নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন স্বাগতম!
আলোচনা করুন গ্রামের সম্প্রতি যে কোন বিষয় সম্পর্কে

🖤 🖤 একটি মৃত্যু সংবাদ  🖤 🖤ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গভীর শোকের সাথে জানাচ্ছি যে,নাগেরগ্রাম পূর্ব পাড়া নিবাস...
02/06/2026

🖤 🖤 একটি মৃত্যু সংবাদ 🖤 🖤

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোকের সাথে জানাচ্ছি যে,
নাগেরগ্রাম পূর্ব পাড়া নিবাসী আমাদের গ্রামের প্রবীণ মুরব্বি জনাব #মোঃ_হাজী_আব্দুল_গনি সাহেব আজ মঙ্গলবার রাত ৮ টায় ইন্তেকাল করেছেন।

আমরা নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন ও গ্রামবাসী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন, 🤲

আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।

বিনীত,
— নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন।

🕊️🕋 অপরাধমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়. 🕋🕊️একটি শান্তিময়, সুন্দর এবং সবুজ বাংলাদেশ কি আমাদের আগামী প্রজন্মের প্রা...
02/06/2026

🕊️🕋 অপরাধমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়. 🕋🕊️

একটি শান্তিময়, সুন্দর এবং সবুজ বাংলাদেশ কি আমাদের আগামী প্রজন্মের প্রাপ্য নয়? অবশ্যই প্রাপ্য। আর এই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পরিবর্তনটা শুরু করতে হবে আমাদের নিজেদের চিন্তা থেকে।

আমাদের প্রিয় মাতৃভূমি থেকে দুর্নীতি ও সব ধরনের অপরাধ চিরতরে দূর করতে হলে, আজ আমাদের দুটি যুগান্তকারী বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে:

১. জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার: প্রতিটি মহল্লা বা গ্রামে সংঘটিত অপরাধগুলোর বিচার সরাসরি ওই এলাকার জনগণের উপস্থিতিতে করতে হবে। অপরাধী যেন বুঝতে পারে, সমাজের বুকে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

২. লাইভ সম্প্রচার ও জবাবদিহিতা: এই বিচারপ্রক্রিয়া দেশের মূলধারার টেলিভিশন এবং অনলাইন মাধ্যমে সরাসরি প্রচার করতে হবে। এতে অপরাধীদের মনে ভীতি তৈরি হবে এবং সমাজে অপরাধ করার প্রবণতা ধুলোয় মিশে যাবে।

আমরা বিশ্বাস করি, এই দুটি পদক্ষেপ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে আমাদের দেশের ৯০% অপরাধ রাতারাতি নির্মূল সম্ভব। সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে রূপান্তর হতে আমাদের মাত্র ১ থেকে ৭ বছর সময় লাগবে!

আমাদের করণীয়:
* আওয়াজ তুলুন: আপনার অবস্থান যেখানেই হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন।

* প্রতিবাদ ও প্রতিরোধ: সমাজ থেকে অন্যায়-অবিচার রুখে দিতে পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।

* দাবি আদায়: একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারকে এই ধরনের কঠোর ও স্বচ্ছ পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।

আসুন, আগামী দিনের ভবিষ্যৎ—আমাদের সন্তানদের জন্য একটি শান্তিময়, সুন্দর ও সবুজ বাংলাদেশ রেখে যাই। একা নয়, আমরা সবাই মিলে আওয়াজ তুললে পরিবর্তন আসবেই!
আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে এই মহৎ উদ্যোগে শামিল হোন এবং পোস্টটি শেয়ার করে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিন। ধন্যবাদ।💚

বিনীত, ✍️ ✍️
🌸🌸 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন🌸🌸

( প্রতিষ্ঠিত: ২০২১ )

"জনসচেতনতাই আনবে সামাজিক পরিবর্তন"

02/06/2026

🖤 শোক সংবাদ ও মাগফেরাত কামনা 🖤

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের নাগেরগ্রাম পূর্বপাড়া নিবাসী অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব #জনাব_সৈয়দ_মিয়া আজ বিকাল ৩:০০ ঘটিকায় উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

উনার এই আকস্মিক চলে যাওয়া আমাদের সমগ্র নাগেরগ্রামবাসীর শোক আহত। এবং উনার মৃত্যুর সংবাদে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন পরিবার গভীরভাবে শোকাহত।

হে আল্লাহ, আপনি মরহুম সৈয়দ মিয়া ভাইকে ক্ষমা করে দিন, উনার জীবনের সকল ছোট-বড় গুনাহখাতা মাফ করে দিয়ে উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। উনার কবরকে নূর দ্বারা আলোকিত করে দিন।

নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা উনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার সুন্দর তাওফিক দান করুন, আমীন। 🤲

বিনীত,
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন পরিবার

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ​"একটি আদর্শ গ্রাম ও সমাজ গড়তে হলে,সর্বপ্রথমে আমাদের আদর্শ মানুষ হতে হবে।"​আমাদের প্রিয়...
01/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

​"একটি আদর্শ গ্রাম ও সমাজ গড়তে হলে,সর্বপ্রথমে আমাদের আদর্শ মানুষ হতে হবে।"

​আমাদের প্রিয় নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন মূলত একটি সাদকায়ে জারিয়া মূলক সংগঠন। ইতিপূর্বে আপনারা এই সংগঠনের মাধ্যমে যা কিছু দেখেছেন, তার সবকিছুই ছিল সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস। আলহামদুলিল্লাহ, এমন অনেক দৃষ্টান্ত আমাদের রয়েছে।

​তবে দুনিয়াবি কাজের মাধ্যমে মানুষের যে উপকার হয়, তা হয়তো সময়ের বিবর্তনে মানুষ একসময় ভুলে যেতে পারে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এবার এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যা আল্লাহ তাআলার রহমতে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ইনশাআল্লাহ।

​আমরা সবাই জানি, এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং একদিন আমাদের সবাইকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। জীবন যেখানে ক্ষণস্থায়ী, সেখানে আমাদের চিরস্থায়ী জিন্দেগির পুঁজি জমা করতে হবে।

​আমাদের নাগেরগ্রামের ৩নং ওয়ার্ডটি অনেক বড় একটি এলাকা। আমরা যদি সমাজের বিত্তবান শ্রেণী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে সবাই মিলে একটি বড় ও উন্মুক্ত কবরস্থান নির্মাণ করতে পারব।

​তাই সকলের প্রতি আমার আকুল আবেদন—আসুন, আমরা যে যাঁর অবস্থান থেকে যেটুকু সম্ভব সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার দেওয়া সামান্য অবদানও হতে পারে আপনার আখেরাতের নাজাতের উসিলা।

​আশা করি, চিরস্থায়ী জিন্দেগির কল্যাণের কথা চিন্তা করে সবাই এই মহৎ উদ্যোগে এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ।

​বিনীত,

আল আমিন মিয়া

প্রচার সম্পাদক, নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন

(প্রবাসী, সৌদি আরব)

🤲 অন্তরের স্থিরতা ও রহমতের প্রার্থনা 🤲📢 "হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত করার পর আমাদের অন্তরকে সত্য থেকে বিচ্যুত ক...
01/06/2026

🤲 অন্তরের স্থিরতা ও রহমতের প্রার্থনা 🤲

📢 "হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত করার পর আমাদের অন্তরকে সত্য থেকে বিচ্যুত করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন,নিশ্চয়ই আপনি মহাদাতা।"
> — (সূরা আল-ইমরান, আয়াত: ০৮)

> মানুষের সেবা করা এবং কল্যাণের পথে টিকে থাকা একটি বড় নিয়ামত। কিন্তু সেই পথে অহংকারহীনভাবে অবিচল থাকা এবং সঠিক বুঝ বজায় রাখা আরও বড় চ্যালেঞ্জ। তাই আমাদের প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহর হেদায়েত ও রহমতের প্রয়োজন সবচেয়ে বেশি দরকার,,,,,।
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন সবসময়
এই দোয়াই করে,যেন আল্লাহ আমাদের অন্তরকে সবসময় সত্য ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন এবং আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁর খাস রহমত দান করেন। আমীন। 🤲

আসুন, আমরা সবাই আমাদের প্রতিটি ভালো কাজের শুরুতে এবং শেষে মহান আল্লাহর সাহায্য কামনা করি। তিনিই একমাত্র পরম দাতা।

— মোঃ বকুল ইসলাম.
☀️ সাধারণ সম্পাদক,

🌟 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 🌿

প্রতিষ্ঠিত: ২০২১. কটিয়াদীর বনগ্রাম নাগেরগ্রাম

01/06/2026

ঈদ পরবর্তী উন্মুক্ত গোরস্থানের বিষয়ে আলোচনা

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

31/05/2026

🌟 অমরত্ব লুকিয়ে আছে মানুষের কল্যাণে 🌟

""এই দুনিয়ায় আমরা কেউ হয়তো চিরকাল থাকবো না, কিন্তু আমাদের রেখে যাওয়া কর্মগুলো থেকে যেতে পারে শতাব্দীর পর শতাব্দী।""

#বিজ্ঞানী **আইজ্যাক নিউটন**, নাট্যকার **উইলিয়াম সেক্সপিয়র** কিংবা দার্শনিক **সক্রেটিস**—তাঁরা শত শত বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
তবুও আজ আমরা তাঁদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি। এর একমাত্র কারণ হলো মানবসমাজ ও সভ্যতার জন্য তাঁদের অনন্য অবদান। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে নিজেদের অমর করে রেখে গেছেন। ঠিক এই আদর্শ ও চেতনাকে বুকেই ধারণ করে এগিয়ে চলেছে আমাদের......!
নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন।

🤝 আমাদের লক্ষ্য ও ভাবনা: 🤝 ⤵️
#.স্থায়ী পরিবর্তন আমরা শুধু সাময়িক সাহায্য নয়, বরং এমন কিছু কাজ করে যেতে চাই যা যুগের পর যুগ আমাদের সমাজের মানুষের উপকারে আসবে।

#. নিঃস্বার্থ সেবা সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক সুন্দর, সুস্থ ও উন্নত সমাজ বিনির্মাণ করাই আমাদের মূল লক্ষ্য।

#. স্মরণীয় অবদান পৃথিবী থেকে একদিন আমরা সবাই বিদায় নেব, কিন্তু নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের মাধ্যমে করা ভালো কাজগুলো যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারী হয়ে থাকে।
#. যেমন ধরুন, গ্রামের সকলের জন্য উন্মুক্ত গোরস্থান বাস্তবায়ন করতে পারলে মানুষ আজীবন সংগঠন এর প্রতি কৃতজ্ঞত থাকবে ইনশাআল্লাহ্।

আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে সমাজের জন্য, মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। এমন কিছু করে যাই, যেন আমরা না থাকলেও আমাদের কর্ম আমাদের বাঁচিয়ে রাখে।
গ্রামের সকলের জন্য উন্মুক্ত গোরস্থান

ধন্যবাদান্তে, 🤝 💫

🤍 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন ✅
( প্রতিষ্ঠিতঃ১/০৭/২০২১ খ্রিষ্টাব্দ )

★★মানবতার কল্যাণে আমাদের পথচলা★★

**বিসমিল্লাহির রাহমানির রাহিম**★তরুণ বয়সে হজ ও প্রবাসীদের স্বপ্ন:🇧🇩 🇧🇩 বাংলাদেশ সরকারের প্রতি বিনীত আবেদন★"আল্লাহুম্মা ল...
31/05/2026

**বিসমিল্লাহির রাহমানির রাহিম**
★তরুণ বয়সে হজ ও প্রবাসীদের স্বপ্ন:🇧🇩 🇧🇩 বাংলাদেশ সরকারের প্রতি বিনীত আবেদন★

"আল্লাহুম্মা লাব্বাইক..."— পবিত্র কাবা শরীফের এই মধুর ধ্বনি শোনার আকুলতা প্রতিটি মুসলমানের হৃদয়ে আজীবন লালিত থাকে।

বিশেষ করে আমাদের দেশের যেসব তরুণ ভাই ও বোনেরা জীবিকার তাগিদে মরুভূমির তপ্ত বালুচর থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে প্রবাসী জীবন কাটাচ্ছেন, তাদের একটা বড় অংশই নববিবাহিত এবং টগবগে যুবক।

যৌবনের সমস্ত শক্তি আর আবেগ দিয়ে তারা যেমন দেশের অর্থনীতি সচল রাখছেন, ঠিক তেমনি তাদের অন্তরে রয়েছে তরুণ বয়সেই আল্লাহর ঘর তাওয়াফ করার এক তীব্র ব্যাকুলতা....।

আসলেই তো,আমাদের দেশে কয়জন ভাগ্যবান আছেন যারা যুবক বয়সে হজ করার সুযোগ পান? অথচ যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বার্ধক্যের অবশ শরীরে নয়, বরং জীবনের শ্রেষ্ঠ সময়ে, সুস্থ ও সবল দেহে পবিত্র কাবাঘর তাওয়াফ করা এবং হজের কঠিন হুকুমগুলো পালন করতে পারা এক বিশাল নিয়ামত।
কিন্তু বর্তমান সময়ে হজের অতিরিক্ত খরচ অনেক সাধারণ ও মধ্যবিত্ত মানুষের, বিশেষ করে তরুণ ও প্রবাসীদের এই পবিত্র স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাই।

🕋 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 🕋
পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্ম বিষয়ক
মন্ত্রণালয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ:---
>দেশের লাখো তরুণ ও প্রবাসী ভাই-বোনদের হৃদয়ের আকুতি বিবেচনা করে হজ করার খরচ যেন আরও সহজ, যৌক্তিক এবং কম টাকার মাধ্যমে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। হজের বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ কমিয়ে যদি একে সাধারণের নাগালের মধ্যে আনা যায়, তবে বহু যুবক তাদের জীবনের শ্রেষ্ঠ সময়েই এই মহান ফরজ ইবাদতটি সম্পন্ন করতে পারবেন।

> আল্লাহ তাআলার দরবারে আমাদের আকুল প্রার্থনা—তিনি যেন আমাদের দেশের প্রত্যেকটি মুসলমান ভাই-বোনকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে যৌবন বয়সেই জীবনে অন্তত একবার হলেও পবিত্র কাবাঘর তাওয়াফ করার এবং মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। (আমীন)

শুভেচ্ছান্তে, ✍️ ✍️ ✍️
#সাব্বির_রহমান_মিঠু
সভাপতি,
🌸 নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন 🌸

💫( মানবতার কল্যাণে সদা জাগ্রত )💫

( স্থাপিত: ২০২১ খ্রি ) কটিয়াদীর বনগ্রাম নাগেরগ্রাম

❝ বিনম্রতা ও মর্যাদার এক অনন্য শিক্ষা ❞আসসালামু আলাইকুম। শুভ দুপুর। 🤍একটি সুন্দর সমাজ বিনির্মাণে এবং ব্যক্তিগত চরিত্র গঠ...
31/05/2026

❝ বিনম্রতা ও মর্যাদার এক অনন্য শিক্ষা ❞

আসসালামু আলাইকুম। শুভ দুপুর। 🤍

একটি সুন্দর সমাজ বিনির্মাণে এবং ব্যক্তিগত চরিত্র গঠনে বিনয় বা নম্রতার কোনো বিকল্প নেই। অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় মানুষকে নিয়ে যায় অনন্য উচ্চতায়।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন:⤵️👇⤵️

>"যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা দান করেন।"
> — সহিহ মুসলিম, ২৫৮৮ 📖

🌟 নাগের গ্রাম সমাজ কল্যাণ সংগঠন-এর পক্ষ থেকে আমাদের আজকের বার্তা— আসুন, আমরা সবাই আমাদের কথাবার্তা, আচরণ এবং দৈনন্দিন জীবনে আরও বেশি বিনয়ী ও নম্র হই। সমাজ থেকে অহংকার দূর করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলি। 🌿 🌸 💝

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার এবং সমাজে প্রকৃত মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। আমিন।🤲

#নাগের_গ্রাম_সমাজ_কল্যাণ_সংগঠন #ইসলামিক_উদ্ধৃতি #বিনয় #সামাজিক_কল্যাণ #শুভ_দুপুর

30/05/2026

সংগঠনের ঈদ পরবর্তী পূর্ণমিলনী আলাপচারিতা

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category