Asif Mahmud

Asif Mahmud সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Try to leave this world a little better than you found it. Robert baten powell (I am trying)👍

23/08/2024

# সংবাদ বিজ্ঞপ্তি #
তারিখ : ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার

" সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়।

আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

▫️হিসাবের নাম : 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'
▫️ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
▫️হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।"

বার্তা প্রেরক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

23/08/2024

আজ সারাদিন কুমিল্লা ও নোয়াখালী জেলা পরিদর্শন শেষে পর্যালোচনা।

1. জেলাগুলোতে সরকারি-বেসরকারী ত্রাণ সহায়তা ও নগদ অর্থ সহায়তা পর্যাপ্ত নয়, বাড়াতে হবে।

2. বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।

3. দুর্যোগ পরবর্তী পানি বাহিত রোগ-ব্যাধি মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

4. প্রান্তিক এলাকায় ত্রাণের সমবন্টণ নিশ্চিত করতে হবে। ঢাকা থেকে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন ও স্থানীয় ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করে প্রান্তিক পর্যায়ে পৌছানোর ব্যবস্থা করবেন।

5. নোয়াখালীতে বন্যার পানি আসেনি, বৃষ্টির পানি জমে আছে তাই এখানে উদ্ধারের থেকে বেশি প্রয়োজন ত্রাণ ও অন্যান্য লজিস্টিকস।

6. কুমিল্লার চৌদ্দগ্রাম অঞ্চলে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে তবে বুরিচং এবং আশেপাশের এলাকার অবস্থা দুর্বিষহ।

7. শিশু খাদ্য, গোখাদ্য সরবরাহ নেই বললেই চলে। এদিকেও গুরুত্ব দিতে হবে।

8. অসাধু ব্যাবসায়ীদের প্রকোপ বাড়ছে, সংকটকে সুযোগ হিসেবে নিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। প্রশাসন ও ছাত্র-জনতার সমন্বিত প্রয়াসে এই দৌড়াত্ব রুখতে হবে।

নোয়াখালীর চৌমুহনীতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের খোঁজ খবর নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বন্যার্তদের সহায়তায় এগিয়ে আ...
23/08/2024

নোয়াখালীর চৌমুহনীতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের খোঁজ খবর নেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসায় ছাত্র এবং স্থানীয়দের ধন্যবাদ জানান তিনি।

এডমিন!

কুমিল্লার বন্যা পরিস্থিতি, সঙ্কট এবং করণীয় নিয়ে কুমিল্লা সার্কিট হাউজে মতবিনিময় সভাতে।
23/08/2024

কুমিল্লার বন্যা পরিস্থিতি, সঙ্কট এবং করণীয় নিয়ে কুমিল্লা সার্কিট হাউজে মতবিনিময় সভাতে।

22/08/2024

উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

22/08/2024

১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে।
বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি ২ ঘন্টা রাস্তায়ই আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কিভাবে?

সকলের সহযোগিতা কামনা করছি।

22/08/2024

দীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছেন আলী রেজা। আগামী ২৪ ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই ও সারিগোয়াইন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে ওই সব অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।'

ব্রিফিংয়ে জানানো হয় বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বন্যা আক্রান্ত জেলার জেলা প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে।',

ইতিমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ‌ ফেনী জেলা প্রশাসকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ৭৮ টি আশ্রয় কেন্দ্রে এক হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

মোঃ এনায়েত হোসেন
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
মোবাইল -০১৭১৫০৩৮৯৫৬

22/08/2024

সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

21/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বন্যা কবলিতদের সাহায্য করার জন্য শিগগিরই ফান্ড রেইজিং কর্মসূচি শুরু হবে। বিস্তারিত আসছে শিগগিরই..
৷৷৷এডমিন আসিফ মাহমুদ।

20/08/2024

রাষ্ট্র মেরামতের প্রথম কাজ,
দ্রব্যমূল্যের দাম কমিয়ে
মেহনতি মানুষের তিন বেলা ভাতের
অধিকার নিশ্চিত করা।

20/08/2024

অনেক ভাই /বোনরা আমাকে ইনবক্সে বিভিন্ন অভিযোগ জানাই তেছেন। এতোগুলো মেসেজ দেখতে হলে।আমার অফিসের দায়িত্ব দেওয়া কাজে বেয়াআঘাত ঘটিবে।পোস্টের কমেন্টে আপনার মূল্যবান কথাগুলো লিখে দেন। এতে আপনার কথা মূল্যায়ন করা হবে।ধন্যবাদ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share