বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ স্বাধীন প্রগতিশীল বিপ্লবী ধারার ছাত্র গণসংগঠন।

‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (Bangladesh Students’ Union) একটি স্বাধীন ছাত্র গণসংগঠনের নাম। ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল এর জন্ম। ছাত্র ইউনিয়ন ছাত্রদের এমন একটি প্রতিষ্ঠান যা ছাত্রস্বার্থ রক্ষা ও ছাত্রদের অধিকার আদায়কে অগ্রাধিকার দেয়। সকল শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক গণমুখী ও একই ধারার শিক্ষানীতি বাস-বায়নের জন্যে সে লড়ছে অবিরাম। ছাত্র ইউন

িয়ন মনে করে যে শিক্ষা জীবনের সমস্যা সমাধান ও শিক্ষার্থীর স্বার্থ-অধিকার সুপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন সমাজ থেকে শোষণ-বৈষম্যের অবসান ঘটানো এবং তা নিশ্চিত করার জন্য সমাজতন্ত্রই সর্বোৎকৃষ্ট অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থা।

‘ছাত্র ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন নয়। ছাত্র ইউনিয়ন ব্যতীত অধিকাংশ ছাত্র সংগঠন কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন। সহযোগী সংগঠনের চরিত্রও এখন অঙ্গ সংগঠনের মতো। এরা সকলেই এদের নিজ নিজ রাজনৈতিক দলের কর্মসূচি ও নেতানেত্রীদের নির্দেশের গণ্ডীর মধ্যে সীমাবদ্ধ থাকে। এরা ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার নিয়ে ভাবনাকে কখনোই প্রাধান্য দেয় না। উল্টো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরা সন্ত্রাস, লুটপাট, ভর্তি বাণিজ্য, টেণ্ডারবাজী, দখলদারিত্ব, খুন, ধর্ষণসহ নানাবিদ অপকর্ম করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করে। এরা বিপুল অর্থ ব্যয় করে তথাকথিত ‘ক্যাডার বাহিনী’ লালন করে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় মিছিল বের করে ওমুক নেতা ওমুক নেত্রী জিন্দাবাদ জিন্দাবাদ বলে শ্লোগান দেয় এবং হাতে তালি দেয়।

26/11/2019
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভা...
20/07/2019

তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিফতাহ আল ইহসান ও সাধারণ সম্পাদক এমএন জুনায়েদ।

28/06/2019

.

28/06/2019

সানাউল্লাহ্ আল ফাহাদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) স্বপ্নীল বাসের চালক জসিম মামা মরন ব্য‌ধি ব্ল.....

আজ ২৮ মে শহীদ শাহাদাৎ দিবস ,১৯৮৪ সালের ২৮ মে চট্রগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসে ছাত্রশিবিরের গুন্ডা হারুনের নেতৃত্...
27/05/2019

আজ ২৮ মে শহীদ শাহাদাৎ দিবস ,১৯৮৪ সালের ২৮ মে চট্রগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসে ছাত্রশিবিরের গুন্ডা হারুনের নেতৃত্বে শিবিরের সন্ত্রাসীরা চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শাহাদাৎকে হোসেন সারু কে নির্মমভাবে জবাই করে হত্যা করে। শাহাদাৎ হোসেন সারু ছাত্র ইউনিয়নের সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখার কোষাধ্যক্ষ ছিলেন।শাহাদাৎ কে জবাই করে শিবিরের গুন্ডারা কলেজ ক্যাম্পাস টিকে দীর্ঘ সময় দখলের রাজত্ব কায়েম করে, কোন ধরনের প্রগতিশীলতার চর্চা হত না।ক্যম্পাস টি ছিল চট্টগ্রামের মিনি পাকিস্তান।
শাহাদাৎ আমাদের চেতনা ,শাহাদাৎ আমাদের বিশ্বাস
শহীদ শাহাদাৎ লও লও লও সালাম
শাহাদাৎ এর রক্ত বৃথা যেতে পারে না,
বিনম্র শ্রদ্ধা রইলো

11/05/2019
02/05/2019

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সমাবর্তনের আবেদনের সময়সীমা আগামী ১৬ মে ২০১৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

একই সাথে সমাবর্তন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ সেশনকে (৯ম ব্যাচ) সংযুক্ত করা হয়েছে।

সুত্রঃ রেজিস্টার অফিস ও জবিসাস

02/05/2019

আগামীকাল ৩ মে, শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। ধীর গতিতে আগালেও এখন বেশ শক্তিশালী রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড়টি।

Address

Jagannath University
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share