11/01/2024
যমুনা টিভি তাদের নিজেদের মালিককে জেতানোর জন্য একটা কন্সটিটুয়েন্সিতে অনিয়মের অনেক খবর দিয়া এখন হিরো হয়ে উঠেছে! নিজেদের মালিক প্রার্থী না হইলে তাদের এই বিপ্লবীপনা আসলে থাকতো না!
কিন্তু ভাবেন তো, টেলিভিশন ও জাতীয় দৈনিকগুলো অন্তত ২০০/২৫০ আসনে প্রতিবেদক ও ক্যামেরাম্যান পাঠিয়েছে। এবং অনিয়মগুলো এবং ভোটারহীনতার চিত্র ঠিকঠাক তুলে ধরেছে.তাহলে আজ কি হতো?!
এই 'উৎসবমুখর পরিবেশ' আর ৪১% ভোট কাস্টের গল্প কোথায় উড়ে যেতো? এই বিজয়ের গল্প কি রকম দেখাতো? ..
বর্তমান মিডিয়ার অবস্থানঃ
১. দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন।
২. দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনে অংশগ্রহন করছেন।
৩. দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম (জাতীয় পার্টি-জাপা)
৪. ইন্ডিপেনডেন্ট টিভির মালিক সালমান এফ রহমান (নৌকা প্রতীক)
৫. আরটিভির মালিক মোর্শেদ আলম (নৌকা প্রতীক)
৬. বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ (নৌকা প্রতীক)
৭. দৈনিক সংবাদের আলতামাস কবীর (স্বতন্ত্র প্রার্থী)
৮.সময় টিভির এডভোকেট কামরুল ইসলাম (নৌকা প্রতীক)
৯.দৈনিক ভোরের কাগজের সাবের হোসেন চৌধুরী (নৌকা প্রতীক)
১০. কালবেলার মালিক নজরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)
১১.গাজী টিভি ও অনলাইন সারা বাংলার মালিক গোলাম দস্তগীর (নৌকা প্রতীক)
১২. মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার (নৌকা প্রতীক)
১৩. দৈনিক ও অনলাইন ঢাকা টাইমসের মালিক আনিফুর রহমান দোলন (স্বতন্ত্র প্রার্থী) চ
এর বাইরে বসুন্ধরা গ্রুপের মালিকাধীন কালেরকন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত নঈম নিজাম কুমিল্লা থেকে নৌকার দলীয় মনোনয়ন তুলেছিলেন। কিন্তু পাননি। এছাড়াও আরো কিছু মিডিয়া ক্ষমতাসীন দলের বিভিন্নস্তরের নেতাদের মালিকাধীন।
উপরোক্ত তালিকার বাইরেও কিছু প্রতিষ্ঠানের মালিক সরাসরি এবারের ডামি এবং সিলেকশনের নির্বাচনে অংশগ্রহণ করছেন।
সাজানো পাতানো ডামি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের কারণে বস্তুনিষ্ঠ তথ্য কোনভাবেই সংশ্লিষ্ট গণমাধ্যমে আসবে না। ডামি নির্বাচনে সংশ্লিষ্ট মিডিয়া হাউজে ডামি সাংবাদিকতাই হবার কথা!
©