ফরিদগঞ্জ আজ ও আগামীর পথে

ফরিদগঞ্জ আজ ও আগামীর পথে ফরিদগঞ্জের বাস্তব চিত্র,মানুষের কথা এবং আগামীর সম্ভাবনা তুলে ধরার একটি স্বাধীন ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম,আপনি ও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন.....

ধন্যবাদ🌹

17/01/2026

রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি নয়—সততা ও সচ্চতার রাজনীতির আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান সাহেবের সুযোগ্য পুত্র, আবদুল্লাহ হান্নান ভাই।
ব্যক্তি আক্রমণ নয়,উন্নয়ন ও মানুষের কল্যাণকেই রাজনীতির মূল লক্ষ্য করার আহ্বান তাঁর।

#সততার_রাজনীতি #সচ্চতার_পথে #ফরিদগঞ্জ
#আলহাজ্ব_এম_এ_হান্নান #আবদুল্লাহ_হান্নান
#কাদা_ছোড়াছুড়ি_নয় #উন্নয়নের_রাজনীতি #মানুষই_মূল_শক্তি

ফরিদগঞ্জে ভোটযুদ্ধে নতুন সমীকরণ — স্বতন্ত্র প্রার্থী এম.এ. হান্নানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ...
17/01/2026

ফরিদগঞ্জে ভোটযুদ্ধে নতুন সমীকরণ — স্বতন্ত্র প্রার্থী এম.এ. হান্নান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সরব হয়েছেন আলহাজ্ব এম.এ. হান্নান। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এবার দলীয় মনোনয়ন না পাওয়া তাকে স্বতন্ত্র প্রার্থীর দৌড়ে নামিয়েছে। স্থানীয়ভাবে তাকে অনেকেই বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবেও দেখছেন।

ব্যবসায়ী ও সমাজসেবী ব্যাকগ্রাউন্ড
আলহাজ্ব এম.এ. হান্নান পেশায় একজন সফল শিল্পপতি এবং আর্থিক খাতের উদ্যোক্তা। তিনি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করেছেন। এসব কর্মকাণ্ড তাকে স্থানীয় মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করিয়েছে।

বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নেতা
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হান্নান সময়ের সঙ্গে তৃণমূল বিএনপির কর্মী-নেতাদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন। ২০২৩ সালে তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। সেই পদে থেকে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেন এবং নেতাকর্মীদের সক্রিয় রাখতে ভূমিকা রাখেন।

মনোনয়ন বঞ্চনা ও স্বতন্ত্র লড়াই
চাঁদপুর-৪ আসনে দলীয় নমিনেশন প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু মনোনয়ন না পেলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এসময় এলাকাজুড়ে মশাল মিছিল, সড়ক অবরোধ, বিক্ষোভ এবং ‘হান্নানকে চাই’ স্লোগানে উত্তাপ ছড়ায়। সমর্থকদের দাবি ও নিজের অবস্থান ধরে রেখে হান্নান শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন লড়ার ঘোষণা দেন।

চ্যালেঞ্জ ও বিতর্ক
একজন বিরোধী দলের নেতা হিসেবে অতীতেও রাজপথে তাকে নানা চাপে পড়তে হয়েছে। মামলা, রাজনৈতিক হয়রানি এবং ২০২৫ সালে গ্রেফতারের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি মাঠের রাজনীতি থেকে সরে দাঁড়াননি—এ বিষয়টি সমর্থকদের মধ্যে তার প্রতি আস্থা আরও বাড়িয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।

উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি
স্থানীয়ভাবে জনপ্রিয়তার কারণ হিসেবে যে বিষয়গুলো বারবার উঠে আসে— রাস্তা ও সেতু নির্মাণে সহায়তা, মসজিদ-মাদ্রাসায় অনুদান, শিক্ষাখাতে সহযোগিতা, অসহায় মানুষকে চিকিৎসা ও আর্থিক সহায়তা, জনপ্রতিনিধি না হয়েও এসব উদ্যোগে হান্নানকে স্থানীয়রা “কর্মীবান্ধব” ও “জনদরদি” বলে আখ্যা দিয়ে থাকেন।

ভবিষ্যৎ সম্ভাবনা
রাজনৈতিক মহলের বিশ্লেষণে বলা হচ্ছে—এই স্বতন্ত্র লড়াই ফরিদগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। নির্বাচনী ফল যাই হোক, তৃণমূল বিএনপি এবং স্থানীয় নেতৃত্ব কাঠামোয় হান্নানের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে অনেকে মনে করছেন।

ভোটার তথ্য ও কেন্দ্র
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ও পৌরসভা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩১ জন।
এর মধ্যে—পুরুষ ভোটার: ২ লাখ ৮ হাজার ৬০৪ জন, নারী ভোটার: ১ লাখ ৯২ হাজার ২৬ জন, মোট ভোটকেন্দ্র ১১৮টি এবং ভোটকক্ষ ৭৩৭টি।

#ফরিদগন্জ #রাজনিতি

18/12/2025

হে আল্লাহ এখানের প্রত্যেকটা ওয়ার্ড আজ থেকে আমাদের জন্য যেনো হয়🤲
এখনো অনেককিছু বাকি আছে এই মা ও মাটির জন্য।

আমিই এবং আমরাই হাদি হবো ইনশাআল্লাহ।

প্রায় দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়...
18/12/2025

প্রায় দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন বেলা পৌনে ১২টায় সময় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যারা পরাজিত হয়েছিল, ১৯৮১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৯৬ সালেও যারা...
17/12/2025

১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যারা পরাজিত হয়েছিল, ১৯৮১ সালে যারা ষড়যন্ত্র করেছিল, ১৯৯৬ সালেও যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতেও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

তারেক রহমান
১৬ ডিসেম্বর ২০২৫

রাখে আল্লাহ মারে কে, এইটাই সত্যি।ওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে। এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন।গ...
17/12/2025

রাখে আল্লাহ মারে কে, এইটাই সত্যি।

ওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে। এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন।

গুলি টি ওসমান হাদীর মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়।

এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় (কার্ডিয়াক অ্যারেস্ট)। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন।

কিন্তু আল্লাহর অশেষ রহমতে, চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়।

তার সুস্থতা কামনা করি।

সংগ্রহীত।

ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট সম্পর্কে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী'র বিবৃতি-"অজ্ঞাত কুচক্রী মহল ক...
07/12/2025

ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট সম্পর্কে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী'র বিবৃতি-"অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই Face Book Account খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া Face Book Account থেকে কোনও মতামতের সংগে আমার কোন ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

ভুয়া Face Book Account এর মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলি বন্ধ করে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
পাশাপাশি এসব ভুয়া ফেসবুক একাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।"
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

04/12/2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইনশাআল্লাহ.....

#বিএনপি

29/11/2025

অনেকেই বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যেকোন মুহুর্তে মারা যেতে পারেন, এই মুহুর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মায়ের অন্তিমসময়ে পাশে থাকা উচিত।
দেখুন, খোলা চোখে সহজ মনে হলেও এটা খুবই জটিল হিসেব। নির্বাচনের তফশিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না। উনার সিকিউরিটি ইস্যু আছে, উনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে। আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ড. ইউনূস সরকারকে বিশ্বাস করছি না। সবকিছু খুলে বলা সম্ভব না।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।

ZAIMA RAHMAN

জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, ঠিক তখন তারেক জিয়া স্কুলে ভাইভা দিচ্ছেন।শিক্ষকরা জিজ্ঞেস করলেন— বাবার নাম কী?তারেক শ...
29/11/2025

জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, ঠিক তখন তারেক জিয়া স্কুলে ভাইভা দিচ্ছেন।
শিক্ষকরা জিজ্ঞেস করলেন— বাবার নাম কী?
তারেক শান্তভাবে বললেন— জিয়াউর রহমান।
শিক্ষকেরা আবার বললেন— প্রেসিডেন্ট জিয়াউর রহমান?
উত্তরে সে মাথা নেড়ে বলল— হ্যাঁ।

তারপর জিজ্ঞেস করা হলো— তোমার সাথে কে এসেছে?
সে বললো— আমার মা।
বাইরে গিয়ে স্যাররা দেখলেন— খালেদা জিয়া বেঞ্চের ওপর চুপচাপ বসে আছেন।
প্রেসিডেন্টের স্ত্রী হয়েও নিজের পরিচয় দিয়ে সামান্য সুবিধাটুকুও নেননি।

জিয়াউর রহমান মারা গেলে ঢাকায় তাঁদের কোনো বাড়ি ছিল না।
রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী— প্রেসিডেন্টের পরিবারকে ক্যান্টনমেন্টে একটি বাড়ি দেওয়া হয়, নামমাত্র মূল্যে; এর চেয়ে বেশি কিছু নয়।

বছরের পর বছর কেটে গেল…
পরবর্তীতে সেই সাধারণ, বিনয়ী, রাজনীতির বাইরে থাকা বিধবা নারী— খালেদা জিয়া রাজনীতিতে এলেন।
অন্যদিকে অন্য রাজনৈতিক পরিবারে বড় হওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা-ও রাজনৈতিক ময়দানে।

কিন্তু ১৯৯১-এ কী হল?
শেখ মজিবুর রহমানের কন্যা হয়েও ফ্যাসিস্ট শেখ হাসিনা হারলেন সেই “অরাজনৈতিক” পরিবারের নারী— খালেদা জিয়ার কাছে।
জনগণের ভালোবাসায় তিনি হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

১৯৯৬-এ বিরোধীদলের দাবি মানতে খালেদা জিয়া নিজে দাঁড়িয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করলেন।
তার বিপরীতে পরে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই বিলই বাতিল করলেন, নিজের অধীনে নির্বাচন করতে চাপ দিলেন।
সেখানেই দুই নেত্রীর চরিত্রের পার্থক্য যেন সবচেয়ে স্পষ্ট।

যমুনা সেতুর কাজ শুরু করেছিলেন খালেদা জিয়া—
উদ্বোধন করলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, নাম দিলেন নিজের বাবার নামে।
খালেদা জিয়া ক্ষমতায় ফিরে আসার পরও সেটি পরিবর্তন করলেন না।
কিন্তু ক্ষমতায় এসেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বদলে দিলেন খালেদা জিয়া মেডিকেল কলেজের নাম।
কেন এই প্রতিহিংসা?

খালেদা জিয়ার ওপর যত অন্যায়ই হোক—
তিনি মাথা নত করেননি। সত্যের ওপর অটল ছিলেন, মানুষের ওপর আস্থা হারাননি।

আজও দেশের মানুষ দলমত নির্বিশেষে তাকে ভালোবাসে—
তার মতো দৃঢ়, সহনশীল, জনপ্রিয় নেত্রী আর কোথায়?

আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন।
আর খুব শিগগিরই যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন।
আমিন।

27/11/2025

স্বর্ণালংকার নিয়ে ক্ষোপ জারলেন ইন্ডিয়ায় অবস্থাণরত শেখ হাসিনা,বললেনপাকিস্তান আমল থেকে আমার স্বর্ণালংকার আমরা লোকারে রাখি,আমার লকারে গয়না পাওয়া তো যাবেই,আমরাতো বানের জ্বলে ভেসে আসিনি।

#শেখহাসিনা #বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে...
27/11/2025

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫, দুপুর ১টায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ডাঃ জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। এ সময় দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।

Address

Dhaka
0000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদগঞ্জ আজ ও আগামীর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share