গণক্ষমতা GonoKhomota

গণক্ষমতা GonoKhomota গণক্ষমতাতন্ত্রী বাংলাদেশ নির্মাণের রাজনৈতিক মঞ্চ ।

19/10/2024

অন্তর্বর্তিকালীন সরকারের কাছে স্থায়ী করণের দাবী করাটা হাস্যকর,
এবং তা ষড়যন্ত্রমূলক।

30/08/2024

ভাবনার সাথে মেলে এমন অনেক গুলা প্লাটফর্মের সাথে বসা হচ্ছে।এই যে বসা হয়, দেশ গঠন নিয়ে আলাপ হয় এটাই অনেক আশাজাগানিয়া।

আমি কেমন রাজনৈতিক দল চাই?

১।যে দলে সকল মতের সহাবস্থান থাকবে। সকল ধর্ম বিশ্বাসের বা অবিশ্বাসের আচার যেন নির্বিঘ্নে পালন হয়, সেই সমতা আনবে। কোন বিশেষ গোষ্ঠীর জন্য সুরক্ষা কমিটি যেন না লাগে।
২। জনগণের নিরাপত্তার নিশ্চয়তা (জান- মাল ও সামাজিক নিরাপত্তা)। বিচার বহির্ভুত যকোন হত্যা যেন আর না হয় এবং অতীতের প্রতিটি বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিচার করা, আর সেটা হবে দলমত নির্বিশেষে সকল জনগণের।
৩। দলীয় প্রধান দুইবারের বেশি নয় এবং দলীয় প্রধান সরকার প্রধান আলাদা থাকবে। সিস্টেমটা ঠিক হলে ও জবাবদিহিতা জারী রাখলে,যেই আসুক তাঁকে সঠিক পথেই চলতে হবে।দায়িত্ব পালনকারির মেয়াদ পর্যন্ত তাঁর নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকতে পারবে না।
৪। প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করবে।উন্নয়ণের নামে দেশের পরিবেশের যে ক্ষতি হয়ে গেছে,সেইটা কাটিয়ে উঠে পরিবেশ রক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে।
৫। ফ্যাসিবাদি কাঠামো টিকিয়ে রাখতে শিক্ষাকে ধ্বংস করা হইছে সবার আগে। এরপর একে একে বিচার বিভাগ,পুলিশ,প্রসাশন ও স্বাস্থ খাত। আমি এসবের সংস্কার চাই।

চলচ্চিত্রে ও শিক্ষা ক্ষেত্রে আমার কিঞ্চিৎ যাপন আছে। আমি এই জায়গাগুলিতে সংস্কারে কাজ করতে চাই। আর এমন ভাবনার মানুষদের প্লাটফর্ম থাকলে একসাথে কাজ করতে আগ্রহী।

Address

Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণক্ষমতা GonoKhomota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share