Bangladesh Association for the Aged and Institute of Geriatric Medicine

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Association for the Aged and Institute of Geriatric Medicine

Bangladesh Association for the Aged and Institute of Geriatric Medicine BAAIGM To establish, manage and promote day-care centers, old-age home and domiciliary care for rendering services to older people.

Welcome to BAAIGM

Objective Of BAAIGM

To study the socio-economic and health situation of older people and to investigate the incidence of old-age diseases, their causes and management. To maintain and manage the Institute of Geriatric Medicine to conduct clinical services and organize referrals to the medical experts and offer Geriatric courses. To organize training activities and conduct cours

es on ageing and their care issues and promote family and community based care for the older people. To create awareness and interest among individuals, community, policy makers, planners and health care providers about the problems and need of the older persons. To print, publish, procure and circulate periodicals, posters, pamphlets, books, journals, reports on research relating to services to the older people. To co-operate and work with government agencies and non-government organizations both international interested in or concerned with problems of and services to the older persons. To organize income generation activities for providing employment and income opportunities to needy and able to bodied older persons both in urban and rural areas. To apply for, receive and manage grant and other forms of assistance conductive to the interests of the association.

প্রবীণ জনগোষ্টী আমাদের পথ প্রদর্শক- তাদের সম্মান করতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ।১লা অক্টোবর ২০২৫ আন্তর্জাতিক প্রবীণ দি...
08/10/2025

প্রবীণ জনগোষ্টী আমাদের পথ প্রদর্শক- তাদের সম্মান করতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ।

১লা অক্টোবর ২০২৫ আন্তর্জাতিক প্রবীণ দিবস। হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৭ অক্টোবর ২০২৫ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
সমাজকল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রবীণরা পথ প্রদর্শক। তাদের সম্মান করতে হবে। ০৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতর আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক মো: সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:শামসুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো: ইন্তেজার রহমান পিপিএম এবং সমাজসেবা অধিদফতর এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো:আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের যুগ্ম-মহাসচিব ও বিশিষ্ট কলাম লেখক মনজু আরা বেগম।
এবারের প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য" একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে"।আমরা প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হবো। এটাই আমাদের মূল্যবোধ। তিনি বলেন,প্রবীণরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সাথে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। উন্নত দেশের মত কমিউনিটিভিত্তিক কেয়ারব্যবস্থা গড়ে তুলতে হবে। আজ না হোক কাল আমাদের এই পথেই ফিরে যেতে হবে। একই সংগে প্রবীণ দিবসের আয়োজনেও পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের সংমিশ্রণে আয়োজন করতে হবে।সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো। একে অপরের সাথে পরিচয় ঘটবে। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালীতে নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক জনাব মো:সাইদুর রহমান খান।প্রবীণ হিতৈষী সংঘের সদস্যবৃন্দ ও সমাজসেবা অধিদফতর এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন। প্রবীণ হিতৈষী সংঘের প্রায় হাজারেরও অধিক জীবন সদস্য প্রবীণ ভবনে সকাল
৮ ঘটিকায় উপস্থিত হন। উপস্থিত সদস্যবৃন্দদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

28/07/2025

"শোক সংবাদ"
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (হিসাব) জনাব অধীর রঞ্জন মজুমদার অদ্য ২৮/০৭/২০২৫ তারিখে সকাল ৮ ঘটিকায় জাতীয় হৃদরোগ হাসপাতাল ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জীবন সদস্যবৃন্দ, ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী এবং প্রবীণ নিবাসের নিবাসীগণ গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।

অনুরোধে-
বীর মুক্তিযোদ্ধা মো: ইন্তেজার রহমান পিপিএম, মহাসচিব, বাইগাম।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ফরিদা মনি...
21/02/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান পিপিএম, , যুগ্ম-মহাসচিব মনজু আরা বেগম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ এম হুমায়ুন রেজা কামাল, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আযহারুল আলম ভূঁইয়া (হক), নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, জীবন সদস্য নুরুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ ও অফিসের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রভাত ফেরী করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

10/02/2025
18/08/2024
দেশে বিদেশে বিপুল চাহিদার কারনে বাইগামে দীর্ঘদিন পর প্রবীণসেবায় “প্রফেশনাল কেয়ার গিভার” তৈরি করতে ছাত্রছাত্রী ভর্তি শুরু...
08/06/2024

দেশে বিদেশে বিপুল চাহিদার কারনে বাইগামে দীর্ঘদিন পর প্রবীণসেবায় “প্রফেশনাল কেয়ার গিভার” তৈরি করতে ছাত্রছাত্রী ভর্তি শুরু হলো। এই কোর্সগুলো সম্পন্ন করে বর্তমানে আমাদের ২৮ জন ছাত্রছাত্রী জাপানে, ৭ জন ইংল্যান্ডে ও ১ জন নিউজিল্যান্ডে অত্যন্ত সুনামের সাথে উচ্চ বেতনে চাকুরী করছে॥

প্রবীণ কল্যানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন বাস্তবায়নে বাইগাম বদ্ধ পরিকর॥

https://www.prothomalo.com/bangladesh/capital/cjv24i8ogp
01/04/2024

https://www.prothomalo.com/bangladesh/capital/cjv24i8ogp

আগারগাঁওয়ের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ১১৭ কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না এক বছর...

আজকের দেশ রুপান্তর পত্রিকায় বাইগাম কে দূর্নীতিবাজদের হাত থেকে বাঁচাবার জন্য খবর॥
22/02/2024

আজকের দেশ রুপান্তর পত্রিকায় বাইগাম কে দূর্নীতিবাজদের হাত থেকে বাঁচাবার জন্য খবর॥

Address

Probin Bhaban, E-10, Agargaon, Sher E Bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Telephone

+8801328060989

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Association for the Aged and Institute of Geriatric Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Association for the Aged and Institute of Geriatric Medicine:

Share