Sheikh foyaz Ahamed - শেখ ফয়েজ আহমেদ

Sheikh foyaz Ahamed - শেখ ফয়েজ আহমেদ বেঁচে আছি ইহাই বা কম কি ! আলহামদুলিল্লাহ

জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব শেখ ফয়েজ আহমেদকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিতদৈনিক আমাদের মাতৃভূমি রিপোর্ট ...
13/11/2025

জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব শেখ ফয়েজ আহমেদকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক আমাদের মাতৃভূমি রিপোর্ট : জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবনির্বাচিত সহকারী মহাসচিব শেখ ফয়েজ আহমেদকে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর আয়োজনে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর ) রাত ৮ টায় ফরিদপুর শহরের আরএস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজি) এর সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শেখ ফায়েজ আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃব্দ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন ফরিদপুর এর সংগঠক ও কারাবন্দী জুলাই যোদ্ধা জনি বিশ্বাস।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্র নেতা রনি মোল্লা, হায়দার মোল্লা ও তানিয়া আহমেদ, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম বাবু, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম সাহান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার কামাল হোসেন,শিক্ষানবীশ আইনজীবী মোসা: পলিসহ সদস্যবৃন্দ।

সংবর্ধিত অতিথি শেখ ফয়েজ আহমেদ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন সাংবাদিকের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তিনি আরও বলেন, সাংবাদিকের অনৈক্য,দলাদলি ও বিরোধ বৃদ্ধি পাওয়ায় সাংবাদিক সমাজ প্রতি নিয়ত হয়রানি ও মিথ্যা মামলা এবং নির্যাতনের স্বীকার হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ ও সহকর্মীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করতে সকল সাংবাদিককে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, সাংবাদিকদের দলকানা হওয়ার মানুষিকতা ত্যাগ করতে হবে। ফরিদপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি
পুন:গঠনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠনের জন্য সকলকে এগিয়ে আসতে।

সভায় বক্তারা নবনির্বাচিত সহকারী মহাসচিব শেখ ফয়েজ আহমেদকে অভিনন্দন জানিয়ে বলেন, “তাঁর এই দায়িত্ব পালন ও সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বৃহত্তর ফরিদপুরের সাংবাদিক সমাজের জন্য এক বিশাল গৌরবের বিষয়।”
বক্তারা আরও বলেন, “তিনি দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। তাঁর জাতীয় পর্যায়ে এই দায়িত্ব স্থানীয় সাংবাদিকদের প্রেরণা যোগাবে এবং দেশের সাংবাদিক অঙ্গনে ফরিদপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।”

অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা, এবং বর্তমান গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অতিথিরা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি গঠনমূলক ভূমিকা রাখার মধ্য দিয়েই সাংবাদিকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে মতবিনিময় পর্বে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ একাধিক বার ফরিদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও একবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

#

02/11/2025
20/09/2025

আলহামদুলিল্লাহ

কাক হলো একমাত্র প্রাণী যে ঈগলের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস রাখে এবং আশ্চর্যভাবে ঈগল কখনো ঘুরে গিয়ে লড়াই করে না।রণ-নীতি ...
30/08/2025

কাক হলো একমাত্র প্রাণী যে ঈগলের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস রাখে এবং আশ্চর্যভাবে ঈগল কখনো ঘুরে গিয়ে লড়াই করে না।

রণ-নীতি অনুযায়ী প্রথমে কাকটা ঈগলের পিঠে চেপে বসে, তারপর একনাগাড়ে অক্লান্তভাবে ঘাড় থেকে পালকগুলো টানতে থাকে। ঈগল পাখা ঝাপটায় না। লড়াই করে না। শক্তি নষ্ট করে না। সে শুধু একটাই কাজ করে, সে উপরে উঠতে থাকে। ঈগল যত উপরে ওঠে, বাতাস তত পাতলা হতে থাকে। আর কাকটা? সে অত উঁচুতে টিকতে পারে না, হাঁপিয়ে ওঠে, শক্তি হারায়, আর পড়ে যায়। ঈগল আক্রমণ করেছিল বলে নয়, ঈগল উপরে উঠেছিল বলে।

তাই কাকেদের কথা বলতে দাও। কাকেরা কথা বলুক। ঠোকর মারুক। জবাব দেওয়ার দরকার নেই। শুধু উপরে উঠতে থাকো, নিজের কাজ মন দিয়ে করতে থাকো। যারা ঠোকরাচ্ছে, টেনে নামাতে চাইছে তারা চিরকাল তোমার পিছু নিতে পারবে না। আর মজার বিষয় হয়, তোমার সাকসেস, তোমার উন্নতি ওদের সাফোকেট করবে।

Anwar Hossain

বিনম্র শ্রদ্ধা আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী 🇧🇩
27/08/2025

বিনম্র শ্রদ্ধা
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী 🇧🇩

23/06/2025

মাদারীপুরে সমবায় অফিসার আলম এবার সরকারি গাড়ী নিজে চালাতে গিয়ে দূর্ঘটনায় পতিত || আহত - ৩

বাংলা সংবাদ রিপোর্ট : ফরিদপুর জেলার বিভিন্ন অনিয়ম ও সরকারি ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত বহুল আলোচিত সমবায় অফিসার ( বর্তমানে মাদারীপুর ডিসিও) মো: আলম হোসেন এবার মাদারীপুর জেলা সমবায় কার্যালয়ের বরাদ্দকৃত সরকারি গাড়ী (জীপ) ক্ষমতার অপব্যবহার করে নিজে ড্রাইভ করে একটি গাছের সাথে দূর্ঘটনায় পতিত হন ও এই ঘটনায় তিনিসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, গত ২ জুন মাদারীপুর জেলা সমবায় কার্যালয়ের বরাদ্দকৃত সরকারি গাড়ী (জীপ) নিয়ে আনুমানিক বেলা ১২ টার দিকে তিনি মাদারীপুর সদরে ঘুরতে যান। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন মাদারীপুর জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জহিরুল ও পরিদর্শক রফিক। গাড়ীটি সরকারি হলেও গাড়ীতে সরকারি নিয়োগপ্রাপ্ত কোন ড্রাইভার ছিলেন না।

জেলা সমবায় অফিসার আলম হোসেন একজন অদক্ষ ও অপেশাদার লাইসেন্স বিহীন চালক হিসেবে গাড়ী ড্রাইভ করতে গিয়ে মাদারীপুর সদরের একটি সড়কের পাশের গাছের সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হন। এ সময় আলম হোসেনসহ অপর দুই সঙ্গী গুরুতর আহতহন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাদারীপুর সরকারি হাসপাতালে আলম হোসেন কে ভর্তি করেন। অপর একজনকে ঢাকায় প্রেরণ করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র আমাদেরকে জানিয়েছেন। আলম হোসেন এর পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং গাড়ীটি
সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বলে সূত্র জানিয়েছেন। সরকারি গাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, তিনি গাড়ী ব্যবহারের বৈধ অনুমোদন ও চালকের লাইসেন্স ছাড়াই সরকারি গাড়ী নিজে চালাতেন বলে সূত্র জানিয়েছেন। ইতিপূর্বে ফরিদপুরে কর্মরত থাকা কালীন একাধিকবার সরকারি গাড়ী নিজে চালিয়ে ক্ষতিগ্রস্ত করেন বলে সূত্র জানিয়েছেন।
তিনি ফরিদপুর থেকে প্রায় ৬ মাস বদলী হলেও এখনও
ফরিদপুর বাসায় থেকে মাদারীপুরে যাওয়া আসা করেন এবং
সরকারি গাড়ী অবৈধ ভাবে তিনি প্রায়ই ফরিদপুরে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তাঁর সাথে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কবি নজরুল চেতনায় বিশ্ব নির্যাতন মুক্ত হোক
23/06/2025

কবি নজরুল চেতনায় বিশ্ব নির্যাতন মুক্ত হোক

23/06/2025

Address

Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh foyaz Ahamed - শেখ ফয়েজ আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sheikh foyaz Ahamed - শেখ ফয়েজ আহমেদ:

Share

Category