Rashedul Kabir

Rashedul Kabir Government Service

29/10/2025

আলহামদুলিল্লাহ 🤲
আজ আমার জীবনে নতুন এক রহমতের আগমন,
আমি কন্যাসন্তানের বাবা হয়েছি।❤️
মা ও মেয়ে সুস্থ আছে।
দোয়া করবেন।

11/10/2025

এই মাসে ব্যাংকের আরো তিনটি সার্কুলার আসবে।

#সম্রাট_শাহরিয়ার_দাদু_টিম_মধুদার_আপডেট

02/10/2025

কাজের ফাঁকে একটু বিনোদনের চেষ্টা...

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন।
22/08/2025

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন।

23/07/2025

৪৯ তম বিশেষ বিসিএস এর সিলেবাস প্রকাশিত। (১ম কমেন্ট এ)

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫:-তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর প্রথম সাময়িক পরীক্ষার মূ...
17/07/2025

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫:-

তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিষ্ঠানসমূহ হলো:

১। সরকারি প্রাথমিক বিদ্যালয়
২। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
৩। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়

বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার সম্ভাব্য তারিখ:

ডিসেম্বর ২১-২৪,২০২৫

25/05/2025

Focus Writing - এর সর্বশ্রেষ্ঠ নিয়মঃ
রিটেনে ফোকাস রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা লিখার ক্ষেত্রে অনেকেই সেটাকে হয় Paragraph কিংবা Essay/Composition বানিয়ে ফেলে। আশা করি নিচের পরামর্শ গুলো ফোকাস রাইটিং লিখার ক্ষেত্রে অনেক কার্যকরী হবে।
১. ফোকাস রাইটিং মানে হচ্ছে কোন একটা বিষয়ের মূল প্রসঙ্গ গুলোর উপর আলোকপাত করা। এটা Concrete এবং Synopsis Type হবে। তাই ফোকাস রাইটিংটাকে একেবারে ছোট করে Paragraph কিংবা বড় করে Essay/Composition বানিয়ে ফেলবেন না।
২. বেশী লেখা মানেই বেশী মার্ক পাওয়ার নিশ্চয়তা না। এক্ষেত্রে শেক্সপিয়ায়ের Brevity is the soul of wit নীতি অবলম্বন করুন। কথা অল্প লিখুন কিন্তু তা যেন তথ্যবহুল ও প্রাসঙ্গিক হয়। পুরোটা ফোকাস রাইটিং ১০-১৫ segment এ শেষ করে দিন।
৩. প্রতিটা segment ২-৩ লাইনের মধ্যে রাখুন। কোন ক্রমেই নাম্বারিং কিংবা পয়েন্ট উল্লেখ করবেন না। প্রতিটা segment শুরু করার আগে হ্যাশ চিহ্ন ( #) কিংবা সংযুক্ত ডাবল টিক চিহ্ন দিতে দিন (√√)
৪. তথ্য ও উপাত্ত দেওয়ার ক্ষেত্রে ছক কিংবা গ্রাফের পরিবর্তে তা কথায় লিখে দিন। ছক/গ্রাফ Essay কিংবা Composition এর জন্য, ফোকাস রাইটিং এ সেটা মানানসই নয়।
৫. একটা segment থেকে অন্য একটা segment যাওয়ার সময় Logical Transitional Markers গুলো ব্যবহার করুন। এতে লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং নাম্বার বেশী আসবে। অলংকার যেভাবে মানুষের শোভাবর্ধন করে ঠিক তেমনি লেখনীর ক্ষেত্রেও সেগুলো লেখার শোভাবর্ধন করে। অনেক সময় পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে লিখেও আশানুরূপ মার্ক এর কারণ হলো লেখাটার উপস্থাপনা কিংবা বর্ণনায় কোনরুপ মাধুর্যতা না থাকায়। আর এই মাধুর্যতা গুলো আনয়ন করে Logical Transitional Markers গুলো। এই গুলো Phrase, Linkers, Preposition সহ বিভিন্ন রকমের হতে পারে।
📣 নিচে কয়েকটা Logical Transitional Markers দিলাম এই গুলো সংগ্রহে রাখুন। পাশাপাশি এরকম আরও আছে সেগুলো খুজে বের করে পড়ে নিন।
-----------------------------------------------
1⃣ Enumerative বা গণনামূলকঃ
লেখার মধ্যে যদি গণনামূলক কোন কিছু বর্ণনা করতে গেলে নিচের ornaments গুলো ব্যবহার করুন-
▶To begin with/ To start with
-- শুরুতেই বলতে হয়
▶First of all -- সর্বপ্রথম
▶Firstly/Secondly.. -- প্রথমত/দ্বিতীয়ত
▶Thus consecutively -- এইভাবে ক্রমান্বয়ে
▶There is still another thing - তবু আরেকটি বিষয়
▶I want to add more something which gives more clear depiction -- আমি আরো কিছু যোগ করতে চাই যেটি আমাদেরকে আরো ভালো ব্যাখ্যা দেয়।
▶Lastly/Finally -- পরিশেষে
-----------------------------------------------
2⃣Reinforcers বা সমযোজকঃ যে ক্ষেত্রে একই জাতীয় তথ্যের একাধিক বিষয়কে পাশাপাশি জুড়ে দেয়ার প্রয়োজন হয় তখন নিচের ornaments গুলো ব্যবহার করবেন-
▶Like the same way/ Like the same manner => Likewise - একইরকমভাবে
▶Moreover - অধিকন্তু
▶Similarly -- অনুরুপভাবে
▶In addition to - তদরিক্ত / অধিকন্তু
▶Furthermore -- শুধু এখানেই শেষ নয় আরও আছে
▶Apart from this -- এদৎব্যতিত
▶Additionally - অতিরিক্তভাবে
▶Also -- তাছাড়া
▶As well as that -- তার পাশাপাশি
▶Along with -- সাথেই
-----------------------------------------------
3⃣Emphasis বা জোড়প্রদানঃ লিখার
কোন একটা পয়েন্টে বা বিষয়ে এসে যখন জোড় প্রদানে করতে হয় তখন নিচের ornaments গুলো ব্যবহার করতে হয় -
▶Categorically -- নিশ্চিতভাবেই
▶Undoubtedly - নিঃসন্দেহে
▶Indeed - মূলত
▶Obviously - স্পষ্টতই
▶Particularly / in particular - বিশেষভাবে / বিশেষ করে
▶Especially - বিশেষভাবে
▶Clearly - পরিস্কারভাবে
▶Importantly - গুরত্বপূর্ণভাবে/গুরুত্ব দিয়ে
▶Absolutely - একদমেই
▶Definitely -- অবশ্যই
▶Without a doubt - কোন সন্দেহ ছাড়াই
▶Never -- কখনোই নয়
▶Unquestionably -- প্রশ্নাতীত
▶Above all- সর্বোপরি
-----------------------------------------------
4⃣Directives বা নির্দেশনামূলক/নির্দেশনাবলী বিষয়কঃ কোন বিষয়ে যদি কাউকে নির্দেশনা দেয়া বা নির্দেশনা পরিপালন ইত্যাদি ধরণের কোন কিছু বোঝায় তাহলে নিচের Ornaments গুলো ব্যবহার করতে হয়ঃ
▶ Order to be implemented -- পরিপালন করার আদেশ
▶Implemented direction -- পরিপালিত নির্দেশনা
▶ Directives given by authority -- কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনাবলী
▶ Following Directions -- নিম্নের নির্দেশনা সমূহ
▶ Why as not to be penalized -- কেন শাস্তি দেয়া হবে না।
▶Direction of critical evaluation -- পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের নির্দেশনা।
▶On account of this -- এই কারণে
▶Distinguished Reason -- স্বতন্ত্র কারণ।
▶ Comment on -- কোন বিষয়ে মন্তব্য করণ।
▶Accountable explanation -- জবাবদিহিমূলক ব্যাখ্যা।
▶ Narrative explanation -- বর্ণনামূলক ব্যখ্যা
▶Critically evaluated- পুঙ্খানুপুঙ্খ মূল্যায়িত।
▶ Being directed to explain in black and white লিখিত আকারে ব্যাখ্যার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে।
▶ To request as direction -- নির্দেশস্বরূপ অনুরোধ করা।
(Collected)

06/04/2025

08/03/2025

★রমজানের বিশেষ ৪ আমল ও দোয়া

রমজান মাসে বিশেষ কী আমল করা যায়? এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে- হজরত সালমান (রা.) হতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করার হুকুম করেছেন। প্রথমত কালেমায়ে শাহাদাত।

অনেক হাদিসে এই কালেমায়ে শাহাদাতকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হয়েছে। মিশকাত শরীফে হজরত আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত হয়েছে যে, হজরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ! আপনি আমাকে এমন একটি দোয়া বলে দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলার দরবার হতে লা ইলাহা ইল্লাল্লাহু-এর কথা বলে দেওয়া হলো।

হজরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ! এই কালেমা তো আপনার সব বান্দাই পড়ে থাকে! আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই, যা শুধু আমার জন্য খাস হবে।

আল্লাহ তাআলা এরশাদ করলেন- হে মুসা! আমাকে ব্যতীত সাত আসমান ও এর আবাদকারী সব ফেরেশতা এবং সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালেমায়ে তায়্যেবাকে রাখা হয় তবে কালেমা তায়্যেবার পাল্লা ভারী হবে।

দ্বিতীয় কাজ- যা রমজান মাসে বেশি পরিমাণ করার জন্য হুকুম করা হয়েছে; তা হলো এস্তেগফার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। বহু হাদিসে এস্তেগফারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে।

এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে এস্তেগফার পড়বে আল্লাহ তাআলা যেকোনো অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যেকোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি-রোজগারের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না।

আরেক হাদিসে বর্ণিত হয়েছে যে, ‘মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করতে থাকে।

এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তার দিলের মধ্যে লেগে যায়। যদি সে ওই গুনাহ হতে তওবা করে তবে তা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। নতুবা বাকি থেকে যায়।

অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস চাওয়ার জন্য হুকুম করেছেন, যে দুটি জিনিস ছাড়া কোনো উপায় নেই।

একটি হলো, জান্নাত পাওয়ার দোয়া করা। আর দ্বিতীয়টি হলো, জাহান্নাম হতে মুক্তি চাওয়া।

এই চার আমল উঠাবসা ও চলাফেরা সর্বাবস্থায় বেশি বেশি করব।

এ চার আমলকে একসঙ্গে সহজে এভাবে আদায় করতে পারি-

لَا اِلٰهَ اِلَّااللهُ وَنَسْتَغْفِرُكَ وَنَسْئَلُكَ الْجَنَّةَ وَنَعُوْذُبِكَ مِنَ النَّارِ.

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া নাসতাগফিরুকা, ওয়া নাসআলুকাল জান্নাতা, ওয়া নাউযুবিকা মিনান্নার।

এই দোয়াটি আমরা মুখস্থ করে নিবো এবং বেশি বেশি পড়বো।এই দোয়াটি পড়লে উল্লিখিত চারটি আমলই আদায় হয়ে যায়।

Address

Uttara Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashedul Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share