ডেমরা-Voice Of Demra

ডেমরা-Voice Of Demra ডেমরা মানেই এক টুকরো ভালোবাসা ডেমরা মানেই একতা।🫰
(13)

বাকি টা আপনাদের বেপার ব্যাটারি খুলবেন নাকি মোহাম্মদপুর যাবেন 😬শোহানী শিফার তথাকথিত "কর্মসূচি" আসলে পরিবেশ বা বিদ্যুৎ সাশ...
28/08/2026

বাকি টা আপনাদের বেপার ব্যাটারি খুলবেন নাকি মোহাম্মদপুর যাবেন 😬

শোহানী শিফার তথাকথিত "কর্মসূচি" আসলে পরিবেশ বা বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা নয়—এটা স্পষ্ট শ্রেণী ঘৃণা এবং ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ।

সেপ্টেম্বর ১, ২, ৩ তারিখে ঢাকার ৫ পয়েন্টে নাকি তারা অটো-রিকশার ব্যাটারি খুলে হাসপাতালে দান করবেন!
রিকশাওয়ালার উপর জুলুম করে সেইটাকে মহৎ কাজের উছিলায় বৈধ করতে চান?

এতই যদি প্রান্তিক হাসপাতাল নিয়ে চিন্তা, নিজেদের পকেটের টাকায় কিনে দেন! এসি বন্ধের ক্যাম্পেইন করতে পারেন না, পারেন শুধু হকার আর রিকশাওয়ালার রুটি-রুজিতে হাত দিতে।

কোনো আইন বা রাষ্ট্র তাকে এই এখতিয়ার দেয়নি। কাউকেই উনার মাথায় অথরিটির তাজ পরায় দেওয়া হয় নাই। জোর করে উচ্ছেদ বা জুলুম কোনো সমাধান না, সমাধান হলো—কর্মসংস্থান, লাইসেন্সিং ও সিস্টেমে আনা।

হুশিয়ারি দিয়ে রাখলাম: আসাদগেট পয়েন্টে যদি কোনো গরিব রিকশাওয়ালার উপর জুলুম করার চেষ্টা করা হয়, মোহাম্মদপুর থেকে আমরা তার তীব্র প্রতিরোধ গড়ে তুলবো।
শ্রেণী নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ হবেই! ✊🔥

(ভিডিও কমেন্টে দেখুন)

#শোহানী_শিফা #রিকশাশ্রমিক_রক্ষা_করো #মেহনতি_মানুষের_অধিকার

দায়িত্বে থাকা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। হাজিনগর ব্রিজের নিচে এই ব্যক্তি মসজিদের নাম করে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে...
27/08/2026

দায়িত্বে থাকা সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
হাজিনগর ব্রিজের নিচে এই ব্যক্তি মসজিদের নাম করে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।
এটি একটি সম্পূর্ণ জালিয়াতি। এই ভন্ড প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে দ্রুত আটক হোক—এটাই এলাকাবাসীর দাবি। 🤫⚖️

#সচেতনতা_মূলক_পোস্ট #হাজিনগর_ব্রিজ #ভন্ড_প্রতারক #সতর্কবার্তা
#ডেমরা #স্টাফকোয়ার্টার

সারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব গতকাল গুর...
27/08/2026

সারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলাম কন্ট্রাক্টর সাহেব গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মহান আল্লাহর দরবারে উনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে দ্রুত শেফা দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন। আমিন। 🤲✨

#ডেমরা

27/08/2026

সুইচ গিয়ারের মুখে সাধারণ মানুষ!
কোনাপাড়া রোডের এই অনিরাপদ পরিবেশের তীব্র প্রতিবাদ জানাই! ❌

"আজ বাঁশের পোল পেরিয়ে ইস্টার্ন হাউজিংয়ের খালি রাস্তায় আমাদের অটো আটকে ৩ জন ছিনতাইকারী ডাকাতির চেষ্টা করে। সাধারণ মোটরসাইকেল আরোহী ভাইয়েরা এগিয়ে না এলে আজ আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারত। আমরা একজনকে তাদের গাড়ি সহ আটকেছি, বাকিরা পালিয়েছে।"

এই জনবহুল শহরের রাস্তায় এভাবে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হবে কেন?
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
কোনাপাড়া রোডকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আর কোনো সাধারণ মানুষ যেন এভাবে ভুক্তভোগী না হয়!

#কোনাপাড়া #ইস্টার্ন_হাউজিং #ডেমরা #ছিনতাইকারী_সতর্কতা

26/08/2026

উন্নয়নের চকচকে পিচের নিচে, অনিয়ম আর দুর্নীতির খানাখন্দগুলো ঢাকা পড়ে গেছে।

আইন ভাঙাটা এখানে অপরাধ নয়, বরং এক ধরণের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

ছোট খাটো চোরেরা জেলে পচে, আর বড় বড় দুর্নীতিবাজরা ভিআইপি প্রটোকল খায়।

যে দেশে ক্ষমতার দাপটে আইন থমকে দাঁড়ায়, সে দেশে সাধারণ মানুষের দীর্ঘশ্বাসই একমাত্র সম্বল।

চাঁদাবাজির সিন্ডিকেট এতই মজবুত যে, সততা সেখানে অসহায় আত্মসমর্পণ করে।

#চলমান_বাস্তবতা #বাংলাদেশ_বদলাবে #সচেতন_নাগরিক #ডেমরা

Address

Demra
Dhaka
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডেমরা-Voice Of Demra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share