“মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।

"ওই ফুল ফুটে বনে
যাই মধু আহরণে,
দাঁড়াবার সময় ত নাই।"

"ছোট পাখি ছোট পাখি
কিচি-মিচি ডাকি ডাকি
কোথা যাও, বলে যাও শুনি।”

"এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।"

#ছড়া #কবিতা #কাজের_লোক #নবকৃষ্ণ_ভট্টাচার্য

20/06/2026

খুকি ও কাঠবেড়ালী
- কাজী নজরুল ইসলাম

কাঠবেড়ালি! কাঠবেড়ালি! পেয়ারা তুমি খাও? গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?

বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও?

ডাইনি তুমি হোঁতকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!

বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো!

তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও? ছোঁচা তুমি! তোমার সঙ্গে আড়ি আমার! যাও!

(সংক্ষেপিত)
কাজী নজরুল ইসলাম

Address

Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when ছড়া-কবিতা-গল্পের ভূবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category