কথাপ্রকাশ Kotha Prokash

কথাপ্রকাশ Kotha Prokash সৃজনশীল গ্রন্থ প্রকাশনা

বৈচিত্র্যময় এই পৃথিবীর পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময় ও নানা অজানা বিষয়। একটা ভালো বইই পারে সেই বিস্ময় আবিষ্কার করতে, পারে অজানাকে জানাতে। প্রতিদিনের কর্মক্লান্ত দিবসের ব্যস্ততা, হানাহানি ও সমস্যাক্লিষ্ট জীবনের কর্কশতার মধ্যে একটি ভালো বই মনকে দেয় অনাবিল আনন্দ। আর এই অনাবিল আনন্দকে ছড়িয়ে দিতে ও জানাকে সমৃদ্ধ করতে প্রফেসর’স প্রকাশন-এর সহযোগী প্রতিষ্ঠান ‘কথাপ্রকাশ’-এর জন্ম।

২০০২ সাল থেকে ‘কথাপ্রকাশ’-এ

র যাত্রা শুরু। রাজধানী ঢাকার শিল্প-সংস্কৃতি ও সাহিত্যের প্রাণকেন্দ্র শাহবাগস্থ ঐতিহ্যবাহী আজিজ সুপার মার্কেটে প্রকাশনাটি প্রতিষ্ঠিত হওয়ায় কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও গবেষকদের পদচারণা এটিকে আরো পরিচিত করে তুলেছে। আর তাদের মহামূল্যবান সাহিত্য ও গবেষণাকর্ম ‘কথাপ্রকাশ’ থেকে প্রকাশিত হওয়ায় এটি পাঠকদের কাছেও একটা আলাদা মাত্রা লাভ করেছে।

‘কথাপ্রকাশ’ তার অগণিত পাঠকের চাহিদাকে সামনে রেখে প্রতিনিয়ত কবিতা-গল্প-উপন্যাস-গবেষণা-প্রবন্ধ-নিবন্ধ-জীবনীগ্রন্থ-শিশুসাহিত্য-সায়েন্স ফিকশনসহ বিচিত্র বিষয়ক বই প্রকাশ করে চলেছে। দেশের নবীন-প্রবীণ প্রতিভার সম্মিলন ঘটিয়ে ‘কথাপ্রকাশ’ বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে নিয়েছে নানামুখী উদ্যোগ।

‘মানুষকে ফেরাবে বই জীবনের পথে’ এই স্লোগানকে সামনে রেখে ‘কথাপ্রকাশ’ প্রতিবছরই কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করে চলেছে কথা’র বই উৎসব।

‘কথাপ্রকাশ’ তার পাঠকের আরো কাছাকাছি যেতে ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমী আয়োজিত দেশের বৃহত্তম ‘অমর একুশে গ্রন্থমেলা’য় অংশগ্রহণ করে আসছে। ‘অমর একুশে গ্রন্থমেলা’ ২০১০-এ সৃজনশীল কর্ম ও শ্রেষ্ঠ স্টলের জন্য ‘কথাপ্রকাশ’ অর্জন করে ‘সরদার জয়েন উদ্দিন পদক’।

বই মানুষের জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য সাধনার নির্বাক সাক্ষী। এর মধ্য দিয়েই মানুষ লাভ করেছে তার আপন নিগূঢ়তম সত্তার পরিচয়। বই-ই নানাভাবে মেটায় মানুষের প্রয়োজন। সেই মূল্যবান বইকে পাঠকের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার ব্রত নিয়েই ‘কথাপ্রকাশ’-এর পথচলা।

‘সেরা বই পুরস্কার’ লাভকথাপ্রকাশ থেকে প্রকাশিত খন্দকার মাহমুদুল হাসানের ‘যেমন করে মানুষ এলো’ গ্রন্থটি ‘ছোটদের মেলা’ কর্তৃ...
04/11/2013

‘সেরা বই পুরস্কার’ লাভ
কথাপ্রকাশ থেকে প্রকাশিত খন্দকার মাহমুদুল হাসানের ‘যেমন করে মানুষ এলো’ গ্রন্থটি ‘ছোটদের মেলা’ কর্তৃক প্রদত্ত ২০১০ বই মেলায় ‘সেরা বই পুরস্কার’ লাভ করে। শাহবাগ জাতীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ফোকলোরবিদ বাংলা একাডেমীর মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান লেখকের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, কবি নাছির আহমেদ, জাহিদ রেজা নূর প্রমুখ।

প্রকাশিত বই
04/11/2013

প্রকাশিত বই

পুরস্কার
04/11/2013

পুরস্কার

Address

87 Aziz Co-Operative Super Market (3rd Floor), Shahbag
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

8650919

Alerts

Be the first to know and let us send you an email when কথাপ্রকাশ Kotha Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কথাপ্রকাশ Kotha Prokash:

Share

Category