Bangladesh Reformist Party-BRP

Bangladesh Reformist Party-BRP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Reformist Party-BRP, Political Party, ৪২/১, সেগুনবাগিচা, রমনা, Dhaka.

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
নতুন রাজনৈতিক দল: বাংলাদেশ সংস্কারবাদী পার্টি
প্রতিষ্ঠিত: ১৯শে জুলাই ২০২৪

আমরা একটি বৈষম্যবিরোধী বাংলাদেশের জন্য অর্থবহ পরিবর্তন ও অগ্রগতি আনার লক্ষ্যে কাজ করছি। আমরা একতা, স্বচ্ছতা এবং উদ্ভাবনকে ভিত্তি হিসেবে বিশ্বাস করি।

17/03/2026
বি আর পি এর অফিস পরিদর্শন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও অন্যান্য অফিসার।
16/03/2026

বি আর পি এর অফিস পরিদর্শন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও অন্যান্য অফিসার।

আলহামদুলিল্লাহ।বাংলাদেশ ইলেকশন কমিশন অফিস, আগারগাঁও, ঢাকা, বাংলাদেশ।
16/03/2026

আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিস, আগারগাঁও, ঢাকা, বাংলাদেশ।

রাজনৈতিক কার্যক্রমে দলীয় স্বচ্ছতা, জবাবদিহিতা, মানুষের কল্যাণ ও দেশপ্রেমের চেতনায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) এ...
28/01/2026

রাজনৈতিক কার্যক্রমে দলীয় স্বচ্ছতা, জবাবদিহিতা, মানুষের কল্যাণ ও দেশপ্রেমের চেতনায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) এক বিরল আদর্শ ও মানবিক গুণে গুণান্বিত। আমাদের প্রতিটি নেতা-কর্মী দেশসেবা এবং মানবকল্যাণে নির্মোহ ও নিঃস্বার্থভাবে নিজেদের উৎসর্গ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা বিশ্বাস করি সুস্থ প্রতিযোগিতায়। আমাদের মূলমন্ত্র হলো উদ্ভাবন, ঐক্য এবং স্বচ্ছতা। কারো সাথে বিদ্বেষ নয়, বরং গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপনই আমাদের লক্ষ্য।

দেশের জন্য, মানুষের জন্য আমাদের এই পথচলায় আপনিও সঙ্গী হোন।

দলীয় সকল কর্মসূচি, সভা বা সাংগঠনিক কাজে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন—
📞 মোবাইল: 01958452782
🏢 অথবা সরাসরি দলীয় প্রধান কার্যালয়ে:
৪২/১, সেগুনবাগিচা, রমনা, ঢাকা, বাংলাদেশ।

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর পক্ষ থেকে স্পষ্ট ও জোরালো দাবি জানানো হচ্ছে—আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্তমান প্রধান...
18/12/2025

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর পক্ষ থেকে স্পষ্ট ও জোরালো দাবি জানানো হচ্ছে—

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো নির্বাচন কমিশন টিমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ, অযোগ্য ও জনগণের আস্থা হারিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি–এর হত্যাকাণ্ডকে এই কমিশন যে দায়িত্বজ্ঞানহীনভাবে “বিচ্ছিন্ন ঘটনা” হিসেবে আখ্যায়িত করেছে, তা শুধু দুঃখজনক নয়—বরং জাতির বিবেকের প্রতি চরম অবমাননা।

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) মনে করে, এই বক্তব্যের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এটি প্রমাণিত হবে যে নির্বাচন কমিশন সত্য গোপন করে দায় এড়ানোর অপচেষ্টায় লিপ্ত।

এছাড়াও আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই দায়িত্ব পালনের যোগ্য নন। তিনি একের পর এক ব্যর্থতা ঢাকার জন্য “শাক দিয়ে মাছ ঢাকার” চেষ্টা করছেন। বিগত সময় থেকে আজ পর্যন্ত তার গৃহীত কোনো পদক্ষেপই জনগণের নিরাপত্তা বা কল্যাণে কার্যকর ভূমিকা রাখেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির সম্পূর্ণ দায় তার ওপর বর্তায়।

একই সঙ্গে আইন উপদেষ্টাও তার কাজের সক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাই এই দুই উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করার জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।

বর্তমানে বাংলাদেশ একটি চরম অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। ফলে আমরা মনে করি, এই সংকটের স্থায়ী সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

শহীদ হাদি হত্যাকাণ্ডের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই—
হাদির হত্যাকারীরা এখনো দেশের ভেতরেই অবস্থান করছে। তাদের দেশত্যাগের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রশাসন একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) আর কোনো নাটকীয় তদন্ত নয়—
👉 আমরা একটি সঠিক, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত চাই।
👉 হাদি হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ন্যায়বিচার বিলম্বিত হলে তা অবিচার হয়ে দাঁড়ায়—এই সত্য সরকার ও প্রশাসনকে মনে রাখতে হবে।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি–এর ই...
18/12/2025

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি–এর ইন্তেকালে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তার এই অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, প্রগতিশীল ও জনস্বার্থনিষ্ঠ রাজনৈতিক কর্মী। ন্যায়ভিত্তিক সমাজ, গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের পক্ষে তার স্পষ্ট অবস্থান ও ভূমিকা জনগণের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর পক্ষ থেকে আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন—আমিন।

মোঃ সোহেল রানা
চেয়ারম্যান
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)

Address

৪২/১, সেগুনবাগিচা, রমনা
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Reformist Party-BRP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share