হোসেনপুর

হোসেনপুর Post Office
Post Code: 1400
Zip Code: 13000
Area code(s): 0671
Calling Code: 02
Thana: Sonargaon
District: Narayanganj

Post Code: 1400
Zip Code: 13000
Thana: Sonargaon
Coordinates 23°38′51″N 90°35′52″E / 23.64750°N 90.59778°E
District: Narayanganj
Coordinates: 23°37′N 90°30′E / 23.617°N 90.500°E
Area code(s): 0671
Calling Code: 02

27/03/2017
Amar Vaier  Rokte  Rangano(আমার  ভাইয়ের রক্তে  রাঙানো)গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানোশিল্পীঃ সমবেত সংগীতসুরকারঃ শহীদ আলতা...
21/02/2017

Amar Vaier Rokte Rangano(আমার ভাইয়ের রক্তে রাঙানো)
গানঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো
শিল্পীঃ সমবেত সংগীত
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
প্রকাশ
গানটি একটি খবরের কাগজের শেষের পাতায় একুশের গান শিরোনামে প্রথম প্রকাশিত হয়। তখন গীতিকারের নাম ছাপা হয়নি। পরবর্তীতে অবশ্য গীতিকারের নাম ছাপা হয়। ১৯৫৪ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সংকলনে প্রকাশিত হয় গানটি। তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
গানটি রচনার ইতিহাস
শুরুতে এটি কবিতা হিসেবে লেখা হয়েছিল। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কবিতাটি আব্দুল লতিফকে দিলে তিনি এতে সুরারোপ করেন। পরবর্তীতে, লতিফ আতিকুল ইসলাম প্রথম গানটি গান। ঢাকা কলেজের কিছু ছাত্র কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপনের চেষ্টা করার সময়ও গানটি গেয়েছিল। একারণে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে আলতাফ মাহমুদ, যিনি সে সময়কার একজন নামকরা সুরকার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গানটিতে পুনরায় সুরারোপ করেন। বর্তমানে এটিই গানটির প্রাতিষ্ঠানিক সুর হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সব অঞ্চল থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এই গান গেয়ে শহীদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরীতে এই গান গেয়ে সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। গানটি রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী এবং প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ। কিন্তু পরবর্তীতে সুরকার আলতাফ মাহমুদ গানের সুরে পরিবর্তন আনেন। বর্তমানে আলতাফ মাহমুদের সুর করা গানটিই গাওয়া হয়। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে।
লিরিক্সঃ
আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

14/02/2017

শোকবার্তাঃ

নারায়নগঞ্জ-৩(সোনারগাঁ) এর সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম সাহেবের স্ত্রী এডঃ মুন্নী করিমের জানাজা আজ বাদ জোহর হোসেনপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।।

উল্লেখ্য তিনি গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।।

আমীন

27/03/2016
শোক সংবাদ:-আজ রাত আনুমানিক ৩ ঘটিকায় হোসেনপুর এস. পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব সিরাজুল ইসলাম (...
25/03/2016

শোক সংবাদ:-
আজ রাত আনুমানিক ৩ ঘটিকায় হোসেনপুর এস. পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব সিরাজুল ইসলাম (বি এস সি, বি এড) ঢাকার সোহরাওয়ারদী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার নিকট আমরা দোয়া প্রার্থী। (২৫/০৩/২০১৬) মরহুমের গ্রামের বাড়ি ছিল মানিকগঞ্জ।

হোসেন   পুর  জনকল্যাণ   সমিতি ।
22/03/2016

হোসেন পুর জনকল্যাণ সমিতি ।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস..........শহীদ দিবস......শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব ভাষাশহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ...
21/02/2016

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস..........
শহীদ দিবস......
শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব ভাষা
শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ
আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি....
সকল ভাষা শহীদদের আল্লাহ জান্নাতবাসী করুক। আমিন।
Captured by : Raisul Islam Rasel
Device: Nokia E6
Date: Sunday, 21 February 2016
Time: 08:20 AM

9 January 2016Pir Saheb, Carcina
09/01/2016

9 January 2016
Pir Saheb, Carcina

02/12/2015

নারায়ে তাকবীর - আল্লাহু আকবার
নারায়ে রিসালাত - ইয়া রাসূলাল্লাহ (দঃ)
(৪র্থ বার্ষিক) .......... (৪র্থ বার্ষিক)

শোহাদায়ে কারবালার স্মরণে মুগারচর নাতে রাসুল (সাঃ) কমিটির উদ্যোগে এক বিশাল "হিফযুল কোরআন" প্রতিযোগিতা ও "ইসলামিক জলশার" আয়োজন করা হয়েছে।

স্থানঃ মুগারচর জামে মসজিদ সংলগ্ন, সোনারগাঁ , নারায়ণগঞ্জ ।
তারিখঃ ৩রা ডিসেম্বর ২০১৫ইং, রোজঃ বৃহস্পতিবার, সময়ঃ বাদ যোহর।

---===== সভাপতি =====---
জনাব মোঃ আমজাদ হোসেন সরকার, বিশিষ্ট সমাজসেবক, মুগারচর।

# উক্ত অনুষ্ঠানে হিফযুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করিবে
* মুগারচর নূরানী হাফেজিয়া মাদ্রাসা
* কোরবানপুর কবরস্থান হাফেজিয়া মাদ্রাসা
* পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা
* হোসেনপুর হাফেজিয়া মাদ্রাসা এবং
* এলাহিনগর হাফেজিয়া মাদ্রাসার হাফেজবৃন্দ।

¤ উক্ত অনুষ্ঠানে নাত পরিবেশন করে ঝমকালো আলো ছড়াবেন বাংলার প্রখ্যাত শায়েরবৃন্দ

# প্রথমেই নাত পরিবেশন করিবেনঃ
শায়ের শেখ মোঃ হুসাইন রেজা, নারায়ণগঞ্জ ।

# দ্বিতীয়ত নাত পরিবেশন করিবেনঃ
হাফেজ শায়ের মোঃ রফিকুল ইসলাম কাদেরী
- খতিব, হযরত তালেশাহ্‌ ইয়ামনি (রহঃ) মাজার মসজিদ, বন্দর , নারায়ণগঞ্জ ।

# শেষ মূহুর্তের সুরের মূর্ছনা ছড়াবেনঃ
শায়েরে আহলে সুন্নাত মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
- আরবী প্রভাষক, রাউজান উত্তর সর্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা; খতিব, মদনী মসজিদ ও উপদেষ্টা, আল-হাসনান ইসলামী সাংকৃতিক ফোরাম, চট্টগ্রাম।

# পরিচালনায়ঃ মুগারচর নাতে রাসূল (দঃ) কমিটি

- উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া অশেষ নেকি হাসিল করুন।
# বিঃদ্রঃ মহিলাদের জন্যে নাত শোনার সু-ব্যবস্থা রয়েছে।

# মূদ্রণেঃ শান্ত প্রিন্টিং প্রেস # নারায়ণগঞ্জ। মোবাঃ01818109563, 01948772875
বিশেষ প্রয়োজনেঃ 01748600597, 01813508100

Written by: Raisul Islam Rasel
Event: ৪র্থ বার্ষিক ইসলামিক জলশা + হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০১৫

মানুষের সেবা মস্তবড় এবাদত। 21 নভেম্বর 2015 সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
08/11/2015

মানুষের সেবা মস্তবড় এবাদত। 21 নভেম্বর 2015 সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Address

Hossainpur
Dhaka
1440

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোসেনপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share