21/06/2026
আজ ২১ জুন “বিশ্ব বাবা দিবস” উপলক্ষে আমার লেখা নাটকগুলোর মাঝে সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ একটি নাটক “যেতে যেতে অবশেষে…”।
নাটকটি পরিচালনা করেছেন কামরুল হাসান এবং এতে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। আমি মনে করি, এই নাটকে শুধুমাত্র একটি গল্প উপস্থাপন করিনি, বাংলাদেশের পারিবারিক বাস্তবতা , সম্পর্কের নীরব ভাঙন এবং পিতৃত্বের পরিবর্তিত রূপের এক গভীর সামাজিক দলিল।
আমাদের সমাজে বাবা মানেই ছিল শক্তি, দায়িত্ব আর নির্ভরতার প্রতীক। কিন্তু সময়ের পরিবর্তনে সেই বাবার জীবনও বদলে যাচ্ছে। উচ্চ পদে চাকরি করা একজন মানুষও কখনো কখনো জীবনের শেষ পর্যায়ে এসে নিজেকে অসহায়, একা এবং অবহেলিত অনুভব করতে বাধ্য হন “যেতে যেতে অবশেষে ---” নাটকটিতে সেই কঠিন সত্যটিকেই খুব সংবেদনশীলভাবে তুলে ধরার চেষ্টা করেছি ।
''বিশ্ব বাবা দিবস'' এর এই দিনে নাটকটি আমাদের মনে করিয়ে দিবে, বাবা শুধু পরিবারের রোজগারকারী নন, তিনি আবেগ, ত্যাগ আর নিঃশব্দ ভালোবাসার এক জীবন্ত ইতিহাস। তাকে শুধু দায়িত্বের জায়গায় নয়, ভালোবাসা ও সম্মানের জায়গাতেও দেখা হবে আমাদের এবং এই দেখাটা খুবই জরুরি।
সমাজ বদলাচ্ছে, সম্পর্ক বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একই: আমরা কি আমাদের বাবাদের যথাযথভাবে বুঝতে পারছি? মনে রাখা দরকার, আজকে আমি সন্তান, কালকেই কিন্তু বাবা হতে যাচ্ছি |
-------------
“Be Honest, Develop Yourself-Build Trust in Healthcare”
----------------
Mazharul Islam
(মাজহারুল ইসলাম )
সার্টিফাইড মেন্টাল হেলথ্ কাউন্সিলর
জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী
---------------
01712-651032, 01612651032
----------------
Founder & President :
এসো সচেতন হই সোসাইটি-Aso Socheton Hoi Society-এসই
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, রেজি নং: এস-১৪১৪০/২০২৪
www.eshoi.org