Department of Archaeology

Department of Archaeology Official page of Department of Archaeology, Ministry of Cultural Affairs, Gov. of Bangladesh At present, the department maintains 524 heritage sites.

The Department of Archaeology is one of the oldest organizations of the sub-continent, devoted to the reconstruction of the past human history of the century through archaeological exploration and excavation as well as to the preservation of the glorious cultural heritage of the nation. The Department of Archaeology started its journey after the independence of Bangladesh in 1971 with the official

denomination the Department of Archaeology and Museums. At that time, it maintained 146 protected sites and monuments along with 8 museums across the country. In that stage of initiation, the Department had a skeleton administrative structure headed by a Director who used to run his business through 3 branches each headed by a Superintendent. The branches are Archaeology, Excavation, and Exploration as well as Publication. In 1983 the Department was reorganized and in 1990 it assumed its present name. Of them, two have been inscribed on the World Cultural Heritage Sites and five are in the tentative list. The department also owns 21 site museums which are the repositories of our moveable cultural heritage of different periods, forms, religions, creeds, and cultures ranging from prehistory to historical era. The department as custodian of the national heritage work under the guidance of the Ministry of Cultural Affairs of the Government of the People’s Republic of Bangladesh.

Tuesday, 31 March 2026.Photographs of the 𝑖𝑛𝑎𝑢𝑔𝑢𝑟𝑎𝑡𝑖𝑜𝑛 𝑐𝑒𝑟𝑒𝑚𝑜𝑛𝑦 𝑜𝑓 the 𝐌𝐮𝐠𝐡𝐚𝐥 𝐌𝐮𝐬𝐚 𝐊𝐡𝐚𝐧 𝐌𝐨𝐬𝐪𝐮𝐞 𝐫𝐞𝐬𝐭𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐫𝐯𝐚𝐭...
31/03/2026

Tuesday, 31 March 2026.
Photographs of the 𝑖𝑛𝑎𝑢𝑔𝑢𝑟𝑎𝑡𝑖𝑜𝑛 𝑐𝑒𝑟𝑒𝑚𝑜𝑛𝑦 𝑜𝑓 the 𝐌𝐮𝐠𝐡𝐚𝐥 𝐌𝐮𝐬𝐚 𝐊𝐡𝐚𝐧 𝐌𝐨𝐬𝐪𝐮𝐞 𝐫𝐞𝐬𝐭𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐫𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐩𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 being implemented by the 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐀𝐫𝐜𝐡𝐚𝐞𝐨𝐥𝐨𝐠𝐲 with funding from the 𝐔.𝐒. 𝐄𝐦𝐛𝐚𝐬𝐬𝐲 𝐃𝐡𝐚𝐤𝐚.

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬" উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ হতে সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন।
26/03/2026

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬" উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ হতে সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন।

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬" উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিনম্র শ্রদ্ধা।
25/03/2026

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬" উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিনম্র শ্রদ্ধা।

🕌 🌙
20/03/2026

🕌 🌙

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ।
21/02/2026

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিনম্র শ্রদ্ধা।
20/02/2026

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিনম্র শ্রদ্ধা।

27/01/2026
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা আজ আনুষ্...
18/01/2026

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য সেবাটি উন্মুক্ত হয়, ফলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রবেশ প্রক্রিয়া হবে আরও দ্রুত ও সহজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি নিজ মোবাইল ফোনে অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ করে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরও এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। নতুন বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাঃ আব্দুর রফিক, হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, সিনিয়র কনসালটেন্ট ও উপসচিব ফজলুল জাহিদ পাভেল, চিফ টেকনোলজি এডভাইজার মাসুদুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ প্রত্নস্থলে দর্শনার্থী ব্যবস্থাপনায় একটি সময়োপযোগী পদক্ষেপ। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করাও আমাদের অগ্রাধিকার।
এটুআই প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক বলেন, সরকারি সেবা ডিজিটাল করার মূল লক্ষ্য নাগরিকের সময় ও দুর্ভোগ কমানো এবং সেবাকে আরও স্বচ্ছ করা। মাইগভ ই-টিকিটিং সেই লক্ষ্য পূরণে কার্যকর একটি প্ল্যাটফর্ম। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে এই ব্যবস্থার আওতায় আনলে পর্যটন ও রাজস্ব ব্যবস্থাপনায় মানোন্নয়ন হবে।
এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ই-টিকিটিং শুধু টিকিট বিক্রির ব্যবস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট সল্যুশন। পর্যায়ক্রমে আরও স্থাপনাকে যুক্ত করে একীভূত ও মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ৩০ জুন ২০২৫ লালবাগ দুর্গে মাইগভ ই-টিকিটিং চালুর পর গত ছয় মাসে প্রায় ৩ লাখের বেশি দর্শনার্থী প্রত্নস্থলটি পরিদর্শন করেছেন এবং এর মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। পর্যায়ক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন আরও ২৮টি পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাকে মাইগভ ই-টিকিটিং প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

14/01/2026

চব্বিশের গণ-অভ্যুত্থান আলো পাবে ছাব্বিশে। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন ও গণভোটে দেশের চাবি বুঝে নেবে এই দেশের জনগণ।
আগামী সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজকে রিলিজ হলো রাজশাহী বিভাগের জন‍্য নির্মিত গান।
#দেশের_চাবি_আপনার_হাতে

11/01/2026

মাত্র তিন মিনিটে জেনে নিন গণভোট কী এবং কেন।
জুলাই শহিদ ওয়াসিমের বোন, গুমের শিকার সুমনের মা, গুম তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা রাতুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জুলাই শহীদ প্রিয়’র মা, জুলাই শহীদ রাব্বির বোন, জুলাই শহীদ সৈকতের বোন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ও ফুটবলার ঋতুপর্ণা চাকমার কাছে জেনে নিন গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবো, ‘না’ দিলে কী পাবো না।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছে।

09/01/2026

“জাগো নারী কোনঠে সবাই”
চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।
জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নারী ভোটারদের নিয়ে নির্মিত হলো ফিমেল ভোটার টিভিসি।

03/01/2026

আগামী সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজকে রিলিজ হলো চট্টগ্রাম বিভাগের জন‍্য নির্মিত গান।

Address

F-4/A, Agargaon Administrative Area
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+880241024650

Alerts

Be the first to know and let us send you an email when Department of Archaeology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Archaeology:

Share