Poultry Production Research Division, BLRI

Poultry Production Research Division, BLRI Poultry Production Research Division (PPRD) of BLRI aims to do in-depth research on POULTRY

Visit BLRI website for details contact
www.blri.gov.bd

30/12/2025

শীতকালে মুরগির খামার ব্যবস্থাপনা: অধিক উৎপাদন ও রোগ প্রতিরোধের কৌশল

শীতকালে প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রয়লার ও লেয়ার মুরগির উৎপাদনশীলতা বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং। মুরগির শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ১০৭.৫° ফারেনহাইট। পরিবেশের তাপমাত্রা কমে গেলে মুরগি দেহ থেকে দ্রুত তাপ হারায়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ডিম বা মাংসের উৎপাদন ব্যাহত হয়। নিচে শীতকালীন সফল খামার ব্যবস্থাপনার মূল দিকগুলো তুলে ধরা হলো:
১. তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শেড ব্যবস্থাপনা
• থার্মোমিটার ব্যবহার: খামারের সঠিক তাপমাত্রা বুঝতে বিভিন্ন স্থানে থার্মোমিটার স্থাপন করুন।
• ছাদ ও বেড়ার সুরক্ষা: তাপমাত্রা ধরে রাখতে শেডের ছাদে খড়, গোলপাতা বা চট বিছিয়ে দেওয়া যেতে পারে। তীব্র শীতে শেডের চারপাশে পর্দার ব্যবস্থা করতে হবে, তবে তা যেন পর্যাপ্ত বায়ু চলাচলের পথে বাধা না হয়।
• কৃত্রিম তাপ প্রদান: তাপমাত্রা বৃদ্ধিতে বৈদ্যুতিক বাল্ব বা হ্যারিকেন ব্যবহার করা যায়। তবে তীব্র শীতে গ্যাসের ব্রুডার ব্যবহার করা সবচেয়ে কার্যকর।
• ব্রুডিং প্রস্তুতি: বাচ্চা আসার অন্তত ১২ ঘণ্টা আগেই ব্রুডারে তাপ প্রদানের ব্যবস্থা চালু করতে হবে।
• লিটার ব্যবস্থাপনা: আর্দ্রতা ও ক্ষতিকর গ্যাস (অ্যামোনিয়া) নিয়ন্ত্রণে শীতকালে লিটার ৪-৫ ইঞ্চি পুরু করে দিতে হবে।
২. খাদ্য ও পানি ব্যবস্থাপনা
• উচ্চ ক্যালরিযুক্ত খাবার: শীতে শরীর গরম রাখতে মুরগির অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাই খাদ্যে শর্করা বা চর্বির পরিমাণ কিছুটা বাড়ানো উচিত। প্রয়োজনে রেশনে সামান্য তেল মিশিয়ে ক্যালরি বাড়ানো যেতে পারে।
• খাওয়ানোর নিয়ম: ব্রুডিং অবস্থায় প্রথম ৩ দিন লিটারের ওপর কাগজ বিছিয়ে খাবার ছিটিয়ে দিলে ভালো। বড় মুরগিকে অল্প অল্প করে বারবার খাবার দিলে তাদের খাওয়ার আগ্রহ বাড়ে।
• হালকা গরম পানি: প্রচণ্ড শীতে মুরগি পানি পান কমিয়ে দেয়, যা বিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। তাই সকালে বা তীব্র ঠান্ডার সময় হালকা গরম পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পানি দেওয়ার আগে পাত্র ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিন।
৩. বিশেষ সতর্কতা ও পর্যবেক্ষণ
• পাইলিং প্রতিরোধ: শীতের রাতে মুরগি ঠান্ডার হাত থেকে বাঁচতে এক জায়গায় জড়ো হয় (পাইলিং), যা থেকে শ্বাসরোধ হয়ে মুরগি মারা যেতে পারে। এটি প্রতিরোধে রাতে একজন দক্ষ কর্মীকে তদারকির দায়িত্বে রাখা উচিত।
• বিদ্যুৎ সরবরাহ: জেনারেটর বা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখুন যাতে তাপ উৎপাদনে কোনো বিচ্যুতি না ঘটে।
৪. জৈব নিরাপত্তা ও রোগ প্রতিরোধ
• টিকা প্রদান: শীতকালে রানীক্ষেত ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) রোগের প্রকোপ বাড়ে। রানীক্ষেত রোগের টিকা সময়মতো দিলে ইনফ্লুয়েঞ্জার ঝুঁকিও অনেকটা কমে।
• জীবাণুনাশক স্প্রে: খামারের চারপাশের ১০০ গজের মধ্যে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে।
• বন্য ও মুক্ত মুরগি থেকে দূরত্ব: খামারের আশপাশে মুক্তভাবে বিচরণ করা মুরগি বা বন্য পাখিকে আসতে দেওয়া যাবে না, কারণ এদের মাধ্যমেই ভাইরাসের সংক্রমণ বেশি ছড়ায়।
• দ্রুত শনাক্তকরণ: শীতে মাইকোপ্লাজমা বা ঠান্ডা লাগার সমস্যাও দেখা দেয়। যেকোনো রোগের প্রাথমিক উপসর্গ দেখা মাত্রই দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, কারণ শীতের কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় নিরাময় কঠিন হয়ে পড়ে।
উপসংহার: শীতকালে মুরগির সঠিক যত্ন, পুষ্টিকর খাবার এবং কঠোর জৈব নিরাপত্তা নিশ্চিত করতে পারলে খামারিরা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন।

15/09/2021

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর পোল্ট্রি উৎপাদন গবষেণা বিভাগের বিজ্ঞানিরা মাংসের জন্য মিউল হাঁস উদ্ভাবন করেছে যা ১০ সপ্তাহে গড়ে ২.২-২.৫ কেজি ওজনের হয়। মিউল হাঁস অধিক মাংস উৎপাদনশীল, দ্রুত বর্ধনশীল এবং চর্বির পরিমান অন্যান্য হাঁসের তুলনায় কম হয়। এই প্রযুক্তিটি আমাদের দেশে নতুন।

15/09/2021

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর পোল্ট্রি উৎপাদন গবষেণা বিভাগের বিজ্ঞানিরা মাংসের জন্য মিউল হাঁস উদ্ভাবন করেছে যা ১০ সপ্তাহে গড়ে ২.২-২.৫ কেজি ওজনের হয়। মিউল হাঁস অধিক মাংস উৎপাদনশীল, দ্রুত বর্ধনশীল এবং চর্বির পরিমান অন্যান্য হাঁসের তুলনায় কম হয়। এই প্রযুক্তিটি আমাদের দেশে নতুন।

13/09/2021

সম্প্রতি পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ কর্তৃক উদ্ভাবিত অধিক মাংস উৎপাদনকারী মুরগির জাত- মাল্টি কালার টেবিল চিকেন (MCTC) এবং উন্নয়নকৃত দেশি মুরগির জাত-হিলি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
দেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে বিএলআরআই এর পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ বদ্ধপরিকর।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. মোঃ আবদুল জলিল মহোদয়কে পূর্ণাঙ্গ মহাপরিচালকের দায়িত্ব ...
27/08/2021

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. মোঃ আবদুল জলিল মহোদয়কে পূর্ণাঙ্গ মহাপরিচালকের দায়িত্ব প্রদান করায় পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ এবং পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প এর পক্ষ থেকে মহাপরিচালক মহোদয় কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
আনন্দঘন ঐ মুহূর্তে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. নাথু রাম সরকার, অত্র বিভাগের সাবেক বিজ্ঞানী ও পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের পরামর্শক জনাব দুলাল চন্দ্র পাল, বিভাগের বিজ্ঞানীবৃন্দ, পোস্ট ডক্টরেট গবেষক ও পিএইচডি শিক্ষার্থীবৃন্দ।

সম্ভাবনাময় উটপাখি! পোল্ট্রির অন্যতম একটি প্রজাতি-উটপাখি নিয়ে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পোল্ট্রির উৎপাদন...
12/07/2021

সম্ভাবনাময় উটপাখি!
পোল্ট্রির অন্যতম একটি প্রজাতি-উটপাখি নিয়ে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পোল্ট্রির উৎপাদন গবেষণা বিভাগ গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি একটি মিডিয়াতে প্রকাশিত হয়।

কম খরচে উটপাখির খামার করে দ্বিগুণ আয়ের সুযোগ!Website: https://bbsbangla.com.bd/Facebook: https://www.facebook.com/bbsbangla.news________________________...

07/07/2021

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের ল্যাবরেটরি টেকনিশিয়ান জনাব মোঃ মাজহারুল ইসলাম আজ সকাল ৯:৩০ ঘটিকায় অসুস্থতাজনিত কারণে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
মহান আল্লাহ উনার বিদেহী আত্মার জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন।
---
পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিলা ফারুক স্যার বিএলআরআই এ দু'দিনব্যাপী অনুষ্ঠিত 'বার্ষিক গবেষণা পর...
05/12/2020

পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিলা ফারুক স্যার বিএলআরআই এ দু'দিনব্যাপী অনুষ্ঠিত 'বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২০'তে গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য "সেরা প্রবন্ধ উপস্থাপক (best oral presenter)" নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগ পরিবার আনন্দিত। বিভাগের সকল বিজ্ঞানী ও কর্মচারীদের পক্ষ থেকে বিভাগীয় প্রধান মহোদয়কে নিরন্তন অভিনন্দন ও শুভকামনা।

Address

Bangladesh Livestock Research Institute (BLRI), Savar
Dhaka
1341

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

88027791678

Alerts

Be the first to know and let us send you an email when Poultry Production Research Division, BLRI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Poultry Production Research Division, BLRI:

Share