10/09/2026
আয়কর রিটার্ন এর ক্ষেত্রে একজন করদাতার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখা জরুরি,,
১) পূর্ববর্তী বছরের নিট সম্পদের সমাপণী জেরের
সাথে চলতি বছরের প্রারম্ভিক নিট সম্পদের
সামঞ্জস্য থাকতে হবে।
২) আয়, ব্যয়, বিনিয়োগ ও সম্পদের সহায়ক
কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
৩) পারিবারিক ব্যয়, ব্যক্তিগত ব্যয় এবং জীবনযাত্রার
ব্যয়ের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
৪) বেতন বা অন্য কোনো আয় থেকে উৎসে কর কর্তন
করা হলে তার প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ ও
উপস্থাপন করতে হবে। উৎসে কর কর্তনের প্রমাণ
উপস্থাপন না করলে ক্রেডিট পাওয়া যাবে না।
৫) ডিপিএস/জীবন বিমার ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের
বিনিয়োগ দেখানোর পাশাপাশি পুঞ্জিভূত
বিনিয়োগের পরিমাণ প্রদর্শন করতে হবে।
৬) করমুক্ত আয় থাকলে রিটার্ন দাখিলের সময় তা
যথাযথভাবে উল্লেখ করতে হবে।
৭) এক বা একাধিক ক্রেডিট কার্ড থাকলে প্রতিটির
তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
৮) অর্জিত তহবিল এবং সম্পদের মোট পরিবৃদ্ধির
পার্থক্য সবসময় শূন্য হবে।
৯) ব্যাংক সুদ, সঞ্চয়পত্রের সুদ, জিপিএফ এর সুদকে
আর্থিক পরিসম্পদ থেকে আয় হিসেবে প্রদর্শন
করতে হবে।