"স্বেচ্ছাসেবী-বাংলাদেশ : পারীশ্রমিক ছাড়া যে কোন প্রকার সেবামুলক কাজ করা এবং সেবাদান করা"
১.নিয়মিতভাবে রক্তদান ও নতুন রক্ত রক্তদাতা সৃষ্টি।
২. পথাশিশু/সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধা নিশ্চিত করনে ভূমিকা পালন।
৩.ঝড়েপড়া শিক্ষার্থী দের নিয়মিত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন।
৪.বনায়ন ও বৃক্ষরোপন কর্মসূচী।
৫.পরিচ্ছন্ন বাংলাদেশের বিনির্মাণে ভূমিকা পালন। স্বেচ্ছাসেবক এর মূল লক্ষ্য।
উদ্দেশ্য: বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম স্বেচ্ছাসেবী-বাংলাদেশ রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই স্বেচ্ছাসেবী-বাংলাদেশ এর প্রধানতম উদ্দেশ্য।
বিষয় বস্তঃ
১. সেচ্ছায় রক্তদানের মনোবল থাকা লাগবে৷
২. পূর্বে রক্তদানে অভিজ্ঞতা থাকা লাগবে।
৩. মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করতে হবে বিনা পারিশ্রমিকর৷
৪. বিভিন্ন এলাকায় ব্লাড ক্যাম্পিং এবং সংগঠনের কাজ হলে সেখানে যোগদান করার ইচ্ছা থাকা লাগবে ৷
৫. অসহায় রোগীকে আর্থিক/অনার্থিক যাবতীয় সাহয্যে পিছুপা হলে চলবে না।
৬. সৎ, সাহসী, আদর্শবান ও সুস্থ চিন্তাধারা সম্পন্ন, উদ্যম,ধৈর্যশীল উদ্যোগী হতে হবে।
স্বেচ্ছাসেবী-বাংলাদেশ এর বৈশিষ্ট্য: সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবক এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে স্বেচ্ছাসেবী-বাংলাদেশ এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত স্বেচ্ছাসেবী-বাংলাদেশ এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং স্বেচ্ছাসেবী-বাংলাদেশ এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় স্বেচ্ছাসেবী-বাংলাদেশ এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।
স্বেচ্ছাসেবী বাংলাদেশের সুফল: অন্যান্য দেশের তুলনাই আমাদের দেশের স্বেচ্ছাসেবী বাড়বে। এতে আমাদের দেশে বিপদাশংক ৫০% মানুষ স্বেচ্ছাসেবী-বাংলাদেশ সহযোগিতাই বিপদ মুক্ত হবে। এবং অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগজীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগজীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।
কিছু সচেতন মুলক কথা: ব্লাড পোস্ট/অসহায় রোগীর সাহয্যে পোস্ট, সচেতনমুলক পোস্ট, ইভেন্ট সংক্রান্ত পোস্ট ছাড়া অপ্রয়োজনীয় পোস্ট করা যাবে না।