Zaker Party

Zaker Party Zaker Party is a liberal democratic political party, with Islamic values and nationalist ideals.

Zaker Party is a liberal, democratic political party, guided by Islamic principles and nationalist ideals. We are committed in building a Bangladesh that serves citizens of all walks of life—irrespective of religion, ethnicity, socio-economic status or gender. Our core values are anchored in peace, welfare, collective prosperity, and justice, striving to uplift every segment of Bangladeshi society

. Zaker Party envisions a Bangladesh where human dignity is upheld, the rule of law is assured, and financial security is guaranteed for all; our commitment is firm in building a vibrant, thriving, modern welfare state. We aim to unleash the excellence inherent in our people, fostering a Bangladesh that thrives on technological innovation, entrepreneurial ambition, and global competitiveness. We aspire to build an environment where the Bangladeshi entrepreneurial spirit can flourish, deeply embedded in state of the art research and development. Our mission is to position Bangladesh at the forefront of global advancements in cutting-edge technology, healthcare, education, renewable energy, and agriculture. With decentralized budget allocation at the district-level, greater efficacy in budget spending, and decentralized economic governance, Bangladesh can transform itself into a $2 trillion economy. Zaker Party was officially founded on October 14, 1989, by Hazrat Maulana Muhammad Hashmetullah Naqshbandi Mujaddedi (R) at Bishwa Zaker Manzil, Atroshi, Sadarpur, Faridpur. At the break of dawn on the blessed night of Eid-e-Milad-un-Nabi, 12th Rabiul Awal, amidst hundreds and thousands of devoted followers, Mostafa Amir Faisal formally announced the birth of Zaker Party and was declared as the Founding Chairman of Zaker Party.

20/08/2026
19/08/2026

আজ দুপুর ৩:৩০ মিনিটে Jamuna TV-তে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল-এর বিশেষ সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।

সাক্ষাৎকারটি দেখার জন্য সবাইকে আন্তরিক আমন্ত্রণ রইল।

17/08/2026
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং দেশব...
16/08/2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং দেশবাসীকে জাকের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ দল আজ ইতিহাস লিখল।

২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। আর আজ অস্ট্রেলিয়ার মাটিতে এল দ্বিতীয় ঐতিহাসিক জয়—সেটিও ৯ উইকেটের বিশাল ব্যবধানে, একদিনেরও বেশি সময় হাতে রেখে।

এই বিজয় শুধু একটি ক্রিকেট ম্যাচের জয় নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, সামর্থ্য, লড়াকু মানসিকতা ও অদম্য প্রত্যয়ের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। টাইগারদের এই অসাধারণ অর্জনে আজ গর্বিত পুরো বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যকে আবারও জানাই প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

মারহুমা মাগফুরা বড় আপা’র ওফাতের ১ বছর আজজাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (...
15/08/2026

মারহুমা মাগফুরা বড় আপা’র ওফাতের ১ বছর আজ

জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের জ্যেষ্ঠ কন্যা, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর বড় বোন, মারহুমা মাগফুরা বড় আপা ছাহেবানীর ওফাতের ১ বছর আজ।

মারহুমার রূহের মাগফিরাত কামনায় আজ দেশব্যাপী ও বহির্বিশ্বে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট এবং বহির্বিশ্ব জাকের পার্টির সর্বস্তরের নেতা, নেত্রী, কর্মী ও সমর্থকদের উদ্যোগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

জাকের পার্টি চেয়ারম্যান পবিত্র এই দিবসে সর্বস্তরের নেতা, নেত্রী, কর্মী ও সমর্থকদের ঘরে ঘরে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও রওযা শরীফ যিয়ারতের নির্দেশ দিয়েছেন।

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজআজ ১২ আগস্ট। জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী...
12/08/2026

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

আজ ১২ আগস্ট। জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। সত্য ও ন্যায়ের আদর্শের দু’যুগের গৌরবময় অভিযাত্রার আজ অনন্য এক অর্জন।

দেশব্যাপী ছাত্রী ফ্রন্টের নেত্রী-কর্মীগণ মিলাদ মাহফিল ও মুনাজাত, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন এবং প্রত্যেক ঘরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।

আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর মননে ও মানসে নৈতিক ও মানবিক গুণাবলীর উন্মেষ সাধন, দেশপ্রেম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ, প্রকৃত ইসলামের আলোকে শালীন, শোভন ও অর্থবহ জীবন সংস্কৃতির অনুসরণ ও অনুশীলন এবং তা বাস্তবায়নের গুরুত্ব অনুধাবনের মহান লক্ষ্য নিয়েই জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের আত্মপ্রকাশ।

অধ্যয়নের পাশাপাশি সারা দেশে ছাত্রী ফ্রন্টের নেত্রী-কর্মীগণ দু’যুগ ধরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা প্রেক্ষাপটে জাকের পার্টির পাশে থেকে সহযোগীর অনুকরণীয় ভূমিকা পালন করে গেছেন।

ছাত্রীদের আলোকিত নাগরিক হিসেবে বিকশিত হওয়ার পথপরিক্রমায় কাউন্সেলিং—চেতনাদীপ্ত এমন অনেক ভূমিকা আজ আলাদা মর্যাদায় অভিষিক্ত করেছে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টকে।

প্রকৃত আলোকিত ছাত্রী সমাজ গঠনে জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সকলের জন্য শুভকামনা।

জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেত্রী-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান ছাত্রী ফ্রন্টের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, কর্মনিষ্ঠা, দক্ষতা, একতা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন। জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, জাকের পার্টির সামগ্রিক আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্রী ফ্রন্ট অন্যতম শক্তিশালী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীকে এগিয়ে যাওয়ার মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতার মাঝেও দেশব্যাপী ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেত্রী-কর্মীগণ দলীয় কর্মসূচি বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করেন, ছাত্রী ফ্রন্ট জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচির সফল বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করবে।

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রীর শুভেচ্ছা

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ আমীর ফয়সল ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দঘন দিনে ছাত্রী ফ্রন্টের দেশব্যাপী সর্বস্তরের নেত্রী, কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

একই সঙ্গে ছাত্রী ফ্রন্টের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে আরও উদ্যমী, আপসহীন ও একাগ্র হওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, আদর্শের পথে অর্জন সব সময়ই মহিমাময়। ছাত্রী ফ্রন্ট অধ্যবসায়, কঠোর পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষার পথ বেয়ে আজকের অবস্থানে এসেছে, যা অত্যন্ত প্রশংসনীয় ও ইতিবাচক। তবে যেতে হবে বহু দূর।

তিনি ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দঘন দিনে দেশের সর্বস্তরের ছাত্রী সমাজের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সৌদি...
10/08/2026

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাদের পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

06/08/2026

আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ব্যক্তি নয়—প্রতিষ্ঠান শক্তিশালী হবে; ক্ষমতা নয়—আইন সর্বোচ্চ হবে; বিভাজন নয়—ন্যায়বিচার হবে জাতীয় ঐক্যের ভিত্তি।

— ফারাহ্ আমীর ফয়সল

05/08/2026
05/08/2026

আজ রাত ১১:৫০ মিনিটে ATN Bangla চ্যানেলে সরাসরি টক শো “আজকের সংলাপ”-এ অতিথি হিসেবে থাকবেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদিকা ও জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ্ আমীর ফয়সল।
সবাইকে দেখার আমন্ত্রণ।

Address

House 19, Road 3, Block I, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Zaker Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share