26/06/2026
আজ ১০ মুহাররম — পবিত্র আশুরা
আশুরা ইসলামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। সহিহ হাদিস থেকে প্রমাণিত যে, এ দিন আল্লাহ তাআলা ও তাঁর অনুসারীদের ফিরআউনের জুলুম থেকে মুক্তি দান করেন এবং ফিরআউনকে ধ্বংস করেন। এ উপলক্ষে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে উৎসাহিত করতেন।
রাসূল ﷺ বলেছেন, আশুরার রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করি, তিনি বিগত এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন।
আরও বলেছেন, ইহুদিদের থেকে ভিন্নতা বজায় রাখতে ৯ ও ১০ মুহাররম অথবা ১০ ও ১১ মুহাররম রোজা রাখা উত্তম।
ইসলামের ইতিহাসে ৬১ হিজরির এই দিনেই কারবালার প্রান্তরে (রা.) শাহাদাত বরণ করেন। তাঁর আত্মত্যাগ সত্য ও ন্যায়ের পথে অটল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আজ যারা এখনো রোজা রাখেননি, তারা আগামীকাল ১১ মুহাররম একটি রোজা রাখার মাধ্যমে ১০ ও ১১ মুহাররমের সুন্নাহ আদায় করতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা গ্রহণ করে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফীক দান করুন। আমীন।