Ab Party Jhenaidah-এবি পার্টি ঝিনাইদহ

Ab Party Jhenaidah-এবি পার্টি ঝিনাইদহ এবি পার্টি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল।এবি পার্টির নিবন্ধন ০৫০।

আলহামদুলিল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১,ঝিনাইদহ -১ (শৈলকুপা)আসন থেকে এ্যাড. মোঃ মতিয়ার রহমান এর পক্ষ থেকে ম...
24/12/2025

আলহামদুলিল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১,ঝিনাইদহ -১ (শৈলকুপা)আসন থেকে এ্যাড. মোঃ মতিয়ার রহমান এর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শৈলকূপা এবি পার্টির নেতাকর্মীরা....

পরিবর্তনের শপথ নিন
ঈগল মার্কায় ভোট দিন।
গনভোটে হ্যা বলুন

সমকালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির ফুলেল শুভেচ্ছা৬ ডিসেম্বর ২০২৫, শনিবার  ঢাকা।দেশের শীর্ষ জাতীয় দৈনিক সমকাল প...
06/12/2025

সমকালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির ফুলেল শুভেচ্ছা

৬ ডিসেম্বর ২০২৫, শনিবার ঢাকা।

দেশের শীর্ষ জাতীয় দৈনিক সমকাল পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ তেজগাঁওয়ের টাইম মিডিয়া ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি শুভেচ্ছা জ্ঞাপন করে।

অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সমকালের প্রকাশনা সংস্থা টাইমস মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ ও সম্পাদক শাহেদ মুহাম্মাদ আলীর হাতে ফুল তুলে দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ-সময় তিনি বলেন, গণমাধ্যম দেশ ও জাতির বিবেক। সমকাল দুই দশকেরও বেশি সময় ধরে সংবাদ পরিবেশন করে আসছে। আমরা বিশ্বাস করি, সমকাল সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে দেশের অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা পালন করবে।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম রাষ্ট্রের উন্নয়ন ও গণতান্ত্রিক বিকাশের অপরিহার্য অনুষঙ্গ। তিনি সমকাল পরিবারকে ধারাবাহিক সাফল্য ও অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সহ সম্পাদক রাশেদুল ইসলাম।

প্রানের শহর বদলে যাবে নতুন নেতৃত্বে।। দুর্নীতি আর অসততা আমাদের সমাজ উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়।। সমাজকে বদলাতে হলে সবার ...
01/12/2025

প্রানের শহর বদলে যাবে নতুন নেতৃত্বে।। দুর্নীতি আর অসততা আমাদের সমাজ উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়।। সমাজকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। নিজে বদলে গেলে সমাজ এমনিতেই বদলে যাবে।। ইনশাআল্লাহ 🇧🇩🌹🇧🇩

নতুন নেতৃত্বে বদলাবে ঝিনাইদহ-২
22/11/2025

নতুন নেতৃত্বে বদলাবে ঝিনাইদহ-২

14/11/2025
দোয়া ও সমর্থন চাই
08/11/2025

দোয়া ও সমর্থন চাই

ঝিনাইদহ-২ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে হাদীউজ্জামান খোকন মনোনীত, এলাকাবাসীর উচ্ছ্বাস ও সমর্থনের জোয়ার!২৪ অক্টোবর ২০২...
29/10/2025

ঝিনাইদহ-২ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে হাদীউজ্জামান খোকন মনোনীত, এলাকাবাসীর উচ্ছ্বাস ও সমর্থনের জোয়ার!

২৪ অক্টোবর ২০২৫ ইং, শুক্রবার, ঝিনাইদহ
প্রেস বিজ্ঞপ্তি

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর আংশিক) আসনে সাবেক ছাত্রনেতা হাদীউজ্জামান খোকন,কে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রদান করেছে।
মনোনয়নের সংবাদে এলাকায় ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীর দাবি,দীর্ঘদিন ধরে জনগণের পাশে থাকা, মানবিক ও সৎ রাজনীতির প্রতীক হাদীউজ্জামান খোকন জনসাধারণের আস্থা অর্জন করেছেন।
এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, হাদীউজ্জামান খোকনের প্রার্থীতা ঝিনাইদহবাসীর জন্য নতুন আশার আলো। তাঁকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাই কে আমার নিজ জেলা ঝিনাইদহে স্বাগতম।
24/10/2025

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাই কে আমার নিজ জেলা ঝিনাইদহে স্বাগতম।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় মঞ্জু ভাইয়ের সাথে দেখা হচ্ছে আহার রেস্টুরেন্ট ঝিনাইদহে। ইনশাআল্লাহ
23/10/2025

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় মঞ্জু ভাইয়ের সাথে দেখা হচ্ছে আহার রেস্টুরেন্ট ঝিনাইদহে। ইনশাআল্লাহ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাইয়ের সাথে যুবপার্টির কেন্দ্রীয় নেতারা
19/10/2025

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভাইয়ের সাথে যুবপার্টির কেন্দ্রীয় নেতারা

“রাজনৈতিক নেতাদের ভুল ও সমন্বয়ের অভাবে ৫ই মে গণঅভ্যুত্থান সফল হয়নি”: মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। ১৮ অক্ট...
18/10/2025

“রাজনৈতিক নেতাদের ভুল ও সমন্বয়ের অভাবে ৫ই মে গণঅভ্যুত্থান সফল হয়নি”
: মজিবুর রহমান মঞ্জু,
চেয়ারম্যান এবি পার্টি।

১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
২০১৩ সালের ৫মে হেফাজতের মহাসমাবেশ গণঅভ্যুত্থানে রূপ নিতে পারতো কিন্তু রাজনৈতিক নেতাদের ভুল, অদূরদর্শিতা ও সমন্বয়ের অভাবে তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ ও ২০১৩ সালের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিহত শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ও বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মহিব্বুল্লাহ বাবুনগরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ জাতীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “২০১৩ সালে আলেম সমাজের নেতৃত্বে দেশজুড়ে গণজাগরণ হয়েছিলো। আলেম সমাজের ডাকে সাড়া দিয়ে নিজস্ব খরচে লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকায় সমবেত হয়েছিলো। সেদিন হাসিনার মসনদ কেঁপে উঠেছিলো কিন্তু রাজনৈতিক নেতাদের সমন্বয়হীনতা ও ভুল সিদ্ধান্তের কারণেই সেটা গণঅভ্যুত্থানে রূপ নিতে পারেনি। নাহয় সেদিনই ইতিহাস ভিন্নভাবে লিখা হতে পারতো।”তিনি আরো বলেন,”আজ অনেকে জুলাইয়ের ক্রেডিট নিতে মরিয়া, কিন্তু ২০১৩ সালের মহাসমাবেশে শাপলার আন্দোলনে তারা সর্বাত্মক সহযোগিতা করেছিল। সেখানে যেহেতু ক্র‍্যকডাউন হয়েছিল এবং আপাত: দৃষ্টিতে মনেহয়েছিল আলেমরা হেরে গেছে তাই সেই আন্দোলনের ক্রেডিট কেউ নিতে চায় নি। ঘটনাপরবর্তী ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করে মঞ্জু বলেন,
সেদিন শুধু অনেক মিডিয়া কর্মীই চাকরি হারাননি, অনেককেই আত্মগোপনে যেতে হয়েছে। দিগন্ত টেলিভিশনের কাছে গুরুত্বপূর্ণ প্রামাণ ও ফুটেজ থাকার কারণে, পুলিশ দিগন্ত সংশ্লিষ্টদেরসখুঁজে বেড়াতো। সেদিন শহীদ পরিবারের সদস্যরাও পরিচয় দিতে ভয় পেতেন, কারণ পুলিশ গিয়ে তাদের হুমকি দিতো।”
খুনীদের বিচারের দাবি জানিয়ে এবি পার্টি চেয়ারম্যান বলেন,
বিচার সম্পন্ন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাক্ষ্য দেওয়া। আমাদের সন্তান, ভাইদের খুনের ন্যায়বিচারের জন্য সবাইকে এগিয়ে এসে সাক্ষ্য দেয়ার এবং দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারগুলোর প্রত্যেকের হাতে ১০ লক্ষ টাকার করে উপহারের চেক তুলে দেওয়া হয়।

সংবাদ প্রেরক
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি

Address

House 06, Road 17, Sector 04, Uttara
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ab Party Jhenaidah-এবি পার্টি ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share