ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখা

ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখা খবর সবসময়

কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার পোড়াবাড়ীয়া গ্রামে শিয়াল পাগল হয়ে গিয়ে রাত ৮ হতে  বোর ৫ পড়যন্ত ৮ টি গরু এবং ৪ জন মানুষ...
14/10/2014

কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার পোড়াবাড়ীয়া গ্রামে শিয়াল পাগল হয়ে গিয়ে রাত ৮ হতে বোর ৫ পড়যন্ত ৮ টি গরু এবং ৪ জন মানুষকে খামরিয়েছে

14/10/2014
তারিখ- ৩.০৬.১৪গঠনমূলক কাজের ধারাবাহিকতায় ছাত্রশিবিরএগিয়ে যাবে- শিবির সভাপতিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি...
03/06/2014

তারিখ- ৩.০৬.১৪

গঠনমূলক কাজের ধারাবাহিকতায় ছাত্রশিবির
এগিয়ে যাবে- শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ যখন সন্ত্রাসী কর্মকা-ে ব্যস্ত, তখন ছাত্রশিবির গঠনমূলক কর্মসূচির মাধ্যমে পরিকল্পিতভাবে ছাত্রসমাজের জন্য কাজ করছে। গঠনমূলক কাজের ধারাবাহিকতায়ই ছাত্রশিবির এগিয়ে যাবে।

তিনি আজ ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আজ সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেক্রেটারী জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন। বৈঠকে সকল সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি বলেন, সরকারের আশ্রয়ে থেকে ছাত্রলীগ যখন সারাদেশে খুন, চাঁদাবাজিতে ব্যস্ত, তখন ছাত্রশিবির কৃতি ছাত্র সংবর্ধনা, ফ্রি বই বিতরণসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির প্রয়োজনে ভূমিকা রাখছে। জনগণ আজ ছাত্রশিবিরের সাথে অন্যান্য ছাত্র সংগঠনের তুলনা করে দেখছে। ছাত্রসমাজ ছাত্রশিবিরের নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কার্যক্রমের ধারাবাহিকতা দেখেই এই সংগঠনের সাথে একাত্ম হচ্ছে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ তো করছেই না, উল্টো ছাত্রশিবিরের গঠনমূলক কাজে বাধা দিচ্ছে। সরকারের এই আচরণ তাদেরকে দেশের শত্রু হিসেবে প্রমানিত করেছে। শিক্ষামন্ত্রী বড় গলায় শিক্ষার উন্নয়নের কথা বলেন, অথচ বাস্তবতা হলো সরকারের অবহেলা ও ছাত্রলীগের সন্ত্রাসের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সরকার যেমন বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায় এড়াতে পারে না, তেমনিভাবে এড়ানে পারে না ছাত্রলীগের সন্ত্রাসের দায়ও। সরকারের প্রশ্রয়ে চলতে থাকা এসব অপকর্মের বিরুদ্ধে এখনই ছাত্রসমাজসহ আপামর জনসাধারণকে সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে ইসলামী আন্দোলনের শক্তিশালী অবস্থান স্পষ্ট। বাংলাদেশে জামায়াত-শিবিরের অবস্থান জনগণের হৃদয়ে। নির্যাতন করেই যদি ছাত্রশিবিরকে দমানো যেতো, তাহলে তো এতদিনে শিবির নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। নির্যাতনের যে ষ্টিমরোলার শিবির নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে, তাতে তো এই সংগঠন পুরো দমে যাওয়ার কথা। কিন্তু বাস্তব অবস্থা উল্টো। শিবির নেতাকর্মীরা পূর্ণ উদ্যোমে কাজের ধারাবাহিকতা বজায় রেখে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে আওয়ামীলীগ কিংবা ছাত্রলীগ মুছে যেতে পারে, কিন্তু ছাত্রশিবির টিকে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন, ক্ষমতার নেশায় মাতাল হয়ে আওয়ামী সরকার দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ৭৫ সালের মত যেখানে সেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্ম নতুন করে আওয়ামী নৃসংশতা অবলোকন করছে। ধারাবাহিক বর্বর হত্যাযজ্ঞের কারণে আওয়ামালীগ দেশ বিদেশে ঘাতকের দলে পরিচিত হয়েছে। অপরদিকে শত অপপ্রচারের পরও ছাত্রশিবির তার গঠনমূলক কাজের কারণে ছাত্রজনতার হৃদয়ে স্থান করে নিয়েছে। আওয়ামী অপশক্তি থেকে দেশ ও ইসলাম রক্ষা করতে ছাত্রশিবিরকেই অগ্রণি ভ’মিকা পালন করতে হবে। এ জন্য সতর্কতার সাথে ধৈর্য ও সাহসীকতার মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

(মো. জামাল উদ্দিন)
সহকারী প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

27/04/2014
12/01/2014

# মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৯ জন ।
# প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৭ জন।
# উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২ জন।

12/01/2014

দশম সংসদের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নিলেন শেখ হাসিনা।

দশম সংসদের মন্ত্রী হিসেবে শপথ নিলেন : আবুল মাল আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুুল কাদের, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খোন্দকার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজার, সৈয়দ মহসীন আলী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান নুর, খালিদ মাহমুদ চৌধুরী, এডভোকেট আনিসুল হক, আ.হ.ম মোস্তফা কামাল, জিয়াউদ্দিন বাবলু।

07/01/2014

দশম সংসদ নির্বাচন নিয়ে হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হতাশা জানানো হয়। সরকার ও বিরোধী দলের সংলাপের মধ্য দিয়ে যতো শিগগির সম্ভব অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের পথ খুঁজে বের করার আহ্বানও…

07/01/2014
07/01/2014

জামায়াত যে এসব করছে তার কি প্রমাণ আছে? ধরা পড়ছে দেখছি আ’লীগ, বিএনপি কার সঙ্গে রাজনৈতিক জোট করবে তা আ’লীগ বলার কে? : বারিস্টার এম. হায়দার আলী

‘জামায়াত যে এসব করছে তার কি প্রমান আছে? ধরা পড়ছে দেখছি আ’লীগ’- আজ মঙ্গলবার ৭১ টিভির টকশোতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব বারিস্টার এম. হায়দার আলী একথা বলেন।
তিনি বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড কি জামায়াত করেছে? বিভিন্ন ক্ষেত্রে সহিংসার ক্ষেত্রে তো দেখছি ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই ধরা পড়ছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার পূর্বশর্ত হিসেবে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছেড়ে আসার বিষয়ে ব্যারিষ্টার হায়দার আলী বলেন, বিএনপি কার সঙ্গে রাজনৈতিক জোট করবে তা আ’লীগ বলার কে? বিএনপির রাজনৈতিক কৌশল বিএনপিই নির্ধারণ করবে।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশের কম ভোট পড়েছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র। হত্যা, নির্যাতন, গুম সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গেছে।

http://dailynayadiganta.com/index.php

06/01/2014

আমাদের পণ্ডিত স্যার
মিনা ফারাহ


পণ্ডিত স্যারের সারা শরীরে হঠাৎ নীল রঙের ফোঁসকা উঠলে রাম-রহিম, যদু-মধুর মাথায় হাত। অসম্ভব স্যার! আপনার মতো বড়মাপের মানুষের জন্য এ দেশে চিকিৎসা নয়। আমরা ছোট মানুষ, মরলেই কী? একুশে টিভির সংবাদে বলল, (৫ ডিসেম্বর) বিদেশে চিকিৎসারত প্রেসিডেন্ট ফিরলেই তাকে পদত্যাগপত্র দেবেন এরশাদ। একই খবরে কী বলল জানেন! বার্ন ইউনিটে যে কিশোরটি মারা গেল তাকে নাকি ঠিকমতো চিকিৎসাই দেয়নি বলে অভিযোগ করেছে মৃতের অভিভাবক। এবার বুঝুন! শুনছি, ‘মাউন্ট এলিজাবেথ হসপিটাল’ এখন বাংলাদেশীদের টাকাতেই চলে। পণ্ডিত স্যার তখন বললেন, আমি পণ্ডিত হতে পারি কিন্তু অন্ধ নই যদু। যাও তোমাদের ‘সব ভালো হয়ে যাবে’ ডাক্তারকে আনো। তোমরা ভালো হলে আমি হবো না কেন?

Bistarito .......................

http://dailynayadiganta.com/details.php?nayadiganta=NzgzNA==&s=Nw==

Address

48/1- A Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share