গ্রীন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গ্রীন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

গ্রীন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গ্রীন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, Public Service, গুলশান 2, Dhaka.

আমার চোখে নারী" ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করেছেন জয়তুন নাহার।তার তোলা ছবিতে ফুটে উঠেছে একজন নারীর চোখে লুকিয়...
06/06/2026

আমার চোখে নারী" ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করেছেন জয়তুন নাহার।

তার তোলা ছবিতে ফুটে উঠেছে একজন নারীর চোখে লুকিয়ে থাকা স্বপ্ন, সংগ্রাম, দায়িত্ববোধ এবং অদম্য আত্মবিশ্বাসের গল্প। নীরব দৃষ্টির মধ্যেও যে শক্তি, আশা ও সম্ভাবনার আলো জ্বলতে থাকে—সেই বাস্তবতাই সুন্দরভাবে তুলে ধরেছে এই আলোকচিত্র।

বহ্নিশিখা -গ্রীন ভয়েসের পক্ষ থেকে জয়তুন নাহার( Joytun Nahar) কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

05/06/2026
05/06/2026

পরিবেশ অধিদপ্তর আয়োজিত এই সমাবেশে, অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি ...

05/06/2026

কাজের শেষে আড্ডায় কবিতা আবৃত্তি করেন গ্রীন ভয়েস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার সদস্য Bonna Bristy

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিতপরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’এর আওতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গুলশান-২ চত্ত্বরে ০৫ জুন ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৯:৩০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটির সমন্বয়ে শব্দসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লূৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম খান বলেন, শব্দদূষণ নিয়ণ্ত্রণের জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাইকে জানাতে হবে যে, এটি শুধুমাত্র একটি পরিবেশগত দূষণই নয় বরং এই শব্দদূষণ একটি নীরব ঘাতক। কাজেই এর সাথে সংশ্লিষ্ট সকলকে শব্দদূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশের সভাপতি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লূৎফর রহমান বলেন, শব্দদূষণ নিয়ণ্ত্রণের জন্য পরিবেশ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ২০২০ সাল থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে অংশীজনদের (শিক্ষার্থী, পরিবহন চালক, ট্রাফিক পুলিশ, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, নির্মাণ শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবী) নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, সংশ্লিষ্টজনদের নিয়ে কর্মশালা আয়োজন করা হচ্ছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক বার্তা সম্বলিত সাইনবোর্ড টানানো, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে টিভিসি প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, শব্দদূষণ (নিয়ণ্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ ট্রাফিক পুলিশকে ক্ষমতা প্রদানের পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাপকভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে এর সুফল নগরবাসী ধীরে ধীরে পেতে শুরু করবে। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা একটি ঘোষিত নীরব এলাকা, আজকে থেকে বিমানবন্দর এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে এবং আমরা সেখানে হর্ন বাজাতে দিবনা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত বক্তারা পরিবেশের নানান দূষণ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে বলেন, শব্দদূষণ নগর জীবনের এক নতুন উপদ্রুপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শব্দদূষণের কারণে নগর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও বক্তারা মন্তব্য করেন। বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন থেকে শব্দদূষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর এর পরিচালক এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিচালক ফরিদ আহমদ এবং গুলশান, বনানী, বারিধারা, নিকেতন সোসাইটির নেতৃবৃন্দ এবং গ্রীণ ভয়েস ও গ্রীণ সেভার্সের প্রতিনিধিগণ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালকগণসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ, গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটির প্রতিনিধিগণ, গ্রীণ সেভার্স এবং গ্রীণ ভয়েসের ভলান্টিয়ারগণ।

৫ জুন ।।। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬Inspired by Nature. For Climate. For Our Futureপ্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কেবল নির্ভ...
04/06/2026

৫ জুন ।।। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬
Inspired by Nature. For Climate. For Our Future

প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কেবল নির্ভরতার নয়, সহাবস্থানেরও। বন, নদী, জলাভূমি, পাহাড় ও জীববৈচিত্র্য আমাদের জীবন, অর্থনীতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অথচ জলবায়ু পরিবর্তন, দূষণ এবং অপরিকল্পিত উন্নয়নের চাপে এই প্রাকৃতিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য আমাদের দৃষ্টি ফেরায় প্রকৃতিভিত্তিক সমাধানের দিকে। জলবায়ু সংকট মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে প্রকৃতির কাছ থেকেই শেখার এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ বেছে নেওয়ার সময় এখনই।

আসুন, পরিবেশ দূষণ ও দখলের বিরুদ্ধে রুখে দাঁড়াই, বৃক্ষনিধন বন্ধ করি, বৃক্ষরোপণ করি , প্লাস্টিকের ব্যবহার কমাই, পানি ও প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করি এবং পরিবেশবান্ধব জীবনযাপনের চর্চা করি।

প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই, জলবায়ুর পক্ষে দাঁড়াই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই একটি সবুজ ও নিরাপদ পৃথিবী

সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা!

প্রকৃতি রক্ষায় সংগ্রামী Fahmida Najnin আপু
04/06/2026

প্রকৃতি রক্ষায় সংগ্রামী Fahmida Najnin আপু

সাম্যের কবি, দ্রোহের কবি, আমাদের চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে গ্রীন ভয়েস-এর বিনম্র শ্রদ্ধা।​"গাহি...
24/05/2026

সাম্যের কবি, দ্রোহের কবি, আমাদের চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে গ্রীন ভয়েস-এর বিনম্র শ্রদ্ধা।

​"গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"

​আজ ২৪ মে, বাংলা সাহিত্যের অবিনাশী কণ্ঠস্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অন্যায়, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে যিনি আজীবন কলম ধরেছেন, তিনিই আবার আমাদের শিখিয়েছেন মানুষের চেয়ে বড় আর কিছু হতে পারে না।

​গ্রীন ভয়েস সবসময় একটি বৈষম্যহীন, সাম্যবাদী এবং সুস্থ পরিবেশবান্ধব সমাজ গঠনের স্বপ্ন দেখে। কবির প্রদর্শিত সাম্য ও মানবতার দর্শন তরুণ সমাজকে যেকোনো অন্যায় ও ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হতে আজীবন অনুপ্রেরণা জোগায়।

​কবির জন্মদিনে আমাদের অঙ্গীকার—আমরা এমন এক পৃথিবী গড়ে তুলবো, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, আর প্রকৃতি ও মানুষ মিলেমিশে থাকবে এক পরম মৈত্রীতে।

​জাতীয় কবির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

​ #কাজী_নজরুল_ইসলাম #নজরুল_জয়ন্তী #সাম্যের_কবি #জাতীয়_কবি #গ্রীন_ভয়েস
#সরকারি_হোমিওপ্যাথিক_মেডিকেল_কলেজ

23/05/2026
Justice for Ramisa
23/05/2026

Justice for Ramisa

স...

Address

গুলশান 2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীন ভয়েস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category