Ministry of Women and Children Affairs

Ministry of Women and Children Affairs Activities and Updates of Ministry of Women and Children Affairs Ministry of Women and Children Affairs

নারীর নিরাপত্তাই নতুন বাংলাদেশের ভিত্তি : শারমীন এস মুরশিদঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬:সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্...
18/01/2026

নারীর নিরাপত্তাই নতুন বাংলাদেশের ভিত্তি : শারমীন এস মুরশিদ

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামে যেন একটি নারীকেও অপমানিত হতে না হয়, একটি শিশুর উপরও যেন নির্যাতন না হয়—এ দায়িত্ব আমাদের সবার।”

তিনি বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ৩০৯.৩৯ কোটি টাকা (জিওবি) ব্যয়ে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম (QRT)’ কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে।

সমন্বিত উদ্যোগে দ্রুত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উপদেষ্টা জানান, এ কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন বিচার ও সংসদ, তথ্য ও সম্প্রচার, ধর্ম, শিক্ষা, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার বিভাগসহ মোট ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ একযোগে কাজ করবে। এর মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতার দ্রুত প্রতিকার, জরুরি সেবা নিশ্চিতকরণ এবং সারভাইভারদের পাশে দ্রুত দাঁড়ানো সম্ভব হবে।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা, আইনি সহায়তা ও কাউন্সেলিং সেবা প্রদান করা হবে। বিদ্যমান সেবাসমূহ আরও শক্তিশালী হচ্ছে।

শারমীন এস মুরশিদ জানান, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায়—
১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার
৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল
টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯
ন্যাশনাল ও ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার
ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাব
৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাব
রিয়েল টাইম মনিটরিং ডাটাবেইজ
এর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে দেশব্যাপী কাজ চলছে।

গণভোট ২০২৬ ও নারীর অংশগ্রহণের গুরুত্ব প্রসঙ্গে
তিনি বলেন, “গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা মানেই নিরাপদ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়া।”

তিনি আরও বলেন,
“হ্যাঁ মানে সংস্কার,
হ্যাঁ মানে নতুন বাংলাদেশ,
হ্যাঁ মানে নারীর নিরাপদ ভবিষ্যৎ।”
নারীদের নিরাপত্তা নিশ্চিত করে গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘পাশে আছি’ শীর্ষক অনুষ্ঠানে উপদেষ্টা তরুণদের উদ্দেশে বলেন,
“তোমরা যদি পরিবর্তন ঘটাতে পারো, তাহলে তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশে রূপান্তর করতে পারবে।”

তিনি বলেন, মেয়েদের নিরাপত্তা ও শিশুদের সুরক্ষাই হওয়া উচিত এই সময়ের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। এ সময় জুলাই যোদ্ধাসহ বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধিরা শপথে অংশ নেন। ছোট-বড় সবাই একসঙ্গে শপথ নিয়ে ঘোষণা করেন—শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ (এনডিসি) সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ-তরুণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(এডমিন)

17/01/2026

নারীর ভোটে নারীর সুরক্ষা

#নারীর অধিকার
#ভোটে_নারীরসুরক্ষা
#নারীরঅধিকার
#ভোট_নারীরঅধিকার



#নারীরকণ্ঠ_নারীরশক্তি

#নারীরভোট_নিরাপদভবিষ্যৎ
#নিরাপদ নারী_শক্তিশালী বাংলাদেশ
#নারীরভোট_পরিবর্তনেরশুরু


#নারীর অধিকার_আমার অধিকার

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ...
18/12/2025

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন করেন (১৮ ডিসেম্বর ২০২৫)

16/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আজ ঢাকার সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
16/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আজ ঢাকার সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

09/12/2025
09/12/2025

Address

Dhaka
1000

Telephone

9545225

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Women and Children Affairs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ministry of Women and Children Affairs:

Share