সহনাগরিক ফাউন্ডেশন

সহনাগরিক ফাউন্ডেশন Our objective is to protect, plant, cultivate and promote fruit trees in partnership with local communities.

Shohonagorik Foundation works for Conservation, Protection, plantation, cultivate and promote Fruit and edible trees and plants in partnership with local communities and undertaking all the necessary activities for Environmental Protection. Shohonagorik (সহনাগরিক) Foundation is a social development organization registered to RJSC(Register of Joint Stock and Companies) as a Non-Profit Organization

(NGO) under the Societies Registration Act 1860. We undertake all the necessary activities for environmental protection, conservation of fruit trees, forests, associated biodiversity and indigenous knowledge about the wise and sustainable use of trees, plants, soil, water and other natural resources. Our mission is to organize tree plantation and awareness building events and workshops and also plan and initiate community based development initiatives and projects which can improve biodiversity, Environmental protection and improve life of the people.

07/11/2025

Open Food Forest in creation. Progress after 3 months. Thanks to our Volunteers, Doners and well wishers!






03/11/2025

Flower Vine planted by Shohonagorik Foundation


#সহনাগরিক

আমাদের গাছ রোপন করতে দেখে, স্থানীয় একজন মধ্য বয়স্ক ব্যাক্তি এগিয়ে আসেন, তিনি নিজেই বলেন 'আমি জুলাই ২০২৪ এর শহীদ মোবারক হ...
26/08/2025

আমাদের গাছ রোপন করতে দেখে, স্থানীয় একজন মধ্য বয়স্ক ব্যাক্তি এগিয়ে আসেন, তিনি নিজেই বলেন 'আমি জুলাই ২০২৪ এর শহীদ মোবারক হোসেন এর বাবা মোঃ রমজান আলী"। তিনি আমাদের সাথে তার শহীদ সন্তানের নামে একটি গাছ রোপন করার আগ্রহ প্রকাশ করেন। পাশেই তার একটি ছোট গরুর খামার রয়েছে, তিনি গরুর জন্য ঘাস কাটতে এসেছেন। আমরা একটি খেজুর গাছের চারা তার হাত দিয়ে রোপন করাই। এ সময় তিনি আরো বলেন "আমিতো আমার সন্তানের মত দেশের জন্য জীবন দিতে পারবো না, ভবিষ্যত এর জন্য একটি ফলের গাছ রোপন করে যাই"। তিনি আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি আমাদের সর্ব কনিষ্ঠ ভলান্টিয়ার ফারিসা মিলে খেজুরের গাছটি রোপন করে।

১৩ বছরের মাদ্রাসা ছাত্র মোঃ মোবারক হোসেন গত ১৯ জুলাই ২০২৪ এ গন অভ্যুত্থানে ঢাকার
গ্রীন রোডে মাথায় গুলির আঘাতে নিহত হন।

Kids are happy, planting trees for their future.
29/07/2025

Kids are happy, planting trees for their future.

Plants Sorting.
29/07/2025

Plants Sorting.

Prothom Alo আমাদের বৃক্ষ রোপন উৎসব কে কাভার করেছে। ধন্যবাদ প্রথম আলো।নিউজ লিংক কমেন্টে।
26/07/2025

Prothom Alo আমাদের বৃক্ষ রোপন উৎসব কে কাভার করেছে। ধন্যবাদ প্রথম আলো।
নিউজ লিংক কমেন্টে।

আমাদের বৃক্ষরোপণ উৎসব এর খবর! ধন্যবাদ Rtv । আরটিভি
26/07/2025

আমাদের বৃক্ষরোপণ উৎসব এর খবর!
ধন্যবাদ Rtv । আরটিভি

পান্থকুঞ্জ পার্কে ‘উন্মুক্ত ফলের বাগান’ করার উদ্যোগ

25/07/2025

লোকালয়ে মানুষ, পাখি এবং অন্যান্য প্রানীদের জন্য থাকবে উন্মুক্ত ফলের বাগান, যেখানে থাকবে নানান জাতের ফল এবং ফুলের গাছ যেন বছর জুড়েই ফল ধরে থাকে, ফলের পুষ্টি যেন লোকালয়ের শিশু কিশোরদের কাছে সহজলভ্য থাকে এটা এই উদ্যোগের মূল লক্ষ। এমন একটি স্বপ্নকে সামনে রেখে 'সহনাগরিক ফাউন্ডেশন' এর উদ্যোগে ২০১২ সাল থেকে প্রতি বছর বর্ষায় আমরা সচেতনতা মূলক প্রচারনা চালাই এবং এরই অংশ হিসেবে নতুন 'উন্মুক্ত ফলের বাগান' তৈরি করার চেষ্টা করি। এ বছর ঢাকার পান্থকুঞ্জ পার্কে একটি ফলের বাগান তৈরি করার মধ্য দিয়ে শুরু হলো আমাদের ২০২৫ সালের বৃক্ষ রোপন উৎসব। এই পার্কে আজ রোপন করা হলো ২৩ প্রজাতির ফল এবং ফুলের গাছ যার মধ্যে রয়েছে ১৪ ধরনের ফলের গাছ। রোপনকৃত বৃক্ষের মধ্যে রয়েছে জাম, জামরুল, খেজুর, কাঠাল, পেয়ারা, আতা, কাঠ লিচু, ডেউয়া, আমলকি, তেতুল, গাব, মাল্টা, বেল, বাক্স বাদাম, লটকন ইত্যাদি এবং অন্যান্য গাছের মধ্যে রয়েছে উদাল, বট, বকুল, টগর, সোনালু, কাঞ্চন ইত্যাদি।

আমরা চাই সকল শহর এবং লোকালয় তৈরি হবে এমনভাবে যেখানে 'লোকালয়ে থাকবে ফলের গাছ, ফল খাবো বারো মাস'।

25/01/2025

ভোগবাদী এবং বস্তুবাদী জীবন যাপন পদ্ধতির সামনে ঢাকার প্রকৃতি প্রায় ধ্বংস প্রাপ্ত, কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর, পুরো দেশ জুড়ে, সকল শহর জুড়েই এই ধ্বংস প্রক্রিয়া চলমান। আপনি সহজে শহরের কোথাও এক টুকরো মাটি খুজে পাবেন না যে মাটিতে স্বাধীন ভাবে ঘাস জন্মাতে পারে। যে কয়েকটি পার্ক এখানে এখনও টিকে আছে সেখানেও পরেছে লোভী মানুষের চোখ। সেসব পার্কে কংক্রিট বিল্ডিং তৈরির নানান প্রকল্প হাতে নেয়া হয়েছে, প্রকৃতি সম্মন্ধে সচেতন জনতারা মনে করেন এসবি কেবল কিছু মানুষের পকেট ভারি করার উদ্দেশ্যেই করা হয়েছে, যা পুরোপুরি অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক। সেরকমই দুটি ধ্বংসাত্মক প্রক্রিয়া চলমান আছে ঢাকার কারওয়ান বাজারের পান্থ কুঞ্জ পার্কে এবং হাতির ঝিলের লেকে। এই দুই স্থান থেকেই এক্সপ্রেস হাইওয়ের র‍্যাম্প নামানোর প্রচেষ্টা শক্ত ভাবে চলমান। Bangladesh Tree Protection Movement আজকে ৪৫ দিন ধরে দিন-রাত টানা অবস্থান নিয়ে এপ্রকল্প দুটি আটকে দিয়েছে, আপাতত এই দুটি স্থানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রকল্প দুটি বাতিল করার এখনও কোন জোরালো পদক্ষেপ গ্রহন করা হয়নি, প্রকল্প বাতিল হয়নি।

সহনাগরিক ফাউন্ডেশন এই আন্দোলনের সাথে পূর্ন সংহতি ব্যাক্ত করেছে এবং দেশ জুড়ে চলমান প্রান-প্রকৃতি ধ্বংসের এসব ধ্বংসাত্মক প্রকল্প থেকে সরকার এবং সংশ্লিষ্ট ক্ষমতাবান দেশি-বিদেশি ব্যবসায়ী মহলকে সরে আসার আহবান জানাচ্ছে। আপনারাও দয়া করে মানুষ এবং প্রানীদের সুস্থ ভাবে বেঁচে থাকার এই আন্দোলনে যোগদান করুন, আন্দোলনকে শক্তিশালী করুন। আপনি সচেতন হলে বাঁচবে দেশ। আমাদের পরবর্তী প্রজন্মকে মাস্ক পরে নিশ্বাস নেয়ার হাত থেকে রক্ষা করুন।

কিছু সময়ের সাময়িক সুখের বিনিময়ে দয়া করে অন্যান্য মানুষ এবং পশু-পাখির মৃত্যুর কারন হবেন না। প্রকৃতির সকল অংশিজনের প্রতি দ...
28/12/2024

কিছু সময়ের সাময়িক সুখের বিনিময়ে দয়া করে অন্যান্য মানুষ এবং পশু-পাখির মৃত্যুর কারন হবেন না। প্রকৃতির সকল অংশিজনের প্রতি দায়িত্বশিল আচরন একজন আদর্শ সহনাগরিক এর মূল বৈশিষ্ট্য।

সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!

17/09/2024

Address

24 Al-Amin Road, Green Road
Dhaka
1207

Telephone

+8801758110806

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহনাগরিক ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share