31/05/2026
গতকাল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এক সহকর্মী আমাকে বললো- আপু, আপনি না অতিরিক্ত ভালো, অতিরিক্ত সহজ-সরল। কেউ আপনার সাথে ইনজাস্টিস করলেও চুপ থাকেন, রিএক্ট করেন না। এইজন্য সবাই আপনাকে পেয়ে বসে। আমি হেসে উড়িয়ে দিলাম। যদিও আমি জানি ঠিক কোথায় রিএক্ট করা উচিত, আমি অত্যধিক সাহসী একটা মেয়ে সুতরাং ভয়ের বালাই আমার নাই-ই। কিন্তু আজকাল আর কথা বাড়াতে ইচ্ছে করে না, চুপ করে এড়িয়ে যাই, প্রয়োজনে এক গাল হেসেও দেই🙏
বয়স হচ্ছে যে, এই কি তার প্রমাণ???!