30/06/2025
আপনারা সকলেই অবগত আছেন, করোনা পরবর্তী সময়ে ও দেশের সার্বিক জরুরি পরিস্থিতির জন্য পরিবর্তন চাইয়ের নতুন ভলান্টিয়ার রেজিষ্ট্রেশন, রেগুলার ইভেন্ট, প্রতি বছরের বুট ক্যাম্প, ন্যাশনাল ইভেন্ট, জেলা ও উপজেলা ইভেন্ট গুলো কিছুটা ধীরগতিতে চলেছে।
এক সময়ের কিশোর/কিশোরীরা, তরুন ভলান্টিয়াররা এখন পরিবারের দায়িত্ব কাধে নিয়ে কর্ম ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছে।
কিন্তু তারপরেও দেশের সকল প্রাকৃতিক বিপর্যয়ে পরিবর্তন চাই টিম দেশের প্রয়োজনে সব সময় দেশের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে।
কেমন হয় যদি এই বছরেই আমরা সবাই মিলে আবার বুট ক্যাম্পের আয়োজন করি, আবারো সারা বাংলাদেশ এক সাথে হই?
সারা দেশ থেকে আবার স্বেচ্ছাসেবক এর নিবন্ধন কার্যক্রম চালু করি। পুরনো স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যমে শুরু করি?
কেমন হবে যদি আবার আপনাদের সকলকে সাথে নিয়ে সারাদেশে সত্য সুন্দর ও পরিচ্ছন্নতার আন্দোলন ছড়িয়ে দেই?
কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সকলের মতামত চাই 🙏
#পরিবর্তনচাই