National Skills Development Authority

National Skills Development Authority Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Skills Development Authority, Government Organization, Biniyog Bhaban (10th-11th floor), E-6/B, Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka.

The National Skills Development Authority (NSDA), under the Prime Minister’s Office, is Bangladesh’s apex skills body- formulating policies, setting curricula, coordinating training and strengthening industry links for a globally competitive workforce. The National Skills Development Authority (NSDA), a statutory body under the Prime Minister's Office, formulates policies, sets standards, coordina

tes training, & strengthens industry linkages to build a skilled workforce for national and global markets.

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফ...
08/04/2026

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্পের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

সভায় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসানসহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন এবং এনএসডিএ-এর সদস্য ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ASSET প্রকল্পের আওতায় চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পটি দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করে অর্থনৈতিক রূপান্তর ত্বরান্বিত করা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।



National Skills Development Authority
World Bank Group
World Bank Bangladesh

A Japanese expert delegation from Asia Engineering Consultant Company Ltd., engaged by Bangladesh Power Management Insti...
08/04/2026

A Japanese expert delegation from Asia Engineering Consultant Company Ltd., engaged by Bangladesh Power Management Institute and JICA - Japan International Cooperation Agency, paid a courtesy visit to NSDA’s Executive Chairman (Secretary), Dr Nazneen Kawshar Chowdhury.

The discussions focused on developing a comprehensive skills framework to strengthen workforce capacity in Bangladesh’s power and energy sector, ensuring training standards align with industry needs. The delegation confirmed their commitment to supporting the Government of Bangladesh in implementing this framework for sustainable sector growth.

The expert team included Kazuyoshi Yoshida, Executive Director of Asia Engineering Consultant Company Ltd., and Md. Golam Rabbani, Retired Joint Secretary, among others. Senior NSDA officials, including Members and Directors, were also present.

NSDA remains committed to fostering strategic partnerships that advance skills development and build a future-ready workforce.

The National Skills Development Authority (NSDA) held a high-level consultation with the Preparatory Mission of the Digi...
08/04/2026

The National Skills Development Authority (NSDA) held a high-level consultation with the Preparatory Mission of the Digital Service Transformation for Access and Resilience (D-STAR) Project of the World Bank.

The meeting was chaired by Dr Nazneen Kawshar Chowdhury, Executive Chairman (Secretary) of NSDA. The World Bank delegation, led by Suparna Roy, engaged in discussions on advancing digital skills to jobs initiatives and strengthening Bangladesh’s skills ecosystem.

The World Bank expressed strong interest in supporting digital skills development through industry-aligned training, enhanced employment opportunities and broader ecosystem support. Both sides emphasized the importance of strategic partnerships to build a skilled, resilient, and future-ready workforce.



National Skills Development Authority
World Bank Bangladesh
World Bank Group

A views-exchange meeting between NSDA and Spark-X focused on fostering collaboration to develop a language-skilled, AI-e...
02/04/2026

A views-exchange meeting between NSDA and Spark-X focused on fostering collaboration to develop a language-skilled, AI-enabled and industry-ready workforce, particularly for the Republic of Korea.

Chaired by Md. Rabiul Islam, ndc, Executive Chairman (Routine Duty) & Additional Secretary, NSDA, the discussion emphasized aligning skills development with global demand, strengthening industry linkages and enhancing workforce readiness through modern training and certification.

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে আজ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্...
31/03/2026

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে আজ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে “ইন্টারন্যাশনাল মার্কেট ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসসি)” গঠন সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব জনাবা জেসমীন আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত আইএসসি-এর কাঠামো ও কার্যপরিধি, পাশাপাশি বিদ্যমান আইএসসি-সমূহের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্মত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আইএসসি প্রতিনিধিগণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, এনএসডিএ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা—যাঁদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। এই মহান দিনে তাঁদের স্মৃতির প্র...
26/03/2026

বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা—যাঁদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। এই মহান দিনে তাঁদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।

স্বাধীনতার চেতনাকে ধারণ করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ, সক্ষম ও আত্মনির্ভর মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক অনাড়ম্বর...
25/03/2026

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক অনাড়ম্বর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও অতিরিক্ত সচিব জনাব মো: রবিউল ইসলাম, এনডিসি। এসময় তিনি উপস্থিত সকলের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সভাপতির বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও আন্তরিকতার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এনএসডিএ-এর সদস্যবৃন্দ, পরিচালকগণ, পরামর্শকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মো...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের এই পবিত্র দিন সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও অফুরন্ত কল্যাণ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে, গড়ে উঠুক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতায় ভরা একটি সুন্দর সমাজ।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত সিরামিক সেক্টরের ‘বডি অ্যান্ড গ্লেজ প্রিপেয়ারিং ফর টাইলস (লেভেল-১), গ্লেজ...
15/03/2026

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত সিরামিক সেক্টরের ‘বডি অ্যান্ড গ্লেজ প্রিপেয়ারিং ফর টাইলস (লেভেল-১), গ্লেজিং ফর টাইলস (লেভেল-১) ও প্রেসিং ফর টাইলস (লেভেল-২)’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) রিভিউ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রবিউল ইসলাম, এনডিসি, অতিরিক্ত সচিব, নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), এনএসডিএ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মইনুল ইসলাম, চেয়ারম্যান, সিরামিক সেক্টর আইএসসি।

কর্মশালায় সিরামিক শিল্পের প্রতিনিধি, একাডেমিয়া, বিশেষজ্ঞ এবং এনএসডিএ'র অংশগ্রহণকারীরা অকুপেশনসমূহকে যুগোপযোগী ও মানসম্মত করার লক্ষ্যে মূল্যবান মতামত প্রদান করেন।

এনএসডিএ শিল্প ও শ্রমবাজারের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস), কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) এবং কম্পিটেন্সি বেইজড কারিকুলাম (সিবিসি) প্রণয়ন, ভ্যালিডেশন ও রিভিউ কার্যক্রম পরিচালনা করছে।


Ceramic ISC Bangladesh.

The National Skills Development Authority (NSDA) held a courtesy meeting with representatives of ADRA Bangladesh Technic...
12/03/2026

The National Skills Development Authority (NSDA) held a courtesy meeting with representatives of ADRA Bangladesh Technical Training Center (SSWIM Project), led by Nikolas Baidya, Project Manager, to explore opportunities for collaboration in skills development and institutional strengthening.

The meeting was chaired by Md. Rabiul Islam, ndc, Member (Registration & Certification), NSDA and Additional Secretary. Discussions focused on the project’s progress and potential areas where NSDA could extend technical guidance and institutional support.

The ADRA delegation also shared insights on the feasibility of a potential follow-up project aimed at expanding skills training initiatives.

Members, Directors and relevant officials of NSDA were also present at the meeting.

NSDA remains committed to working with development partners to strengthen Bangladesh’s skills ecosystem and promote quality training, certification, and sustainable employment opportunities.

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে ইউসেপ বাংলাদেশ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে...
09/03/2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে ইউসেপ বাংলাদেশ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।

ঢাকার মিরপুরে ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন ড. উবাইদুর রব এবং ভাইস চেয়ারপারসন মিস উজমা চৌধুরী, সিপিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, নারী-বান্ধব দক্ষতা কার্যক্রম বিষয়ক প্রামাণ্যচিত্র/স্লাইড উপস্থাপন, নারী কর্মীদের সম্মাননা প্রদান এবং নারীর স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে ড. নাজনীন কাউসার চৌধুরী ইউসেপ বাংলাদেশের বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি ও অবকাঠামো ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন...
08/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী আজ সকল নারী সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি এনএসডিএ-কে একটি নারীবন্ধব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন এবং প্রত্যেক নারীর দক্ষতা ও সক্ষমতার মাধ্যমে একটি সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।

সকল নারীর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Biniyog Bhaban (10th-11th Floor), E-6/B, Agargaon, Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Telephone

01714164518

Website

https://nsda.gov.bd/

Alerts

Be the first to know and let us send you an email when National Skills Development Authority posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Skills Development Authority:

Share