The Time's Protest সময়ের প্রতিবাদ

The Time's Protest সময়ের প্রতিবাদ The truth of the next
সত্যের দাবী আগামির পথে

15/10/2025
কৃষকের জিয়া'মাটির মানুষ, মাটির পাশে...শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন কৃষকের বন্ধু, মাটি ও মানুষের নেতা। তা...
15/10/2025

কৃষকের জিয়া
'মাটির মানুষ, মাটির পাশে...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন কৃষকের বন্ধু, মাটি ও মানুষের নেতা। তাঁর শাসনামলে কৃষি খাতের উন্নয়ন ছিল সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত। তাই তো তিনি বারবার ছুটে গেছেন ফসলের মাঠে, কৃষকের পাশে, তাদের দুঃখ-দুর্দশা বুঝতে ও সমাধান দিতে।

ছবিতে দেখা যাচ্ছে, এক কৃষকের সাথে করমর্দন করছেন শহীদ জিয়া। এটি শুধু একটি করমর্দন নয়, এটি ছিল এক গভীর আস্থার বন্ধন-তাঁর হাত ধরে দাঁড়িয়ে পড়েছিল বাংলাদেশের কৃষক সমাজ।



নির্বাচনকালীন দায়িত্ব পালন করার জন্য ইসলামী ব্যাংক থেকে জনবলের নাম চেয়েছে নির্বাচন কমিশন। ইসলামী ব্যাংকের জনবল অনুসারে অ...
03/10/2025

নির্বাচনকালীন দায়িত্ব পালন করার জন্য ইসলামী ব্যাংক থেকে জনবলের নাম চেয়েছে নির্বাচন কমিশন। ইসলামী ব্যাংকের জনবল অনুসারে অফিসার লেভেলে ১০০০০ এর মতো লোকবল বিদ্যমান। গ্রেড অনুসারে দায়িত্ব দেয়া হয় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে।

এই যে ১০০০০ এর মতো জনবল পুরোটাই জামায়াত শিবিরের নেতা কর্মী সমর্থকরা কেন্দ্রে থাকবে। ক্ষমতার রন্ধে রন্ধ্রে যখন পচন ধরে এইভাবে ষড়যন্ত্র শুরু হয়। ঢাবির মতো ষড়যন্ত্র শুরু হয়েছে।
সতর্ক দৃষ্টি রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শু...
01/10/2025

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।

আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে, এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য। শরতে বাংলাদেশের চারিদিকে কাশফুল ও শীতের আভাষ জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন।

একজন বাংলাদেশী হিসেবে আমি মনে করি, উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্ব। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

পবিত্র হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে-
“যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়”- এ ধরণের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী (সাঃ) তাঁর উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলছেন- “কেয়ামতের দিন আমিই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।”

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটিই স্বাভাবিক রীতি। উৎপীড়ণ ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত।
শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোরকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাই।

দেশের হিন্দু সম্পদায়ের প্রতি আমার আহবান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।

আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

সবশেষে আমি এই আনন্দময় দূর্গাপুজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্মবর্ণ নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে আবারো আমার এবং আমাদের দল অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল-বিএনপি'র পক্ষ থেকে শারদীয় দূর্গাপুজার শুভেচ্ছা জানাই।

আমি এবারের শারদীয় দূর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Time's Protest সময়ের প্রতিবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share