ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh Ministry of Land is responsible for formulating and implementing national policy on land and cadastre
(7)

আপনার ভূমি মন্ত্রণালয় সম্পর্কে জানুন
১.১ ভূমিকা
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি হচ্ছে এ দেশের জাতীয় আয়ের অন্যতম একটি খাত এবং দেশের প্রায় ৪১ শতাংশ মানুষের জীবিকার অবলম্বন (২০১৫-১৬ অর্থবছর অনুযায়ী)। তাই এ দেশের ভূমি ও পানি সম্পদের গুরুত্ব অপরিসীম।তাই একটি যথাযথ পরিকল্পনা ও নীতির মাধ্যমে এ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার তথা সীমিত ভূমির সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করা সম্ভব। ইতোমধ্যে এ বিষয়ে ভূমি মন্

ত্রণালয় হতে ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভূমি সংক্রান্ত সকল কার্যাদি সম্পাদনের জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করা হয়। বর্তমানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপীল বোর্ড, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর ভূমি মন্ত্রণালয় এর অধীনে কাজ করছে। বিভাগীয় পর্যায়ে কমিশনার, জেলা পর্যায়ে কালেক্টর (জেলা প্রশাসক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রেভিনিউ ডেপুটি কমিশনার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদারগণ) ভূমি সংক্রান্ত কার্যাদি সম্পাদনে নিয়োজিত রয়েছেন। সামগ্রিকভাবে ভূমি মন্ত্রণালয় এর কার্যক্রমকে চারভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছেঃ
১। নীতি নির্ধারণী কার্যক্রম;
২। সংস্কারমূলক কার্যক্রম;
৩। উন্নয়নমূলক কার্যক্রম;
৪। মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম।
এছাড়াও ভূমি উন্নয়ন কর ও রাজস্ব আদায়, খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, জলমহাল ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, ভূমি রেকর্ড ও জরিপ এবং ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয় মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম হিসেবে গণ্য। ভূমি আইন ও বিধি প্রণয়ন, ভূমিহীন ছিন্নমূল জনগোষ্ঠীর পুনর্বাসন, ভূমি জোনিং কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও মেরামত, ভূমি রেকর্ড আধুনিকীকরণ, জনসাধারণকে স্বল্পতম সময়ে ভূমি সংক্রান্ত তথ্যাদি সরবরাহ কার্যক্রম ভূমি মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়।
১.২ মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পরিচিতি:
১৯৫০ সনে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন পাশের মাধ্যমে জমিদারী প্রথার বিলুপ্তির পর ভূমি রাজস্ব আদায় ও ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সরকার রাজস্ব বিভাগ (Revenue Department) সৃষ্টি করে। তৎকালীণ রাজস্ব বিভাগকে সহায়তা করার জন্য প্রাদেশিক সরকারের অধীনে বোর্ড অব রেভিনিউ নামে একটি উচ্চ পর্যায়ের বোর্ড গঠন করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভূমি সংক্রান্ত সকল কার্যাদি সম্পাদনের জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করা হয়। বিভাগীয় পর্যায়ে কমিশনার, জেলা পর্যায়ে কালেক্টর (জেলা প্রশাসক), মহকুমা পর্যায়ে মহকুমা প্রশাসক, থানা পর্যায়ে সার্কেল অফিসার (রাজস্ব) ও ইউনিয়ন পর্যায়ে তহসিলদারগণ ভূমি সংক্রান্ত কাজ করতেন।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সনে এ মন্ত্রণালয়ের নামকরণ করা হয় “ভূমি প্রশাসন এবং ভূমি সংস্কার” মন্ত্রণালয়।
১৯৭৫ সনে এই মন্ত্রণালয়ের পুনঃনামকরণ করে রাখা হয় আইন ও সংস্কার মন্ত্রণালয় যার দুইটি বিভাগ ছিল যথাঃ
· (ক) আইন এবং সংসদ বিষয়ক বিভাগ।
· (খ) ভূমি প্রশাসন এবং ভূমি সংস্কার বিভাগ।
১৯৭৬ সনে এই মন্ত্রণালয়ের পুন নামকরণ করা হয় ভূমি প্রশাসন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময়ায় মন্ত্রণালয়। ১৯৭৮ সনে পুনরায় পরিবর্তন করে নামকরণ করা হয় ভূমি প্রশাসন এবং ভূমি সংস্কার মন্ত্রণালয়। ১৯৮২ সনে এই মন্ত্রণালয়ের নাম নতুনভাবে রাখা হয় ভূমি সংস্কার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ১৯৮৪ সালে পুনরায় এই মন্ত্রণালয়কে নামকরণ করা হয় “ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়”। পরবর্তীতে ১লা মার্চ ১৯৮৭ সালে নামকরণ করা হয় “ভূমি মন্ত্রণালয়” যা এখনো বলবৎ আছে।
১.৩ মন্ত্রণালয়ের মিশন-ভিশন
১.৩.১ রূপকল্প (Vision)
দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা।
১.৩.২ অভিলক্ষ্য (Mission)
(১) স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণ।
(২) বিজ্ঞানভিত্তিক ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন।
কৃষি জমি সুরক্ষা,পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা সুরক্ষা ও দারিদ্র বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন।
(৩) অকৃষি জমির সুপরিকল্পিত ব্যবহারের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাসোপযাগী পরিবেশ সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভূমি বিষয়ক সমস্যার সমাধান।

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান- "স্মার্ট ভূমি স্মার্ট সেবা"অংশগ্রহণে: মো. মিজানুর রহমান মিনু, এমপি         ...
23/05/2026

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান- "স্মার্ট ভূমি স্মার্ট সেবা"
অংশগ্রহণে: মো. মিজানুর রহমান মিনু, এমপি
এ এস এম সালেহ আহমেদ
মো. এমদাদুল হক চৌধুরী
গ্রন্থনা ও উপস্থাপনা: ড. মনজুরুল হক

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান- "স্মার্ট ভূমি স্মার্ট ...

‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদযাপন উপলক্ষে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে একটি বিশেষ সেমিনারে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ...
21/05/2026

‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদযাপন উপলক্ষে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে একটি বিশেষ সেমিনারে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ”ভূমির জটিল সমস্যাগুলো একদিনে বা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে একটি টেকসই ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে (ওয়ান বাই ওয়ান) কাজ করে যাচ্ছি।”

‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে একটি বিশেষ সেমিনার অন...

20/05/2026

ভূমিসেবা এখন নাগরিকের দোরগোড়ায়, ভূমিসেবা মেলা ২০২৬ এ আসুন। অটোমেটেড ভূমিসেবা গ্রহণ করুন।

সরকারের লক্ষ্য প্রযুক্তিনির্ভর, নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা: প্রধানমন্ত্রী
19/05/2026

সরকারের লক্ষ্য প্রযুক্তিনির্ভর, নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।’

https://www.bd-bulletin.com/news/148052
19/05/2026

https://www.bd-bulletin.com/news/148052

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্...

যমুনা টিভির বিশেষ আয়োজন ||”আধুনিক ভূমি ব্যবস্থাপনা; ভবিষ্যৎ কাঠামো“
19/05/2026

যমুনা টিভির বিশেষ আয়োজন ||”আধুনিক ভূমি ব্যবস্থাপনা; ভবিষ্যৎ কাঠামো“

স্মার্ট ভূমি ব্যবস্থাপনা; ভবিষ্যৎ কাঠামো | 18 May 2026 | Jamuna TV⨳𝗔𝗯𝗼𝘂𝘁 𝗝𝗮𝗺𝘂𝗻𝗮 𝗧𝗲𝗹𝗲𝘃𝗶𝘀𝗶𝗼𝗻⨳Jamuna Television Limited is a privately owne...

ভূমিসেবা আরো সহজ করা হচ্ছে: ভূমিমন্ত্রী
18/05/2026

ভূমিসেবা আরো সহজ করা হচ্ছে: ভূমিমন্ত্রী

...

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
18/05/2026

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করবে....

https://www.kalerkantho.com/online/national/2026/05/16/1685842
16/05/2026

https://www.kalerkantho.com/online/national/2026/05/16/1685842

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রয়োজনীতা অবশ্যই .....

Address

Bangladesh Secretariat, Abdul Gani Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh:

Share