স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী

স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী মানুষ, মানুষের জন্য, 😘

○ 'প্রস্তাবনা'

সামাজিক সংগঠন একটি সমাজের আয়না।সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের আয়নায় সেই সমাজের মানুষের আশা-আকাঙ্খা,চাহিদা,প্রেম, স্বপ্ন প্রকাশিত হয়।সামাজিক সংগঠন বলতে সেই সংগঠনসমূহকে বুঝায়,যা কতিপয় ব্যক্তি বিশেষের উদ্যোগে শিক্ষা,সংস্কৃতি ইত্যাদি সহ সার্বিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যে গঠিত হয়।

সবগুলো সামাজিক সংগঠন সামাজিক উন্নয়নের একই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও এ

কই অঞ্চলে একই বিষয় নিয়ে কাজ করা একাধিক সামাজিক সংগঠন দেখা যায়।মনে প্রশ্ন জাগে-একই অঞ্চলে একই কাজের জন্য একাধিক সংগঠন গঠিত হয় কেন? প্রধানত পদ-পদবী লাভ করে নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক সুবিধা লাভের অসৎ চিন্তা ও কাজের কারনে অধিকাংশ সামাজিক সংগঠন তাদের ঘোষিত কর্মসূচীর মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।

সত্যিকার অর্থে,সামাজিক সংগঠন তখন আর মানুষের জন্য হয়ে উঠে না,মানুষের কল্যাণে হয়ে উঠে না।

এমতাবস্থায়,আমাদের-যারা পদ-পদবী ও অর্থের লোভকে পায়ে ঠেলে মানুষের কল্যাণে কাজ করতে চায়;অন্ধকার,অসততা ও খামখেয়ালির নিয়মে বাধা জীবন যাদের ভালো লাগে না;মানুষের সাথে মিশতে,মানুষের পাশে থেকে মানুষকে ভালোবাসাতেই যারা স্বস্তি পায়,শান্তি পায়;যারা আলোর দুনিয়াটাকে দেখতে ভয় পায় না-তাদের নিয়েই 'মানুষের জন্য,মানুষের পাশে' থাকার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হলো একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক সংগঠন - " স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।

ছাত্র-অছাত্র,সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

'লক্ষ্য-উদ্দেশ্য'

সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে গণসচেতনতা তৈরী করে সুসংহত ঐক্য প্রতিষ্ঠা এবং তরুন প্রজন্মকে মানবকল্যাণে উদ্বুদ্ধ করার মাধ্যমে সামাজিক সুবিচার ও মানুষের মানবীয় মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এই সংগঠনের Motto - 'মানুষের জন্য,মানুষের পাশে।'

'কর্মসূচী'

লক্ষ্য-উদ্দেশ্যের আলোকে এই সংগঠনের রয়েছে চার দফা কর্মসূচী :-

১. শিক্ষা সামগ্রী বিতরণ সুবিধা বঞ্চিত মেধাবীদের মাঝে
২. আর্তমানবতার সেবা
৩. ঐক্য
৪. সামাজিক ন্যায়বিচার।

'কিভাবে সদস্য হবেন?'

লক্ষ্য-উদ্দেশ্যের সাথে একমত হন,মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে কাজ করতে আগ্রহ পোষন করেন এবং সদস্যদের মতামতের ভিত্তিতে নির্ধারিত মাসিক নূন্যতম চাঁদা প্রদান করতে অঙ্গীকার করেন-সদস্য হতে ইচ্ছুক এমন যে কোন ব্যক্তি কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত নিয়মকানুন মেনে স্বপ্নবার্তা ফাউন্ডেশন-এর সদস্য হতে পারবেন।

আলহামদুলিল্লাহ 🩸♥️💉১১তম রক্ত দান করল স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনীঅন্যতম সদস্য হাসান আহমেদ ভূঞাঁ।🤲💝
27/09/2025

আলহামদুলিল্লাহ 🩸♥️💉

১১তম রক্ত দান করল স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী
অন্যতম সদস্য হাসান আহমেদ ভূঞাঁ।

🤲💝

দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসাসাড়াশিয়া মোল্লার তাকিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্বপ্নবার্তা ফাউন্ডেশন ফেনী  এর পক্ষ থেকে ৪৫জ...
17/03/2025

দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসা
সাড়াশিয়া মোল্লার তাকিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্বপ্নবার্তা ফাউন্ডেশন ফেনী এর পক্ষ থেকে ৪৫জন ছাত্র কে নিয়ে ছোট্ট একটা আয়োজন এ যারা সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ। 🌺

10/02/2025

বিগত 6 বছরের মতো এই বার ও স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী থাকবে ইফতার ইভেন্ট ও যাকাত ফান্ড কর্মসূচি নিয়ে ইনশাল্লাহ..
সাহায্য চাই🤲🙋‍♂️

10/01/2025

আজ শুক্রবার
১০ জানুয়ারি ২০২৫
০৯ রজব ১৪৪৬ হিজরি
২৬ পৌষ ১৪৩১ বাংলা
-------------------
ফজর- ৫:২৪ মিনিট
জোহর- ১২:০৮ মিনিট
আসর- ৩:৫০ মিনিট
মাগরিব- ৫:৩০ মিনিট
ইশা- ৬:৪৮ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:৪২ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:২৮ মিনিট

আলহামদুলিল্লাহ ১৯ তম M K Abdul Ahadঅভিনন্দন ♥️🤲
31/12/2024

আলহামদুলিল্লাহ ১৯ তম M K Abdul Ahad

অভিনন্দন ♥️🤲

আলহামদুলিল্লাহ ১৪ টা ফ্যামিলিতে ১সাপ্তাহের চাল,ডাল,পেঁয়াজ আনুসাঙ্গিক পৌঁছে দিয়েছি।কৃতজ্ঞতা প্রবাসী সিনিয়র সদস্যদের তাদে...
30/08/2024

আলহামদুলিল্লাহ ১৪ টা ফ্যামিলিতে ১সাপ্তাহের চাল,ডাল,পেঁয়াজ আনুসাঙ্গিক পৌঁছে দিয়েছি।
কৃতজ্ঞতা প্রবাসী সিনিয়র সদস্যদের তাদের সহযোগিতা না হলে ফেনীর এ ক্লান্তিলগ্নে সর্বস্বান্ত হয়ে যাওয়া ভানের পানিতে মানুষ গুলোর পাশে থাকা অসম্ভব হয়ে যেত।

সবার রিকোয়েস্টে এবারের প্রোগ্রামটা ছবি বিহীন করতে হয়েছে কারণ যারা এই জিনিসগুলো নিয়েছে তারা এর আগে দাতা ছিল এখন গ্রহীতা হয়ে গিয়েছে।

স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী

স্বপ্নবার্তা ফাউন্ডেশন এর অন্যতম সিনিয়র সদস্য শুভাকাঙ্ক্ষী মানবিক মানুষ যার কাছে যাওয়ার পর কখনোই খালি হাতে সে ফেরত দেয...
27/07/2024

স্বপ্নবার্তা ফাউন্ডেশন এর অন্যতম সিনিয়র সদস্য শুভাকাঙ্ক্ষী মানবিক মানুষ যার কাছে যাওয়ার পর কখনোই খালি হাতে সে ফেরত দেয় নাই সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে সামর্থ্য অনুযায়ী Riyaj Bin Nazrul Islam দুবাইতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে সবাই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন ।

আল্লাহ যেন আমাদের এ ভাইকে এই মানবিক মানুষটাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

27/06/2024

ফেনী সদর হাসপাতালে স্বেচ্ছাসেবকদের উপর রুগীর লোক কর্তৃক হামলার তীব্র প্রতিবাদ জানাই।
কারা এই হামলার সাথে জড়িত অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার প্রতিবাদ করে যাবে ইনশাআল্লাহ।

আমরা নিজের খেয়ে বনের মহিষ তাড়াই মার খাওয়ার জন্য না, আমরা দেখিয়ে দিতে চাই আমরা স্বেচ্ছাসেবকরা যেকোনো প্রয়োজনে সবাই এক। কঠোর প্রতিবাদ করার আহবান রইল ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সকল স্বেচ্ছাসেবকদের।।

17/06/2024

দরিদ্র-আত্মমর্যাদাসম্পন্ন সেই পরিবারের খোঁজ নিন যারা কোরবানি করেনি,কেনার সামর্থ্য নেই,কারো কাছে চাইতেও পারেনা।
নিজ হাতে তাদেরকে গোশত পৌঁছে দিন।
যাবতীয় মশলা রেডি করে তিনি হয়ত আপনার মতোই কারো অপেক্ষায় আছেন!এই দিনে কারো প্লেট যেন ফাঁকা না থাকে!!

প্রিয় শুভাকাঙ্ক্ষী খুব শীঘ্রই ঈদ উপহার বিতরণ করা হবে .যারা এখনো অনুদান দিয়ে অংশগ্রহণ করেননি দয়া করে অংশগ্রহণ করুন।স্বপ...
05/04/2024

প্রিয় শুভাকাঙ্ক্ষী খুব শীঘ্রই ঈদ উপহার বিতরণ করা হবে .
যারা এখনো অনুদান দিয়ে অংশগ্রহণ করেননি দয়া করে অংশগ্রহণ করুন।

স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী

"পুরুষ মানুষ হলো টাকার সেই গাছ, যে গাছ মাটিতে নুয়ে পড়ার আগ পর্যন্ত সবাই ঝাঁকাতে থাকে!"
01/04/2024

"পুরুষ মানুষ হলো টাকার সেই গাছ, যে গাছ মাটিতে নুয়ে পড়ার আগ পর্যন্ত সবাই ঝাঁকাতে থাকে!"

আলহামদুলিল্লাহ স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী এর উদ্যোগে আজ  জামালুল কুরআন মাদ্রাসা লালপোল অদ্ধশত এতিম হেফজখানার ...
29/03/2024

আলহামদুলিল্লাহ স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী এর উদ্যোগে আজ জামালুল কুরআন মাদ্রাসা লালপোল অদ্ধশত এতিম হেফজখানার ছাএ দের ইফতারের আয়োজন করা হলো।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সকল অশুভ শক্তির অবসান ঘটিয়ে পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে নিশ্চয়ই।

আমরা পারি. আমরা পারবো. আমাদের পারতেই হবে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে স্বপ্নবার্তা ফাউন্ডেশন ফেনী যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Address

ফেনী সদর, ফেনী পৌরসভা
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নবার্তা স্বেচ্ছাসেবী সংস্থা ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category