Bamnartek

Bamnartek 7000-8000 people live in this area. It is the 2nd largest Muslim congregation in the world after the Hajj.

Bamnartek is near by Bishwa Ijtema (or Bishsho Istema, Bengali: বিশ্ব ইজতেমা, the World or Global Congregation or Meeting) is an annual Tablighi Jamaat Islamic movement congregation held at Tongi, Bangladesh by the river Turag. The event focuses on prayers and supplication and does not allow political discussion.[1] The local police estimated the number of attendees of 2007 ijtema to be 3 million[2] while in 2010 the number of attendees was 5 million.

10/09/2024

"গুরুত্বপূর্ণ" বিস্তারিততে মনোযোগ দিনঃ
প্রথমেই ৫৩ ওয়ার্ড এর ছেলে/মেয়ে যারা ভিডিপি মৌলিক প্রশিক্ষণ দেবেন, অবহেলা করবেন না। প্রশিক্ষণ করার জন্য অনেক ব্যক্তি সুযোগ নিবে যারা ৫৩ ওয়ার্ড এর বাহিরের। অতি শীঘ্রই চূড়ান্ত হতে যাচ্ছে প্রশিক্ষণার্থীদের তালিকা, যারা এখনো ডকুমেন্ট জমা দেন নাই, দয়া করে দিয়ে যাবেন।

কেনো ভিডিপি মৌলিক প্রশিক্ষণ দেবেন?
এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য/সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন। প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যাগণ ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী চাকুরীতে নির্ধারিত ১০% কোটায় আবেদন করার সুযোগ পান (তবে তা শুধুমাত্র ২১দিন মেয়াদী প্রশিক্ষণের জন্য), যা এই মৌলিক প্রশিক্ষণ দেয়ার পর ২১দিন মেয়াদী প্রশিক্ষণের সুযোগ পান।

মৌলিক প্রশিক্ষণ দেয়ার পর পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন ভিডিপি সদস্য/সদস্যা স্বনির্ভর হবার সুযোগ পায়। ভিডিপি সংগঠন প্রতি বছর বিভিন্ন ধরনের পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে।

উদ্দেশ্যঃ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পভিত্তিক ভিডিপি প্লাটুনপুনঃ গঠন ও হালনাগাদকরণ। আত্ম কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন স্থানীয় নেতৃত্ব সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি। সামাজিক নিরাপত্তা রক্ষায় গণভিত্তিক প্রশিক্ষিত কর্মী বাহিনী সৃষ্টি। আইন শৃঙ্খলা রক্ষা, নির্বাচনী দায়িত্ব পালন ও অন্যান্য জরুরী প্রয়োজনে প্লাটুন পুনর্গঠন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য দক্ষ করে তোলা। জননিরাপত্তামূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা। সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষিত কর্মী বাহিনী গঠন। নেতৃত্বের গুনাবলী সৃষ্টি ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাগত দক্ষতা অর্জন।

মৌলিক প্রশিক্ষণ – নিয়মাবলী
সংশ্লিষ্ট গ্রামের ৩২জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুন কে বিনা মূল্যে প্রশিক্ষণ দেয়া হয়।
গ্রামের সুবিধা জনক স্থানে ১০(দশ) দিনের এই প্রশিক্ষণ পরিচালিত হয়।
একটি গ্রামে একবার এই প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণার্থীর বয়স সর্বনিন্ম ১৮এবং সর্বোচ্চ ৩০বছর।
প্রশিক্ষণ শেষে ১০০টাকা মূল্যের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১টি শেয়ার ক্রয় করতে হয়।
প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ শেষে সনদ পত্র প্রদান করা হয়।
মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্য/সদস্যা সরকারী চাকুরীর ৩য় ও ৪র্থ শ্রেণীর ১০% সংরক্ষিত কোটার আওতাভুক্ত হওয়ার সুযোগ পায়।

মৌলিক প্রশিক্ষণ দেয়ার পর - পেশাভিত্তিক প্রশিক্ষণ
(ক) মৎস্য চাষ প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ)।
(খ) কম্পিউটার বেসিক কোর্স (ভিডিপি সদস্য/সদস্যা)।
(গ) ইলেকট্রিশিয়ান কোর্স (ভিডিপি সদস্য)।
(ঘ) নকশী কাঁথা কোর্স ((ভিডিপি সদস্যা)।
(ঙ) ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালন প্রশিক্ষণ (ভিডিপি সদস্যা)।
(চ) উন্নত প্রযুক্তিতে আলু চাষ, সংরক্ষণ ও ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ) ।
(ছ) ড্রাইভিং প্রশিক্ষণ (ভিডিপি সদস্য)।
(জ) গবাদী পশুপালন কোর্স (ভিডিপি সদস্য)।
(ঝ) হাঁস-মুরগী চিকিৎসা ও পালন কোর্স (ভিডিপি সদস্য)।
(ঞ) ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত কোর্স( ভিডিপি সদস্য)।
(ট) অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষণঃ- (ভিডিপি সদস্য-সদস্যা)।
(ঠ) উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষণ (ভিডিপি সদস্য-সদস্যা)।
(ড়) আধুনিক ফল চাষ প্রশিক্ষণ( আনসার ও ভিডিপি সদস্য)।
(ঢ) সেলাই ও ফ্যাশন ডিজাইন কারিগরি প্রশিক্ষণ (ভিডিপি সদস্য-সদস্যা)।

সেকান্দার আলী
ইউনিয়ন লিডার
তুরাগ গ্রাম প্রতিরক্ষা বাহিনী
প্রয়োজনে WhatsApp - 01747585880

বামনারটেক নিয়ে একটি কমিউনিটি তৈরি করতে যাচ্ছি। আপনার সদিচ্ছায় WhatsApp এ যোগ দিন।লিংক কমেন্টে
08/08/2024

বামনারটেক নিয়ে একটি কমিউনিটি তৈরি করতে যাচ্ছি। আপনার সদিচ্ছায় WhatsApp এ যোগ দিন।
লিংক কমেন্টে

06/08/2024

প্রিয় তুরাগবাসী, আসসালামু আলাইকুম।

বিদ্যমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করা ও প্রতিশোধমূলক কোনো তৎপরতায় লিপ্ত না হওয়ার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।

সেকান্দার আলী
ইউনিয়ন/ওয়ার্ড (পৌর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দলনেতা
তুরাগ, ঢাকা।

প্রিয় বামনারটেকবাসী আসসালামু আলাইকুম।
16/06/2024

প্রিয় বামনারটেকবাসী
আসসালামু আলাইকুম।

নির্বাচনী প্রস্তুতিঃসুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে গ্র...
30/05/2024

নির্বাচনী প্রস্তুতিঃ
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়।

তাই ৩২ জন পুরুষ ও ৩২ মহিলা নিয়ে দল গঠণ করার লক্ষে ভিডিপি সদস্য/সদস্যাদের সহযোগিতা কামনা করছি।

দলনেতা
সেকান্দার আলী।

17/05/2024

"বামনারটেক সংঘ"
গঠন করতে চাচ্ছিলাম।
আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ

17/05/2024

পাখির চোখে বামনারটেক ( )

প্রতি মাসের ১৫ থেকে ১৬ তারিখ থেকে এই স্থানে আপনার শিশুর জন্য টিকা সেবা নিতে পারেন।স্থান: আলহেরা মডেল হাই স্কুল, বামনারটে...
16/01/2024

প্রতি মাসের ১৫ থেকে ১৬ তারিখ থেকে এই স্থানে আপনার শিশুর জন্য টিকা সেবা নিতে পারেন।

স্থান: আলহেরা মডেল হাই স্কুল, বামনারটেক, তুরাগ ঢাকা। (অলিমিয়া মাতব্বর বাড়ির পশ্চিম দিকে)

সকালের ব্যাস্ততায় বামনারটেক
24/07/2022

সকালের ব্যাস্ততায় বামনারটেক

Address

Bamnartek
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bamnartek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bamnartek:

Share