10/07/2024
বিদেশ যাওয়ার প্রয়োজনীয় সকল সেবা প্রদানে চালু হয়েছে প্রবাসী হেল্পডেস্ক। সারাদেশে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন ওয়ার্ডের ডিজিটাল সেন্টারে এই প্রবাসী হেল্পডেস্কে পাওয়া যাচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কাগজপত্র প্রস্তুত ও রেমিট্যান্স উত্তোলনসহ সকল সেবা। আপনার বিদেশ যাত্রা আরও নিরাপদ ও সহজ করতে পাশে আছে প্রবাসী হেল্পডেস্ক।