Half Wall de BUET - বুয়েটের হাফ ওয়াল

Half Wall de BUET - বুয়েটের হাফ ওয়াল Half wall de BUET - বুয়েটের হাফ ওয়াল

Scenes from BUET today! 'Then vs Now' of that famous graffiti of Mashrafe.📷 Anika Tasnim
31/07/2024

Scenes from BUET today!

'Then vs Now' of that famous graffiti of Mashrafe.

📷 Anika Tasnim

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) ২০০৯ ব্যাচ এর মেকানিক্যাল এর মেধাবী স্টুডেন্ট এবং বাপেক্স এর মেধাবী এবং চৌকস অফিসা...
28/01/2023

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) ২০০৯ ব্যাচ এর মেকানিক্যাল এর মেধাবী স্টুডেন্ট এবং বাপেক্স এর মেধাবী এবং চৌকস অফিসার Akhlak Hossain Shovan আজ ২৯ জানুয়ারী সন্ধ্যায় রোড এক্সিডেন্ট এ মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

তার সহধর্মিণীও বুয়েট ০৯ ব্যাচের সদস্য ও বিসিএস প্রশাসন(সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড) ৩৭ ব্যাচের সদস্য। আখলাক হোসেন শোভন একটা ফুটফুটে কন্যা সন্তান রেখে গেছেন 😥

মৃত্যুই আসল সত্য এটা আমরা প্রায়ই ভুলে যাই। আল্লাহ তায়ালা ওকে জান্নাত নসিব করুন 🤲শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আল্লাহ এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন। আমিন।

গত ৪ই নভেম্বর (শুক্রবার) থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফারদিন নুরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আজ সন্...
07/11/2022

গত ৪ই নভেম্বর (শুক্রবার) থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফারদিন নুরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

আজ সন্ধ্যা ৬.৩০ টায় তার লাশ নারায়ণগঞ্জ (নদী) থেকে উদ্ধার করা হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)

কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। যত দ্রুত সম্ভব কারণ খুঁজে বের করে যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বুয়েটের হলগুলোতে একটি মাসের ডাইনিং এ শেষ কয়েকদিনে দেয়া খাবারের তালিকা 🥰
15/08/2022

বুয়েটের হলগুলোতে একটি মাসের ডাইনিং এ শেষ কয়েকদিনে দেয়া খাবারের তালিকা 🥰

15/07/2022

একদিনে নৈবেদ্যে ১৪ এর দুইজন কে হারালাম।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..


Tareque Uz Zaman Sunny (Archi'14) - মৈনটঘাটে গোসল করতে গিয়ে গতকাল রাতে নিঁখোজ হয়। আজকে সকালে মরদেহ পাওয়া যায়।

Shohrat Jahan (Civil'14) - কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, মেঘালয় এ ঝর্ণা থেকে পড়ে গিয়েছে।

আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন।

ঝর্ণা বা পাহাড় যেখানেই যাই না কেনো সবাই একটু সাবধানে থাকি প্লিজ।

বাবা ১৯৮৫ তে বুয়েটে চান্স পেয়েও ভর্তি হতে পারেনি, কিন্তু ছেলে এবার বুয়েটে || বাবার স্বপ্ন পূরন! ❤️" আমার বাবা জনাব নুর উ...
11/07/2022

বাবা ১৯৮৫ তে বুয়েটে চান্স পেয়েও ভর্তি হতে পারেনি, কিন্তু ছেলে এবার বুয়েটে || বাবার স্বপ্ন পূরন! ❤️

" আমার বাবা জনাব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮৪ সালে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তারা ছিলেন ৫ ভাই, ৬ বোন। আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিলো না। তাই পড়াশোনার পাশাপাশি টিউশনি,কৃষিকাজ ইত্যাদি করতেই হতো। মেট্রিক ও ইন্টারে গ্রাম থেকে একমাত্র স্টুডেন্ট হিসেবে ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন। বুয়েটে পড়ার স্বপ্ন ছিলো, তাই ইন্টার শেষে ঢাকায় এসে চাচার বাসায় থেকে বুয়েটের আ্যডমিশন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে আবার গ্রামে ফিরে যান।

কিছুদিন পরে যখন বুয়েটের রেজাল্ট দেয়া হয়, তখন আব্বুর চাচা (যার বাসায় থেকে বাবা এক্সাম দিয়েছিলেন) আমার দাদাভাইকে একটা চিঠি পাঠান। চিঠিতে কি লেখা ছিলো এক্স্যাক্টলি জানি না,

তবে চিঠিটার সারাংশ ছিলো অনেকটা এইরকম- "ভাই, আপনার ছেলে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় বুয়েটে চান্স পেয়েছে, কিন্তু আপনাদের পরিবারের বর্তমান অবস্থা বিবেচনা করে তাকে ঢাকায় রেখে বুয়েটে পড়ানো, পড়াশোনার খরচ দেয়া এবং একই সাথে আপনার পরিবার চালানো আপনার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। তাই আমার মনে হয়, এই রেজাল্টের কথা তাকে না জানানোই ভালো হবে।"

সেটা দেখে আমার দাদাভাই আব্বুকে আর ওই চিঠি বা রেজাল্ট সম্পর্কে কিছু জানান নাই। সময়ের সাথে সাথে সবাই সব ভুলে গেলো, বাবাও রেজাল্টের কথা ভুলে গেলেন। অনেকদিন পরে বাবা দাদাভাইর ট্রাংকে ওই চিঠিটা খুঁজে পায়। কিন্তু ততদিনে বুয়েটে ভর্তি হওয়ার সময় পার হয়ে গিয়েছে। আর ফ্যামিলির কথা চিন্তা করে বাবার নিজেরও বুয়েটে পড়ার ইচ্ছা আর আগের মতো ছিলো না।

এরপর আরো অনেক অনেক বছর কেটে গিয়েছে। আমার দাদা এখন আর বেঁচে নেই (আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক)। আমার বাবা বর্তমানে নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক। ফ্যামিলির আর্থিক অবস্থার কারণে আমার বাবা বুয়েটে চান্স পেয়েও পড়ার সুযোগ পান নি, আজ উনার ছেলে হয়ে আমি বুয়েটে চান্স পেয়ে বাবার স্বপ্ন পূরণ করেছি!

আমি মনে করি,শুধু মেধা বা পরিশ্রম থাকলেই হয় না,সাথে আল্লাহর রহমত থাকা লাগে। তাই আমি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ!"

সদ্য প্রকাশিত বুয়েট রেজাল্টে ১২২ তম হয়ে সিএসইতে চান্স পেয়েছে আহনাফ হাসান! ধন্যবাদ আহনাফ তোমার এই অসাধারণ গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য!
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও! ❤️

Hasan Monir - EEE ‘09Hasan Murad- CSE ‘13Hasan Masum - CSE ‘18Hasan Mamun - EEE ‘21Congratulations to Uncle and Aunty ✨❤...
01/07/2022

Hasan Monir - EEE ‘09
Hasan Murad- CSE ‘13
Hasan Masum - CSE ‘18
Hasan Mamun - EEE ‘21

Congratulations to Uncle and Aunty ✨❤️
- Short Stories

30/06/2022

বুয়েটে চান্স পেয়েছে আবরার ফাহাদের ছোটভাই

বুয়েটের হলে নির্মমভাবে হত্যা করা আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ বুয়েটে চান্স পেয়েছে। আজকে বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে।

প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে।

আবরার ফাইয়াজ ও তার পরিবার রেজাল্ট নিয়ে খুবই খুশি।
আবরার ফাইয়াজ বলেন, "ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো "

আবরার ফাহাদের মা এখনো বুঝে উঠতে পারছেন না কি সিদ্ধান্ত নিবেন৷ আবরার ফাহাদের স্মৃতি মনে পড়ে হয়তো কেঁপে উঠছে মায়ের বুক।

থানচিতে পাহাড় থেকে বুয়েটের একটি গাড়ি ১২০০ ফুট নিচে পড়ে গেছে।(১ জন নিহত, ৪ জন আহত, ৪ জন নিখোঁজ)আজ সকাল আনুমানিক ১০.০০ঘটিক...
26/05/2022

থানচিতে পাহাড় থেকে বুয়েটের একটি গাড়ি ১২০০ ফুট নিচে পড়ে গেছে।
(১ জন নিহত, ৪ জন আহত, ৪ জন নিখোঁজ)

আজ সকাল আনুমানিক ১০.০০ঘটিকার সময়ে থানচি-বান্দরবান সড়কে, জীবন নগরে বাঁকে নামতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কবলিত হয়ে গাড়িটি জীবন নগর পাহাড়ে গভীর খাঁদে নিচে পড়ে গিয়ে হতাহত হয়েছেন। হতাহতরা সবাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি(বুয়েট) এর কর্মচারী বলে হতাহতের পরিচয় পত্র এবং মুখে স্বীকারোক্তি র মাধ্যমে জানা যায়।

হতাহতদের মধ্যে উদ্ধারের পরপরেই গুরুতর আহত অবস্থায় দুজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত বাকি ৪জন বলিপাড়া বিজিবি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি চার জন এখনো নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার কাজে সহযোগীগতা কারী স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন।

BUET is ranked 185 from previous QS  ranking of 347 in World University Ranking 2022 in the Category of "Engineering and...
06/04/2022

BUET is ranked 185 from previous QS ranking of 347 in World University Ranking 2022 in the Category of "Engineering and Technology".

Congratulations!

06/04/2022

২০২১-২০২২ শিক্ষা বর্ষের বুয়েটের ভর্তি পরীক্ষা দুইধাপে অনুষ্ঠিত হবে।

৪ জুন (প্রাকবাছাই) ও ১৮ জুন মূল ভর্তি পরীক্ষা ।

আজকে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Very Alarming!!
15/01/2022

Very Alarming!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Half Wall de BUET - বুয়েটের হাফ ওয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share