01/06/2026
জ্ঞান, যুক্তি ও নেতৃত্বের বিকাশের প্রত্যয়ে ঢাকাস্থ মহেশখালী ছাত্র সংগঠন “উইংস” আয়োজিত বিতর্ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
একটি সুন্দর সমাজ ও সচেতন প্রজন্ম গঠনে যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং সুস্থ মতবিনিময়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিতর্কের মৌলিক ধারণা, যুক্তি নির্মাণ ও উপস্থাপনের কৌশল, সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্বগুণ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে তাঁদের মূল্যবান জ্ঞান, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য আমাদের সম্মানিত সদস্য রাজিন সালেহ এবং মাসউদ মোঃ আশফাকুর রহমান ভাইয়ের প্রতি উইংস পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাঁদের আন্তরিক প্রচেষ্টা এই আয়োজনকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছে।
কর্মশালাটি পরিদর্শন করেন উইংস-এর শুভাকাঙ্ক্ষী, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির আজাদ। তাঁর উপস্থিতি, উৎসাহ এবং মূল্যবান পরামর্শ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন উইংস-এর সভাপতি আসিফ রহমান সৌরভ - তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন।
এই আয়োজন সফল করার পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন-সম্মানিত শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং উইংস পরিবারের সকল সদস্য-সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এটি কেবল একটি কর্মশালার সমাপ্তি নয়; বরং যুক্তি, জ্ঞান ও নেতৃত্বের চর্চার একটি নতুন যাত্রার সূচনা।
এই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে খুব শিগগিরই “উইংস বিতর্ক প্রতিযোগিতা” আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ব্যক্তিত্ব বিকাশ এবং নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে আরও বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।🤍
আমরা উইংস পরিবার স্বপ্ন দেখি আলোকিত প্রজন্মের, কাজ করি তাদের গড়ে তোলার জন্য।
১ জুন ২৬ ; সোমবার || মহেশখালী, কক্সবাজার
WINGS ✨