16/04/2017
আস-সালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ,
প্রশংসা সেই রব্বি আল্লাহর যিনি আমাকে আজ এখনও তাঁর দয়ায় পূর্ণ নেয়ামাত দিয়ে সুস্থ রেখেছেন।
দু'আ তাদের জন্য যাদের যাদের-কে দিয়ে রব্বি আল্লাহ আমাকে তাঁর (রব-এর) পথ দেখিয়েছেন। আর আমার রব শুধু মাত্র তাঁর অনুগ্রহে অসংখ্য ইনসানের মধ্যে আমাকেও তাঁর (রব-এর) হিদাআত দান করেছেন।
জানি না কিভাবে দ্বীনী ইলম শিখব, কিভাবে নাজাত প্রাপ্ত হব , জান্নাত অর্জন করব......................................................
দ্বীন-জ্ঞান আস্তে উঠে যাচ্ছে।
আজ সকালে জানতে পারলাম কাতিফ ইসলামী সেন্টারের দাঈ শাইখ নাজমুল হক মাদানী এবং দাম্মাম ইসলামিক সেন্টারের ছাত্র ইনাম উল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। ইয়া রব্বি আপনি তাদেরকে আপনার সেই সব নিয়ামাত দ্বারা পূর্ণ করে দিয়েন , যার প্রতাশা ও আশা আপনার কাছে তারা চেয়ে ছিলেন, আরো আরো অধিক যা তারা কল্পনা করেননি।
শাইখ মতিউর রহমান মাদানী ও উনার ভাইকে আল্লাহ আপনার পক্ষ থেকে উত্তম শেফা দান করুন , যার বদলৌতে বিশুদ্ধ ইলমের প্রচার প্রসার আরো অধিক মাত্রা এগিয়ে যায়। আল্লাহ আপনি তাদেরকে নাবী-শুহাদাদের সাথে অবস্থান করার তাউফিক দান করেন।
হে আল্লাহ যারা মারা গেছেন আর যারা জীবিত আছেন তাদের সবার আপনার জন্য যত গুলো খেদমত আছে তা কবুল করেনিয়েন। এবং আপনার ইচ্ছা মত জা জা বাড়িয়ে দিয়েন। আমীন।