06/06/2025
আসসালামু-আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় সদস্যবৃন্দ ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী সকলকে ঈদ মোবারক।
ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহার এই পুণ্যক্ষণে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ঈদ শুধু উৎসব নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ভাগাভাগি করার এবং আত্মত্যাগের এক অনন্য শিক্ষা।
এই পবিত্র দিনে আসুন আমরা প্রত্যয় করি—নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায়, অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে থাকবো সবসময়।
সেবাই হোক আমাদের ঈদের আনন্দের প্রকৃত বহিঃপ্রকাশ।
আপনাদের সবার জীবনে ঈদ বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
ঈদ মোবারক!
تقبل الله منا ومنكم
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)