22/06/2014
দুটি করে ম্যাচ শেষে গ্রুপ বিশ্লেষণ: (প্রথম পর্ব)
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪এখনদারুন জমজমাট।ছোট ছোট দলগুলো দারুণ চমক দেখাচ্ছে।গ্রুপ এ,বি,সি,ডি,ই এর দুটি করে ম্যাচ শেষ।আসুন দেখি এই পাঁচ গ্রুপ থেকে কার কার যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় পর্বে যাওয়ার:
গ্রুপ এ
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
ব্রাজিল ২১০১৪+২
মেক্সিকো ২১০১৪+১
ক্রোয়েশিয়া ২১১০৩+২
ক্যামেরুন ২০২০০-৫
খেলা বাকি:ব্রাজিল বনাম ক্যামেরুন এবং মেক্সিকো বনাম ক্রোয়েশিয়া।
বিশ্লেষণ:এরমধ্যে ক্রোয়েশিয়া বনাম মেক্সিকো ম্যাচ খুবইভাইটাল।এই খেলা যারা জিতবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।ড্র হলে কপাল পুড়বে ক্রোয়েশিয়ার।তবে তাতেও সুযোগ থাকবে যদি ব্রাজিল ক্যামেরুনের কাছে হারে।তখন দুই দলের গোলগড়ের হিসাব হবে।
গ্রুপ বি
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলগড়
নেদারল্যান্ডস ২২০০৬+৫
চিলি ২২০০৬+৪
অস্ট্রেলিয়া ২০০০০-৩
স্পেন ২০০০০-৬
খেলা বাকি:নেদারল্যান্ডস বনাম চিলি এবং স্পেন বনাম অস্ট্রেলিয়া।
বিশ্লেষণ:এই গ্রুপ নিয়ে কার্যত সব রহস্য শেষ হয়ে গিয়েছে। নিশ্চিত ভাবেই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে নেদারল্যান্ডস এবং চিলি।তাই শেষ ম্যাচে এইদুই দল মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।আর স্পেন এবং অস্ট্রেলিয়া লড়বে কমপক্ষে একটি পয়েন্ট পাওয়ার লক্ষ্যে।
গ্রুপ সি
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
কলম্বিয়া ২২০০৬+৪
আইভরি কোস্ট ২১১০৩০
জাপান ২০১১১-১
গ্রীস ২০১১১-৩
খেলা বাকি:কলম্বিয়া বনাম জাপান এবং আইভরি কোস্ট বনাম গ্রীস
বিশ্লেষণ:প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।গ্রুপের শেষ দুই ম্যাচের উপরে নির্ভর করছে বাকি তিন দলের উত্তরণ।জাপান যদি কলম্বিয়াকে হারায় এবং গ্রীস যদি আইভরি কোস্টকে হারায় সেই ক্ষেত্রে জাপান এবং গ্রীসের গোলপার্থক্য দেখা হবে।অপরদিকে আইভরি কোস্ট গ্রীসের সাথে জিতলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করবে,ড্র করলে তাকিয়ে থাকতে হবে জাপান বনাম কলম্বিয়ার ম্যাচের দিকে।জাপান জিতলে গোলপার্থক্য দেখা হবে,হারলে দ্রগবার দল দ্বিতীয় রাউন্ডে উঠবে।গ্রীস যদি আইভরি কোস্টের সাথে জিতে এবং জাপান যদি কলম্বিয়ার কাছে হেরে যায় তাহলে গ্রীস উঠে যাবে,এবং Vice versa।সব মিলিয়ে রোমাঞ্চ অপেক্ষা করছে শেষ দুই ম্যাচ পর্যন্ত।
গ্রুপ ডি
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
কোস্টারিকা ২২০০৬+২
ইতালি ২১১০৩০
উরুগুয়ে ২১১০৩-১
ইংল্যান্ড ২০২০০-২
খেলা বাকি:কোস্টারিকা বনাম ইংল্যান্ড এবং ইতালি বনাম উরুগুয়ে।
বিশ্লেষণ:D for DEATH.আক্ষরিক অর্থেই ডি গ্রুপ মৃত্যুকূপ হয়ে উঠেছে।চমক দেখিয়েছে কোস্টারিকা।সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নকে পিছনে ফেলে তারাই সবার আগে শেষ ১৬নিশ্চিত করেছে,বাদ পরে গিয়েছে ফুটবলের জনকইংল্যান্ড।ইতালি এবং উরুগুয়ের মধ্যে কোন দল উঠবে সেটা তাদের মধ্যকার ম্যাচই নির্ধারণ করে দিবে।জিতলে তো বটেই,ড্র করলেও শেষ ১৬ তে উঠে যাবে আজ্জুরিরা।অপরপক
্ষে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে উরুগুয়েকে জিততেই হবে।ইংল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ড্র করলেই কোস্টারিকা গ্রুপ চ্যাম্পিয়ন,হারল
ে তাকিয়ে থাকতে হবে ইতালি-উরুগুয়ে ম্যাচের দিকে।
গ্রুপ ই
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
ফ্রান্স ২২০০৬+৬
ইকুয়েডর ২১১০৩০
সুইজারল্যান্ড ২১১০৩-২
হন্ডুরাস ২০২০০-৪
খেলা বাকি:ফ্রান্স বনাম ইকুয়েডর এবং সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস।
বিশ্লেষণ:দুটি করে খেলা শেষ এমন গ্রুপগুলোর মধ্যে গ্রুপ Eই একমাত্র গ্রুপ যার চারটি দলেরই এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে উঠা কিংবা প্রথমে রাউন্ডে বাদ পরে যাওয়ার সম্ভাবনা আছে।কমপক্ষে ড্র করলেই ফ্রান্সের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে,হারলেও পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিতই বলা যায় কারণ ফ্রান্সের গোলপার্থক্য যে +৬!!!অপরদিকে ইকুয়েডর জিতলে সুইজারল্যান্ডকে হন্ডুরাসের বিপক্ষে শুধুজিতলেই হবেনা,বেশ বড় ব্যবধানে জিততে হবে।আর ইকুয়েডর যদি হারে তাহলে হন্ডুরাস এবং সুইজারল্যান্ড দুইদলেরই সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার।সেক্ষেত্রে সুইজারল্যান্ডের ড্র করলেই হবে আর হন্ডুরাসের দরকার বিশাল জয়।
টীকা :পরশুদিন ফেবুতে বিভিন্ন পেজে দেখা গিয়েছিল যে আইভরি কোস্টের সেরে দিয়ে জাতীয় সংগীত গাইবার সময় কাঁদছিলেন কারণ কিক অফের মাত্র আধা ঘন্টা আগে নাকি উনি খবর পেয়েছিলেব উনার বাবা মারা গিয়েছেন।মূলত তার বাবা মারা গিয়েছেন আরো দশ বছর আগে।আসলে তখনতার বাবার কথা মনে পরছিল।
#এডমিন_OT