03/06/2020
সম্মানিত চিকিৎসক সহকর্মীবৃন্দ,
করোনা যুদ্ধের ফ্রন্টলাইন ফাইটার চিকিৎসক সমাজের কোভিড ভাইরাস পরীক্ষার নমুনা দেয়ার ক্ষেত্রে ভোগান্তি দূর করার জন্য বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তর,সিভিল সার্জন অফিস,ঢাকা ও ব্রাক এর সহযোগিতায় করোনা লক্ষণযুক্ত চিকিৎসক/চিকিৎসক স্পাউস/চিকিৎসকের বাবা-মা ও সন্তানদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য নির্ধারিত বুথের বিষয়ে আপনাদেরকে ইতোমধ্যে আশ্বস্ত করা হয়েছিল।
আজ কেন্দ্রীয় বিএমএ'র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা.মোঃ কামরুল হাসান মিলনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল,শেরে বাংলা নগর,ঢাকায় নমুনা সংগ্রহ শুরু করা হয় এবং আগামী শনিবার থেকে আজিমপুর স্কুল হেলথ ক্লিনিকে স্থাপিত আরেকটি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ শুরু করা হবে। শুক্রবার ব্যাতীত প্রতিদিন সকাল ৯.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত নমুনা সংগ্রহ চলবে এবং প্রতি বুথে ৩০ টি করে স্যাম্পল নেওয়া হবে প্রতিদিন।নমুনা দেওয়ার জন্য একদিন পূর্বেই নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্তি করতে হবে।
বুথ-১ঃ
জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল,
শেরে বাংলা নগর,ঢাকা।
যোগাযোগঃ ডাঃ মোঃ শফিউল বাবুল,
সহকারী অধ্যাপক কাম আবাসিক সার্জন,নিকডু ও
সেন্ট্রাল কাউন্সিলর(ঢাকা সিটি),বিএমএ।
#০১৭১৬-১৭২০৭৩
বুথ-২ঃ
আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক,আজিমপুর,ঢাকা।
যোগাযোগঃ ডাঃ ফারুক মহসিন,এমওসিএস,ঢাকা। #০১৭১৭-০৩১১৩৪
ফোকাল পারসন:
# ডা.মো: বাবরুল আলম
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,বিএমএ
ও সহযোগী অধ্যাপক,নিকডু
# ডা.মোঃ জাবেদ
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,বিএমএ
ও ডিপিএম,এইচএসএম,স্বাস্থ্য অধিদপ্তর
অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন(বিএমএ) এর সংগ্রামী সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন ও বিপ্লবী মহাসচিব ডা.মোঃ ইহতেশামুল হক চৌধুরী স্যারের প্রতি সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য।ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা,অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) ও প্রধান সমন্বয়ক,করোনা কন্ট্রোল সেল,স্বাস্থ্য অধিদপ্তর,ডাঃ সমীর কান্তি সরকার,কনসালটেন্ট,স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক প্রতিনিধিদের প্রতি যাদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি।ধন্যবাদ জানাই পরিচালক,জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল,শেরে বাংলা নগর,ঢাকা ও বিএমএ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা.মো: বাবরুল আলম ভাইকে।
পরিশেষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যিনি শুরু থেকেই এবিষয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছিলেন ঢাকা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা.মঈনুল আহসান স্যার।
- Dr.Jabed vai.....