10/05/2026
তিন বিভাগ ব্যতীত সকল বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত এবং নিয়োগ বানিজ্যসহ দুর্নীতির অভিযোগে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ না করায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র গণমঞ্চ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা
গত ১৭ এপ্রিল জাতীয় মিডিয়ার একটি অনুসন্ধানী রিপোর্টে প্রশাসনের ব্যাপক নিয়োগ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় শিক্ষার্থীদের সামনে। এই অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষক সংকটে ভোগা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরেই স্থগিত হয়ে ছিলো। তার প্রেক্ষিতে আন্দোলন গড়ে উঠে, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র গণমঞ্চের নেতা-কর্মীরাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। চাপে পরে ইউজিসি দ্রুততার সহিত তদন্ত কমিটির নিয়োগ সংক্রান্ত সুপারিশ প্রকাশ করে পুনরায় শিক্ষক নিয়োগের অনুমোদন দেয়, যার ফলে আন্দোলন স্থগিত ঘোষিত হয়। গত ৭মে, ২০২৬ রিজেন্ট বোর্ডের মিটিং এ মাত্র তিনটি বিভাগ ব্যতীত সকল বিভাগের শিক্ষক নিয়োগ আবারও স্থগিত করে দেওয়া হয়, যার কোনো কারণই শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করা হয় নি। শিক্ষক সংকটের কারনেই মূলত সেশনজট, গবেষণার ঘাটতি সহ বেশ কিছু সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অন্যদিকে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথা থাকলেও কেবলমাত্র তদন্ত কমিটির সুপারিশ প্রকাশ করা হয়েছে।
অতিদ্রুত স্থগিত হওয়া সকল বিভাগের শিক্ষক নিয়োগ পুনরায় চালু করা এবং পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের আওয়াজ উঠানো এবং প্রয়োজনে আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে ছাত্র গণমঞ্চ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।