29/08/2025
"বুয়েটের উচ্চতর মেধাবী বেয়াদব ইঞ্জিনিয়ার"
মেধা, দায়িত্ব ও আইন
বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী পুলিশকে জিজ্ঞেস করছিলেন,
“বুয়েট কি বুঝেন ? বুয়েট উচ্চারণ করেন, বানান করেন ”
এটি সত্যিই প্রশংসনীয়। আপনার মেধার ভিত্তিতে বুয়েটে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। এখন দেশ ও পরিবার আপনার প্রতিভার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা রাখে।
আপনি ইঞ্জিনিয়ারিং জানেন, তবে আইন জানেন না বা মানেন না। আর আইন না মানলে কে কি সেটা দেখার খুব একটা প্রয়োজন পুলিশের পড়ে না। দাবি আদায়ের নামে সহিংস আচরণ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে—এটিই জনগণের প্রত্যাশা এবং পুলিশের দায়িত্ব।
পুলিশের কাজ মানুষকে আইন মেনে চলতে শেখানো। লাঠি, অস্ত্র, সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস, জলকামান—এসব পুলিশ নিজের টাকায় বা নিজের জন্য কেনে না। এগুলো জনগণের টাকায় কেনা হয় এবং বিশেষ পরিস্থিতিতে আইন অনুযায়ী ব্যবহৃত হয়।
আপনার মতো মেধাবী বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার পুলিশের নেতৃত্বে অনেক রয়েছেন।
আইন মেনে চলুন, সব ঠিক থাকবে। আইন মেনেও দাবি আদায় করা সম্ভব। এটাই সময়ের অপরিহার্য দাবি।
Copy