Jamiat Ulama-e-Islam Saudi Arab

Jamiat Ulama-e-Islam Saudi Arab জমিয়তে উলামায়ে ইসলাম দাম্মাম শাখা সৌদি আরব আপনাদের সকলকে জানাই আন্তরিক

🌹🌹শুভেচ্ছা ও অভিনন্দন🌹🌹

19/11/2025
17/11/2025

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০২৫
সরাসরি সম্প্রচারিত হচ্ছে
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

১৫ নভেম্বর খতমে নবুওয়াত সম্মেলন ও ১৮ নভেম্বর সুধী সমাবেশ সফল করুন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশআসন্ন ১৫ নভেম্বর ঐতিহ...
10/11/2025

১৫ নভেম্বর খতমে নবুওয়াত সম্মেলন ও ১৮ নভেম্বর সুধী সমাবেশ সফল করুন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আসন্ন ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এবং সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন সফল করা প্রতিটি ঈমানদার মুসলমানের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব।

এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের খ্যাতিমান ইসলামি নেতৃবৃন্দ, বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলনের পুরোধা মাওলানা ফজলুর রহমান দা.বা.।

আজ সোমবার (১০ নভেম্বর)ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় মাসিক গুরুত্বপূর্ণ বৈঠক জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দর রব ইউসুফী সিনিয়র সহ-সভাপতি জননেত উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম মাওলানা শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মুফতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি তাহের সাঈদ, মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক মাওলানমাওলানা জাবের কাসেমী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ,সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহীম, মাওলানা আজিজুর রহমান মাদানী, মাওলানা আবুল বাশার প্রমুখ।

জমিয়ত নেতৃবৃন্দ উনার আগমন উপলক্ষে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশিষ্টজন ও সুধী সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিক, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দকে এ সম্মেলন ও সুধী সমাবেশে যোগ দিয়ে অনুষ্ঠানসমূহকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

23/10/2025

نشيد جميعت

21/10/2025

19/10/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর ধানমন্ডি জোনের দাওয়াতী মাহফিল থেকে সরাসরি...

প্রধান অতিথি: কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা বাহাউদদীন যাকারিয়া দা.বা.।
প্রধান আলোচক: কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ দা.বা.।
সভাপতিত্ব করেন:এম.মোফাজজল বিন মাহফুজ (সুলতান)

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া...
19/10/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া শায়খ জাকারিয়া আফতাবনগর ঢাকায় সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের আগমন উপলক্ষে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এসময় মাওলানা ফখরুল ইসলাম জামিয়ার আসাতিজা ও ছাত্রদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তাঁদের কাছে দোয়া চান।

অনুষ্ঠান শেষে তিনি জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফির সাথে একান্ত সাক্ষাৎ করেন এবং নির্বাচন ও রাজনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধানমন্ডি জোনের দাওয়াতী মাহফিল আজ।
19/10/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ধানমন্ডি জোনের দাওয়াতী মাহফিল আজ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চলছে....
19/10/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চলছে....

18/10/2025

সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিমান বন্দরের আগুনের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের

সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। বিশেষ করে আজকে হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎ অগ্নিকাণ্ড এবং মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাগুলো একযোগে আমাদের মনে প্রশ্ন তুলেছে, এসব কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে?

আজ শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,এ ধরনের অস্বাভাবিক ঘটনা শুধু জান-মালের ক্ষয়ক্ষতি ঘটায় না; বরং দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনমনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাই এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি।

তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে, তারা যেন অতি দ্রুত তদন্ত করে দায়ীদের খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
Jamiat Ulama-e-Islam Bangladesh

একটি দলের প্যাডে মসজিদের খতিবকে শোকজ: দেশের ধর্মীয় ও ঐতিহ্যবাহী কাঠামোর বিরুদ্ধে অশুভ হস্তক্ষেপ: জমিয়তে উলামায়ে ইসলাম...
18/10/2025

একটি দলের প্যাডে মসজিদের খতিবকে শোকজ: দেশের ধর্মীয় ও ঐতিহ্যবাহী কাঠামোর বিরুদ্ধে অশুভ হস্তক্ষেপ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

একটি রাজনৈতিক দলের প্যাডে দেশের একজন সম্মানিত মসজিদের খতিবকে শোকজ করার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড কেবলমাত্র মসজিদ, মিম্বার ও মাদ্রাসাভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতি অবজ্ঞাই নয়, বরং দেশের ধর্মীয় স্বাধীনতা ও প্রথাগত ধর্মীয় নেতৃত্বের মর্যাদার ওপর সরাসরি হস্তক্ষেপ।

আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা তাহের কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী দিনাজপুর, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মুফতি মনির হোসাইন কাসেমী,মুফতি ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা খলিলুর রহমান,মাওলানা মতিউর রহমান গাজীপুরী, নাছির উদ্দিন মনির মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি মকবুল হোসাইন কাসেমী,মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ইসমাইল হোসাইন রিয়াজী, মুফতি তালহা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মুফতি আফযাল হোসাইন রাহমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি মুহিউদ্দীন মাসুম,প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, আইন সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মুফতি হামেদ জহিরী,মুফতি রেদ‌ওয়ানুল বারী সিরাজী, মাওলানা শারফুদ্দীন ইয়াহ‌ইয়া কাসেমী,মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী,মাওলানা শরিফুল ইসলাম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান রাজবাড়ী, মুফতি এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা হুজাইফা ওমর, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা এহসানুল হক, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা শাহ্জালাল ভূঁইয়া, মাওলানা মারুফ আহমদ, নুরুল ইসলাম লাল বাদশা, মাওলানা নুর আহমদ কাসেমী, মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম, মুফতি নুরুল আলম ইসহাকী, মাওলানা হাসান আহমদ ও হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, মসজিদের খতিবগণ দল-মতের ঊর্ধ্বে থেকে ধর্মীয় দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে চাপে ফেলা, শোকজ করা কিংবা অপমান করা ঘোরতর অন্যায় এবং ইসলামি ঐতিহ্যবিরোধী আচরণ। এটা স্পষ্টতই প্রমাণ করে, কিছু গোষ্ঠী মসজিদকে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র বানাতে চায়।

তারা বলেন,মসজিদের খতিব ও ইমামগণ রাজনৈতিক দলের কর্মচারী নন, বরং তারা উম্মাহর নৈতিক ও ধর্মীয় নেতা। রাজনৈতিক দলের প্যাডে কোনো খতিবকে শোকজ করা সম্পূর্ণ অশালীন, অসামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী।যে গোষ্ঠী এই কাজ করেছে, তাদের প্রতি জাতির ধর্মপ্রাণ মানুষের ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

17/10/2025

মাওলানা নাজমুল হাসান কাসেমী আজ জুমার বয়ানে বলেন, 'রোজা আর পূজা এক নয়। গত শুক্রবারেও বলেছি, আজ আবারো বলছি। আপনারা সংযত ও সংশোধন হোন, তাওবা পড়ুন।'

গত সপ্তাহে খতিব সাহেবের বিরুদ্ধে জামাতিদের পক্ষ যে চরমপত্র দেওয়া হয়েছিল, আজ তিনি তা মুসুল্লিদের সামনে উপস্থাপন করেন। উপস্থিত মুসুল্লি ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ একযোগে ঐ চিঠি প্রত্যাখ্যান করেন।

এরপর খতিব সাহেব সবার সামনে চিঠিটি ছিঁড়ে ফেলেন।

উল্লেখ্য, গত জুমায় এসংক্রান্ত আলোচনার জেরে জামাতে ইসলামী (উত্তরা পশ্চিম থানা) নজিরবিহীন উপায়ে নিজেদের অফিসিয়াল প্যাডে মসজিদ কমিটি বরাবর চরমপত্র পাঠায়।

১২ নং সেক্টর মসজিদ,বাইতুন নূর, উত্তরা।
১৭/১০/২৫ ইং

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiat Ulama-e-Islam Saudi Arab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share